শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বি.বি.আর.এন.এস মাধ্য: বিদ্যালয়ে নবনির্মিত ভবনের দ্বার উন্মেচন করলেন এমপি মুস্তফা লুৎফুল্লাহ্

কলারোয়ায় বিক্রমপুর, বয়ারডাঙ্গা-বড়ালী রামকৃষ্ণপুর, নাথপুর (বি,বি,আর,এন,এস) সম্মিলিত মাধ্যমিক বিদ্যালয়ে নবনির্মিত চারতলা ভবনের শুভ উদ্বোধন করা হয়েছে।

বুধবার (২৪ আগষ্ট) সকাল ১০ টায় উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ। বক্তব্যে, তিনি শিক্ষার মান ও অবকাঠোমো উন্নয়নে সরকারের ভূয়ষী প্রশংসা করেন। সরকারের উন্নয়নের ধারাবাহিকতায় তিনি তালা-কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অবকাঠামো উন্নয়নে সার্বিক সহযোগীতা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেন। তিনি নতুন প্রজন্মকে সু-শিক্ষা গ্রহন করে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী হয়ে দেশ গঠনে সকলকে এগিয়ে আসার আহবান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) রুলী বিশ্বাস, নির্বাহী প্রকৌশলী রিংকন বিশ্বাস, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি কপাই সাধারন সম্পাদক এ্যাড. শেখ কামাল রেজার সভাপতিতে স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক উয়ায়েস আলী সিদ্দীক।

অন্যান্যদেও মধ্যে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাবিদ অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর আবু নসর, নতুন হাট কলেজের অধ্যক্ষ মোয়াজ্জেম হোসেন, ইউপি চেয়ারম্যান আ’লীগ নেতা বেনজির হোসেন হেলাল, ইউপি চেয়ারম্যান যুবলীগ নেতা ডালিম হোসেন, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন সহ শিক্ষক নেতৃবৃন্দ, অভিভাবক, সূধি ও শিক্ষার্থীবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি যৌথভাবে পরিচালনা করেন করেন শিক্ষক এস,এম জিন্নাহ ও মাস্টার আব্দুল মান্নান।

অনুষ্ঠানের শুরুতই চারতলা ভবনের দ্বার উন্মোচন শেষে দোয়ানুষ্ঠানটি পরিচালনা করেন ধর্মীয় শিক্ষক মাও: মশিয়ার রহমান।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলারোয়ায় নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়।বিস্তারিত পড়ুন

কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন

কলারোয়া আলিয়া কামিল মাদরাসার গণিতের সহকারী শিক্ষক আহসান হাবিব মন্টু ইন্তেকাল করেছেন।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি

কলারোয়া প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া প্রবাসীর আরসিসি ঘর নির্মাণের জাল চুক্তিপত্র তৈরি করেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১
  • কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
  • দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক
  • কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল
  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক