শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে কলারোয়া উপজেলা আ.লীগ সাধা: সম্পাদকের সংবাদ সম্মেলন

সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার অভিযোগে কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আলিমুর রহমানের নেতৃত্বে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ আগষ্ট) সকাল ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে সংবাদ সম্মেলনটি অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আ’লীগ সাধারন সম্পাদক ও সাংবাদিক সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক আলিমুর রহমান বলেন, গত ২১ শে আগষ্ট সাতক্ষীরা হতে প্রকাশিত দৈনিক পত্রদূত ও দৃষ্টিপাত এবং ২২আগষ্ট দৈনিক সুপ্রভাত পত্রিকায় সাতক্ষীরার ’কলারোায় টিআর, কাবিখা-কাবিটা প্রকল্পের কোটি টাকা হরিলুট বা একই রকম শিরোনামে প্রকাশিত সংবাদটি সত্য নয়।

আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে বর্তমান সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করতে উদ্দেশ্য প্রনোদিত ভাবে সরকারের টিআর এবং কাবিখা প্রকল্প সম্পর্কে সাংবাদিকদের ভূল তথ্য সরবরাহ করা হয়েছে।

জামাত, বিএনপি সরকারের আমলে টিআর কাবিখা দিয়ে কর্মী পোষা হতো। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার দূর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স এবং মাননীয় তালা-কলারোয়া সংসদ সদস্য এ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ সততা ও নির্লোভ মানসিকতার কারণে কলারোয়া উপজেলায় সরকারের পক্ষ হতে বরাদ্দকৃত টিআর, কাবিখার অধিকাংশ প্রকল্পই প্রাক্কলন অনুযায়ী যথাযথ ভাবে বাস্তবায়িত করা হয়েছে।

টিআর, কাবিখা সহ অন্যান্য উন্নয়ন প্রকল্পের বরাদ্দ হতে মাননীয় সংসদ সদস্য এ্যাড.মুস্তফা লুৎফুল্লাহ অদ্যাবধি কোন অর্থনৈতিক সুবিধা গ্রহণ করেননি।

বানোয়াট ও ভিত্তিহীন প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন-বিরোধী দলের রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্য বাস্তবায়িত হয় এমন সংবাদ প্রকাশ করা হতে বিরত ও নিবৃত থাকার আহবান জানান।

জনাকীর্ণ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপজেলা আ.লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খান চৌধুরী মজনু, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান শাহাজাদা, ইউপি চেয়ারম্যান যথাক্রমে স,ম মোরশেদ আলী, সহকারী অধ্যাপক এম এ কালাম, এসএম আফজাল হোসেন হাবিল, রবিউল হাসান, বিশাখা তপন সাহা, বেনজির হোসেন হেলাল, সাঈদ আলী গাজী, গাজী মাহবুবুর রহমান মফে, মাহফুজুর রহমান নিশান, শেখ সোহেল রানা, সাবেক উপজেলা আ’লীগ সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, আ’লীগ নেতা সরদার আমজাদ হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান ভু’ট্টোলাল গাইন, সাবেক ইউপি চেয়ারম্যান আসলঅমুল আলম আসলাম, আ.লীগ নেতা সাংবাদিক মোসলেম আহম্মেদ, পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, আসাদুজ্জামান তুহিন, পৌর আ’লীগ সভাপতি আজিজুর রহমান, আ.লীগ নেতা মশিয়ার রহমান বাবু, মারুফ হোসেন, যুবলীগ নেতা শরিফুল ইসলাম, আ.লীগ নেতা আব্দুস সালাম, প্রভাষক আব্দুল মান্নান সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক মিডিয়া ও অন লাইন নিউজ পোর্টালের কর্মরত সাংবাদিকবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব