শনিবার, সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সহধর্মিনীর দাফন কার্য সম্পন্ন

কলারোয়ায় বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফার সহধর্মিনী মনোয়ারা খাতুনের (৫৮) দাফন কার্য সম্পন্ন হয়েছে। পারিবারিক সূত্রে জানা যায়, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার গোলাম মোস্তফার সহধর্মিণী মনোয়ারা খাতুন দীর্ঘ কয়েকদিন যাবৎ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ এন্ড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

মঙ্গলবার (১৩ জুলাই) রাত ১১ টার পর তিনি চিকিৎসারত অবস্থায় হাসপাতালে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্বামী, ৩ পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

বুধবার জোহরবাদ জানাযা নামাজ শেষে মরহুমার কেরালকাতা ইউনিয়নের ইলিশপুর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কার্য সম্পন্ন করা হয়। মাদ্রাসার সুপার কাজী মহাসীন আলীর পরিচলানায় জানাযা নামাজ পূর্বক আলোচনায় অংশগ্রহন করেন উপজেলা আ’লীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন। জানাযা নামাজে উপস্থিত ছিলেন, কলারোয়া পৌর মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল, থানার অফিসার ইনচার্জ(ওসি) মীর খায়রুল কবির, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল গফ্ফার, আ’লীগের সাংগঠনিক সম্পাদক বেনজির হোসেন হেলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবিসহ বীর মুক্তিযোদ্ধা ও অসংখ্য মুসুল্লিগণ। দোয়া অনুষ্ঠানটি পরিচালনা করেন মাও: আব্দুল খালেক।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

কলারোয়া প্রতিনিধি: পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্নবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন

সাতক্ষীরা সরকারি কলেজ প্রাঙ্গণে আজ ১৭ সেপ্টেম্বর ২০২৬ মিয়াওয়াকি বনায়নের শুভ উদ্বোধনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম
  • কলারোয়া ৩টি শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব
  • কলারোয়ায় প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত