বুধবার, নভেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় মৎস্য সপ্তাহের আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী

কলারোয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষ্যে আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়েছে।

শনিবার (২৫জুলাই) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে ’সফল প্রকল্পে’র সহযোগীতায় মৎস্য অধিদপ্তরের আয়োজনে ওই আলোচনা সভা ও প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।

‘মাছ উৎপাদন বৃদ্ধি করি সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার রবীন্দ্র নাথ মন্ডল।

উপজেলা সহকারী মৎস্য অফিসার শরিফুল ইসলামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কলারোয়া উত্তরণ (এনজিও)’র সফল প্রকল্পের প্রোগ্রাম অফিসার মোস্তাফিজুর রহমান, মৎস্য অফিসের কর্মকর্তা হারুন-অর-রশিদ, উত্তরণের ফিল্ড অর্গানাইজার গাজী তৌহিদুজ্জান, ইয়ার আলী শেখ, জামাল হোসেন ও নারায়ন চন্দ্র হরিসহ মৎস্যজীবী ও উদ্যোক্তাগণ।

উল্লেখ্য, সভা শেষে মৎস্য সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য বিষয়ে প্রামাণ্য চিত্র প্রদর্শনী করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার বিভিন্ন সড়কের উন্নয়নকাজ পরিদর্শনে এমপি ইজ্জত উল্লাহ

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের কলারোয়া উপজেলার বিভিন্ন এলাকায় চলমান সড়কবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পাটগুদামে আগুন, পুড়লো ৬৫লাখ টাকার পাট

সাতক্ষীরার কলারোয়ায় একটি পাটের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ৬৫ লক্ষ টাকার ক্ষতিবিস্তারিত পড়ুন

কলারোয়ার সাবেক পৌর মেয়র আখতারুলের বিরুদ্ধে ইটভাটা দখলের অভিযোগ মিথ্যা ও বানোয়াট

সাতক্ষীরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও কলারোয়া পৌরসভার সাবেক মেয়র গাজী আখতারুলবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে ইয়াবাসহ কিশোর আটক
  • কলারোয়ার কেঁড়াগাছি-কাকডাঙ্গা ছাফেদের মোড় সড়কের সংস্কার কাজ শুরু, স্বস্তির অপেক্ষায় এলাকাবাসী
  • কলারোয়া বাজারে ডেঙ্গু সচেতনতায় ইউএনও’র প্রচারাভিযান
  • রাস্তার মধ্যে পণ্য রাখায় কলারোয়ায় ৯জন দোকানীকে জরিমানা
  • কলারোয়ায় দোকান ভাংচুর ও মারপিটের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা সীমান্তে ২০ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • ২৮ অক্টোবরের রক্তের চেতনা দলীয়করণের জন্য নয় : এমপি ইজ্জত উল্লাহ
  • কলারোয়ায় কিশোরী ও অভিভাবক সচেতনতামূলক প্রশিক্ষণ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • কলারোয়ার কেঁড়াগাছি ইউনিয়নের মধ্যবর্তী স্থানে মিনি স্টেডিয়াম নির্মাণের দাবিতে মানববন্ধন
  • কারিগরি প্রশিক্ষণের লক্ষ্যে কলারোয়ায় যুব ও ওস্তাদের পরিচিতি সভা অনুষ্ঠিত
  • কলারোয়া জলাবদ্ধ-পতিত জমিতে শোভা পাচ্ছে পানিফল, ফিরছে কৃষকের সুদিন