বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার ৪ আগষ্ট বিকাল ৫টার দিকে কলারোয়া পৌরসদরের বিশ্বাস মার্কেটের আওয়ামী লীগের কার্যালয়ে বঙ্গবন্ধুর ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ জাকির হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য আমিনুল ইসলাম লাল্টু।

উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলারোয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স ম মোরশেদ আলি (ভিপি মোরশেদ), সাধারণ সম্পাদক আলিমুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, কেঁড়াগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ভুট্টো লাল গাইন, সাধারন সম্পাদক শেখ মারুফ হোসেন, কুশোডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদ আলী গাজী, সোনাবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু সিদ্ধেশ্বর চক্রবর্তী, ইউপি সদস্য আনারুল ইসলাম, কয়লা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম, লাঙ্গল ঝাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান এম এ কালাম , সাধারন সম্পাদক ডা.রবিউল ইসলাম, কয়লা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মাস্টার আসাদ, কেরালকাতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান বাবু, ইউপি সদস্য মোতাহার হোসেন সুপার, সাজুল ইসলাম, হেলাতলা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আনছার আলী, অধ্যক্ষ বিল্লাল হোসেন আবির, দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক এম এ মান্নান, জয়নগর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য জয়দেব শাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি আসাদুজ্জামান শাহাজাদা, সাধারণ সম্পাদক ও কাউন্সিলর শেখ আসাদুজ্জামান তুহিন, সাবেক ছাত্র লীগ সভাপতি মারুফ আহমেদ জনি, বর্তমান সভাপতি শামিমুজ্জামান টিপু, সাধারন সম্পাদক মেহেদী হাসান ফাহিম সহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় প্রধান অতিথি আমিনুল ইসলাম লাল্টু বলেন- আগামী ১৫ আগস্ট স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস আমরা যথাযোগ্য মর্যাদায় পালন করবো, প্রতিটি ইউনিয়নে কয়টি স্থানে জাতীয় শোক দিবস পালন করা হবে তার তালিকা আগামী সপ্তাহে আপনারা জানিয়ে দিবেন। আমরা সে অনুযায়ী আমরা তালিকা জেলা, কেন্দ্র ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে পাঠানো হবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ও দেশবিরোধী কর্মকা-ের প্রতিবাদে সাতক্ষীরার কলারোয়ায় প্রতিবাদবিস্তারিত পড়ুন

কলারোয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস–২০২৬ উদযাপন

“হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার কলারোয়ায় দি কোকা-কোলাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় শিক্ষকের বদলি চেয়ে অভিভাবক-গ্রামবাসীর আবেদন : তদন্তের দাবি

কলারোয়া উপজেলার ৮৮নং খাসপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ মর্জিনা খাতুনকেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার্থীদের শিক্ষাবৃত্তি দিলো কপোতাক্ষ শিক্ষাবৃত্তি ফাউন্ডেশন
  • কলারোয়ায় স্কুলের পেছনে ময়লার ভাগাড়, স্বাস্থ্যঝুঁকিতে শিশুরা
  • কলারোয়া রিপোর্টার্স ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের শপথ গ্রহন ও পরিচিতি
  • কলারোয়া ডায়াবেটিস হাসপাতালের উদ্যেগে “বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত”
  • কলারোয়ায় খেজুর রস সংগ্রহে ব্যস্ত সময় পার করছে গাছিরা
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ
  • প্রতিটি মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী
  • কলারোয়ায় যুবদল-ছাত্রদল-স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ
  • সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে অবৈধ ভারতীয় মালামাল জব্দ
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালতের কার্যক্রম পরিদর্শনে হাফিজুর রহমান
  • কলারোয়ায় আদালতের আদেশ অমান্য করে দোকান নির্মাণের চেষ্টার অভিযোগ