শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

তালায় ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রে*প্তার

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার তালা উপজেলার বারাত গ্রামে এক গৃহবধূকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে মোঃ মিরাজ গাজী (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার (২৩ অক্টোবর ) রাত সাড়ে ৯টার দিকে। আটক যুবক একই গ্রামের বাসিন্দা ও ভুক্তভোগীর প্রতিবেশী। শুক্রবার সকালে আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, ভুক্তভোগী বারাত গ্রামের বাসিন্দা। তার স্বামী চাকরির সুবাদে বাড়ির বাইরে থাকেন। অভিযোগে বলা হয়েছে, প্রতিবেশী মিরাজ গাজীর সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম টিকটকের মাধ্যমে তার পরিচয় হয়। এরপর আসামি বিভিন্ন সময়ে তাদের বাড়িতে আসা-যাওয়া করতেন এবং কু-প্রস্তাব দিতেন। গত ২৩ অক্টোবর রাতে গৃহবধূর শ্বশুরবাড়িতে প্রবেশ করে মিরাজ গাজী জোরপূর্বক ধর্ষণের চেষ্টা চালান।

গৃহবধূর চিৎকারে ঘরে থাকা তার সন্তান ও শাশুড়ি জেগে ওঠেন। পরে স্থানীয় লোকজন ও তার স্বামী ঘটনাস্থলে উপস্থিত হয়ে আসামিকে আটক করেন।

খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আসামিকে হেফাজতে নেয়। এ ঘটনায় পরদিন ২৪ অক্টোবর ভুক্তভোগী তালা থানায় লিখিত এজাহার দায়ের করেন। মামলা নং–১০, ধারা– নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০০৩)-এর ৯(৪)(খ)।

তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাইনউদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এদিকে এলাকাবাসীর দাবি, মিরাজ গাজী ও ওই গৃহবধূর মধ্যে আগে থেকেই প্রেমের সম্পর্ক ছিল। পরবর্তীতে পারিবারিক বিরোধের জের ধরে এই ঘটনাটি ঘটেছে বলে অনেকে ধারণা করছেন।

একই রকম সংবাদ সমূহ

তালায় ‘সমতা ফোরাম’ সিএসও হাবের ত্রৈমাসিক সভা

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠনসমূহের যৌথ নেটওয়ার্ক ‘সমতা ফোরাম’ (সিএসও হাব, সাতক্ষীরা)-এরবিস্তারিত পড়ুন

তালার ধানদিয়া ইউনিয়নে ২লক্ষ টাকা মূল্যের গাছ কেটে ফেলার অভিযোগ

দেশে জলবায়ুর বিরূপ প্রভাব মোকাবেলায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপনের উপর গুরুত্ববিস্তারিত পড়ুন

কার্যক্রম নি/ষি/দ্ধ আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পাটকেলঘাটা থানা জাসাসের মিছিল

সারাদেশে আওয়ামী লীগের কথিত নৈরাজ্য ও সন্ত্রাসী কার্যক্রমের প্রতিবাদে সাতক্ষীরার পাটকেলঘাটা থানাবিস্তারিত পড়ুন

  • তালায় ৭ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য পদে বিএনপির প্রার্থী গাজী সিরাজুল ইসলাম
  • তালায় মাদকের তথ্য দেওয়ায় গ্রাম পুলিশকে পেটাল মাদক কারবারিরা, থানায় জিডি
  • তালায় রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক
  • তালার হাজরাকাটি ব্লাড ডোনার্স ক্লাবের ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা
  • তালায় রেকর্ডীয় জমি উদ্ধারের দাবিতে মানববন্ধন, স্মারকলিপি
  • তালায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
  • তালায় দুস্থ রোগীদের জন্য ১৫০ ডেঙ্গু টেস্ট কিট প্রদান
  • তালায় উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার উদ্যোগে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত
  • তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি
  • সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম
  • তালায় গাছের চারা বিতরণ
  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ