বৃহস্পতিবার, অক্টোবর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সেবা’র দাফন-সৎকার টিমকে বিভিন্ন সামগ্রি দিলেন তপু

কলারোয়া স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘সেবা’র দাফন ও সৎকার টিমের জন্য কিছু পিপিই, মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, আইশিল্ড, গ্লাভস্ প্রদান করেছেন কলারোয়ার তরুন সমাজ সেবক, ড্রিম ভিশনের স্বত্বাধিকারী ফরহাদ হোসেন তপু।

সোমবার (২৮ জুন) ওই সামগ্রিগুলো হস্তান্তর করা হয়।

তিনি সেবা’র দাফন ও সৎকার টিমের কাজে উৎসাহ প্রদান করেন এবং পাশে থাকার প্রত্যায় ব্যক্ত করেন।

ড্রিম ভিশনের পক্ষ থেকে প্রদত্ত সামগ্রী গুলো তুলে দেওয়া হয় কলারোয়া সেবা’র দাফন টিমের দলনেতা মুফতি মাওলানা মতিউর রহমান ও সৎকার টিমের দলনেতা লক্ষ্মণ বিশ্বাস এর হাতে।

এসময় উপস্থিত ছিলেন সেবা’র আহবায়ক শিক্ষক শেখ শাহাজাহান আলী শাহিন ও সদস্য সচিব মোঃ মিজানুর রহমান, দাফন ও সৎকার টিমের সদস্য ফারুক হোসেন স্বপন,আমিরুল ইসলাম, সোহেল রানা বাবু, কাজল দেবনাথ।

সেবা’র পক্ষ থেকেও ড্রিম ভিশনের স্বত্বাধিকারী ফরহাদ হোসেন তপুকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এর আগে সকালে কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর খায়রুল কবির অনুরূপভাবে ‘সেবা’কে দুই বক্স মাস্ক প্রদান করেন।

একই রকম সংবাদ সমূহ

অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি

সাতক্ষীরা জেলা প্রশাসক (ডিসি) মিজ্ কাউসার আজিজ বলেছেন, ‘আপনারা আপনার অল্প বয়সীবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ

কলারোয়া (সাতক্ষীরা ) প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে অসহায়, দুঃস্থ ওবিস্তারিত পড়ুন

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা