বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মেয়েকে ধর্ষণের অভিযোগে সৎ-বাবা আটক

সাতক্ষীরার কালিগঞ্জে ১৫ বছর বয়সী সৎ মেয়েকে ধর্ষণের অভিযোগে তার সৎ-বাবাকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

আটককৃতের নাম আব্দুল আলিম (৩৬)। সে উপজেলার হাসানকাটি (রায়পুর) গ্রামের খোরশেদ আলীর ছেলে।

সোমবার (২৮জুন) বেলা ১১টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের রায়পুর বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত আব্দুল আলিমকে এদিন দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

ভুক্তভোগী ওই কিশোরী জানায়, ‘প্রায় ১ বছর পূর্বে আমার বাবার সাথে ঝগড়া-বিবাদ করে মা আমার বাবাকে তালাক প্রদান করেন। তালাকের প্রায় ৬ মাস পরে আসামি আব্দুল আলিম আমার মা’কে বিবাহ করেন। বিবাহের পরে আমার সৎ-বাবা আমার দিকে কু-দৃষ্টিতে তাকাতো, যখন তখন গায়ে হাত দিত, বিভিন্ন প্রলোভন দেখিয়ে আমাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যেত। সেই সুবাদে গত (৩০ মে) বিকাল ৪ টার দিকে জামাকাপড় কিনে দেওয়ার নাম করে মোটরসাইকেল যোগে আমাকে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের নেংগী গ্রামের জনৈক হাফিজুল ইসলাম এর বসতবাড়িতে নিয়ে আমাকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে হাফিজুল ইসলাম এর বসত ঘরের মধ্যে আমার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। এরপর আমাকে ভয় ভীতি দেখিয়ে বলে, যদি আমি ঘটনার বিষয়ে কারো নিকট কিছু বলি তাহলে আমাকে খুন করে ফেলবে।’

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ‘ওই কিশোরী বাদী হয়ে তার সৎ-বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন। ওই কিশোরীর সৎ-বাবা আব্দুল আলিমকে গ্রেফতার করে আদালতে মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘ওই কিশোরীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।’

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন