শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

কলারোয়ায় ১৫ আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উৎযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকাল ৪টার দিকে কলারোয়া উপজেলা আওয়ামী লীগের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ.সভাপতি ও কেরালকাতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স ম মোরশেদ আলী ভিপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু।

বিশেষ অতিথি ছিলেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক আহবায়ক সাজেদুর রহমান খাঁন চৌধুরী মজনু।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, সহ সভাপতি শেখ জাকির হোসেন, অধ্যাপক আমজাদ হোসেন, কলারোয়া পৌর আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলাম, কলারোয়া উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান তুহিন, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান মশিয়ার রহমান বাবু, শ্রমিকলীগ সভাপতি আব্দুর রহিম, সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মিঠুসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সম্পাদক ও বিভিন্ন অংগ সংগঠনের নেতা কর্মীবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

উপজেলা পলিষদের চেযারম্যান আমিনুল ইসলাম লাল্টু। তিনি তার বক্তব্যে বলেন, শোকের মাসে জননেত্রী শেখ হাসিনা ৫টি কর্মসূচী পালন করার নির্দেশ দিয়েছেন। ইতোমধ্যে আমরা চিঠিও পেয়েছি। আমার প্রত্যেকটা কর্মসূচী মহামারি করোনা ভাইরাসের মধ্যে স্বল্প পরিসরে হলেও সামাজিক দুরত্ব বজাই রেখে পালনা করবো। বিশেষ করে আমরা আগামি ১৫ আগস্ট গত বছরের মতো প্রত্যেকটি ইউনিয়নে স্বল্প পরিসরে হলেও পালন করবো-ইনশাল্লাহ।
তিনি আরো বলেন, আগামি পৌরসভা নিবার্চন ও ইউনিয়ন পরিষদ নিবার্চন যথাসময়ে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। পৌরসভা ও ১২টি ইউনিয়নে দলীয় কার্যক্রম গতিশীলসহ আগামী নিবার্চনে প্রত্যেকটি ইউনিয়নে আমাদের অংশ গ্রহন করতে হবে।
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, আগামী প্রত্যকটি নিবার্চনে উপজেলা নিবার্চনের মতো নিরপেক্ষ নিবার্চনের মাধ্যমে আমারা জয়লাভ করতে পারি।

সভায় আওয়ামীলীগের কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে স্ব স্ব ইউনিয়নে ১৫ আগস্টের সকল অনুষ্ঠান পালিত হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়।

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগাঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় যুব জামায়াতের ১৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

সাতক্ষীরার কলারোয়ায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়াবিস্তারিত পড়ুন

দৃষ্টিপাত সম্পাদক জি.এম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া প্রেসক্লাব নেতৃবৃন্দের শোক

সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক দৃষ্টিপাত পত্রিকার প্রকাশক ও সম্পাদক, সমাজসেবক জি.এম নূরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় মোয়াজ্জেম চেয়ারম্যানের বড় ভাই শাহাদাৎ হোসেনের ইন্তেকাল

কলারোয়া উপজেলার ৯নং হেলাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের বড় ভাই শাহাদাৎ হোসেনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ইয়াবাসহ মাদক কারবারি আটক
  • দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জিএম নূর ইসলামের মৃত্যুতে কলারোয়া রিপোর্টার্স ক্লাবের শোক
  • কলারোয়া পৌরসভায় শিক্ষকদের নিয়ে পানির দায়িত্বশীল ব্যবহার বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
  • কলারোয়ায় গ্রাম আদালত ব্যবস্থাপনা কমিটির ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়ায় ‘জাতীয় তরুন সংঘে’র নতুন কমিটি : সভাপতি রবিউল, সম্পাদক রঞ্জু, সাংগঠনিক মোস্তাক
  • কলারোয়া থানার নবাগত ওসির সাথে প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
  • কলারোয়া ফুটবল মাঠ ব্যবস্থাপনা কমিটি গঠন
  • কলারোয়ায় বেত্রবতী নদীর নতুন কাঠের সাঁকো চালু, স্বস্তি
  • কলারোয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
  • কলারোয়ায় বিভিন্ন প্রতিযোগিতা-অনুষ্ঠানের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে অভিভাবক সমাবেশ