সোমবার, সেপ্টেম্বর ২১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া হাসপাতালে কনসেন্টেটর মেশিন প্রদান করলো নাভানা গ্রুপ

সাতক্ষীরার কলারোয়ার কৃতি সন্তান আমাদের সময় পত্রিকার কুটনৈতিক প্রতিবেদক আরিফুজ্জামান মামুনের উদ্যোগে কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কনসেন্টেটর মেশিন (অক্সিজেন গ্রহন করা মেশিন) প্রদান করলো নাভানা গ্রুপ লিমিটিড।

মঙ্গলবার (৪ আগষ্ট) বেলা ১১ টার দিকে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টুর মাধ্যমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমানের হাতে এ মেশিনটি তুলে দেয়া হয়।
এর আনুমানিক মূল্য সাড়ে ৩ লাখ টাকা।

এর আগে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে একটি কনসেন্টেটর মেশিন দিয়েছিলেন। আর এইটা দিয়ে মোট ২টি মেশিন হলো কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে।

আরিফুজ্জামান মামুন বলেন, এই মেশিনের একটি ভাল দিক হলো একই সাথে দুই জন রোগি অক্সিজেন গ্রহন করতে পারবেন। মহামারি করোনা ভাইরাস আক্রান্ত যেসব রোগির শ্বাসকষ্ট ভুগবে তারাতো এ মেশিন ব্যবহার করতে পারবেনই, পাশাপাশি স্বাভাবিক শ্বাসকষ্ট এ্যাজমা রোগিরাও এ মেশিনটি ব্যবহার করে উপকৃত হবেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, কাজীরহাট কলেজের সহকারী অধ্যাপক সাংবাদিক কেএম আনিছুর রহমান, আজিজুর রহমান, মোস্তাফা হোসেন বাবলু, ফারুক রাজ, জিকরিয়া হোসেন, শিমুল প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়া উপজেলার ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত

কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি: সাতক্ষীরার  কলারোয়া উপজেলায় ইউনিয়ন মাল্টি-স্টেকহোল্ডার প্লাটফর্ম এর বাষিক পুষ্টিবিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লার জয়

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে কয়লা ও বোয়ালিয়া ফুটবল দল মুখোমুখিবিস্তারিত পড়ুন

কলারোয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষক আফজাল করিম আর নেই

কলারোয়ার বামনখালি মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক আলহাজ্ব আফজাল করিম(৭৫) আর নেই। বৃহস্পতিবারবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
  • সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
  • কলারোয়ায় শাকদাহ বালিকা বিদ্যালয়ে এডহক কমিটির সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • স্কুল সভাপতির পিতার মৃত্যুতে শোক জ্ঞাপন
  • কলারোয়ায় সিংগা হাইস্কুলে জিবি সভাপতি-এ প্লাস প্রাপ্তদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ
  • কলারোয়ার কেঁড়াগাছি ৮দলীয় ফুটবল টুর্নামেন্টে এসএম ফুটবল একাডেমির জয়
  • কলারোয়ায় পানির মাধ্যমে মাংসের ওজন বাড়ানোর দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মোকন্দপুরের জয়
  • কলারোয়ায় অসুস্থ কুকুরের উপদ্রব, শুরু হলো ভ্যাকসিনেশন কার্যক্রম
  • কলায়োরার কেঁড়াগাছি আট দলীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনীয় খেলায় কয়লার জয়
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচি
  • কলারোয়ায় ইউএনও’র সহায়তায় নতুন ঘর পেলেন অসহায় মরিয়ম