শনিবার, জুন ১৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়া সীমান্ত সম্প্রীতি সংঘের কমিটি ।। সভাপতি কুদ্দুস, সম্পাদক তৈমুর

সাতক্ষীরার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের সামাজিক ও সেচ্ছাসেবী সংগঠন সীমান্ত সম্প্রীতি সংঘের ২০২২-২০২৪ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে সংগঠনটির উপদেষ্টা মন্ডলী।

কমিটিতে ২য় মেয়াদে সভাপতির দায়িত্ব পেয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী মো. রুহুল কুদ্দুস ও সাধারণ সম্পাদকে ঢাবি শিক্ষার্থী তৈমুর রহমান মৃধা।

৪১ সদস্য বিশিষ্ট এ কমিটিতে সহ.সভাপতি হিসেবে মো. আরিফ হোসেন, মো. আতিক মুহিব, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে মো. সজীব হোসেন, জুয়েল হোসেন, সাংগঠনিক সম্পাদক হিসেবে আজমীর হোসেন লিমন, দপ্তর সম্পাদক হিসেবে সাগর হোসেন, অর্থ সম্পাদক হিসেবে রাসেল হোসেন, প্রবাসী সম্পাদক হিসেবে মো. শহীদ হোসেনসহ সংগঠনের সক্রিয় সদস্যরা বিভিন্ন পদে দায়িত্ব পেয়েছেন।

২৪ মে সীমান্ত সম্প্রীতি সংঘের কার্যালয়ে উপদেষ্টামন্ডলীর পক্ষ থেকে এ কমিটি ঘোষণা করা হয়।

উপদেষ্টামন্ডলীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডা. মো. গোলাম কুদ্দুস, ব্যাংক কর্মকর্তা ইমদাদুল হক, সমাজসেবক সাইফুল ইসলাম সেন্টু, বিশিষ্ট ব্যবসায়ী জাহাঙ্গীর আলম জনি ও বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য মো. শরিফুল ইসলাম।

সংগঠনের অন্যতম উপদেষ্টা শরিফুল ইসলাম বলেন, ‘সকল উপদেষ্টার পরামর্শক্রমে কিছুটা রদবদল ও সংযোজনের মাধ্যমে আগামী দুই বছরের জন্য সীমান্ত সম্প্রীতি সংঘের নতুন কমিটি অনুমোদন দেওয়া হলো। আশা করি, সংগঠন আরো ক্রিয়াশীল ও সুসংগঠিত হয়ে উঠবে।’

সভাপতির দায়িত্বপ্রাপ্ত রুহুল কুদ্দুস বলেন, ‘দ্বিতীয় বারের আমাকে সভাপতি পদে সুযোগ দেওয়া আমি গর্বিত। আমার সংগঠনকে অত্র উপজেলার মডেল সংগঠন হিসেবে গড়ে তুলবো ইনশাআল্লাহ।’

সাধারণ সম্পাদক তৈমুর রহমান মৃধা বলেন, ‘এলাকার জন্য কিছু করতে পারাটা আনন্দের। আমি আরো একবার সেই সুযোগ পেয়েছি, সেজন্য সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। আমার সর্বোচ্চটা দিয়ে কাজ করব।’

উল্লেখ্য, সীমান্তে সম্প্রীতি সংঘ চন্দনপুর ইউনিয়নের একটি সেচ্ছাসেবী সংগঠন যা ২০২১ সালে প্রতিষ্ঠিত হয়ে অত্র এলাকায় বিভিন্ন মানবিক ও সামাজিক কাজ করে আসছে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী মতবিনিময় সভা

কলারোয়ায় মাদকবিরোধী গণসচেতনতা সৃষ্টিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ICT কোচিং সেন্টারবিস্তারিত পড়ুন

হারিয়ে যাচ্ছে দেশি খেজুর, নতুন প্রজন্মে নেই আগ্রহ

কলারোয়ার গ্রাম-গঞ্জে এখনও দেখা যায় সারি সারি খেজুর গাছ। রাস্তার ধারে, জমিরবিস্তারিত পড়ুন

কলারোয়া সীমান্তে কঠোর সতর্কাবস্থায় বিজিবি-জনতা

ভারত থেকে অবৈধভাবে পুশইন ঠেকাতে সাতক্ষীরার কলারোয়া সীমান্তে বিজিবির পাশাপাশি সতর্ক অবস্থানেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় দুটি ডায়গনস্টিক সেন্টারকে জরিমানা
  • কলারোয়ার ধানদিয়ায় রাস্তার উপর পাকা ঘর নির্মাণের অভিযোগ
  • উন্নয়ন প্রচেষ্টার উদ্যোগে কলারোয়ায় খামারিদের জলবায়ু বিপন্নতা বিষয়ক প্রশিক্ষণ
  • কলারোয়ায় ‘শিষ্টাচার ও নৈতিকতায় সফল শিক্ষক’ প্রধান শিক্ষক মুজিবুর রহমান
  • জনতার সংবর্ধনায় দায়িত্ব গ্রহণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে সংবাদ সম্মেলন
  • সাতক্ষীরা জেলা ছাত্রদলের নেতৃত্বের সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় ঢাকা মহানগর ছাত্রদল নেতা আবিরের
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন সাবেক এমপি হাবিবুল ইসলাম
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক নিযুক্ত হলেন হাবিবুল ইসলাম হাবিব
  • কলারোয়ায় নৈতিক শিক্ষায় গুরুত্বারোপ সাতক্ষীরার নবাগত ডিসির
  • কলারোয়ায় ঈদের ছুটিতে দশ হাজার গাছের চারা রোপন ও বিতরণ
  • কলারোয়ায় হাতে হ্যান্ডকাপ লাগানো অবস্থায় পালালো আসামি, পরে ফের আটক