রবিবার, জুলাই ১৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময়

কলারোয়ায় কর্মরত সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার (২৪ মে) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে ওই মতবিনিময় সভা প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে কলারোয়া রিপোর্টার্স ক্লাব, প্রেসক্লাবের একটি অংশ, সাংবাদিক সংস্থাসহ অন্যান্য সংগঠনের কয়েকজন সাংবাদিক উপস্থিত ছিলেন।

সভায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস বলেন, ‘সংবাদকর্মীরা অত্যন্ত সম্মানিত। তারা দেশ গঠনে সরকারের একটি অংশ।’
বস্তুনিষ্ঠ, নিষ্ঠা সংবাদ পরিবেশন করার আহবান জানিয়ে তিনি দেশ, জাতি ও সমাজ গঠনে সাংবাদিকদের ভূয়সী প্রশংসা করেন।
একই সাথে তিনি কলারোয়াবাসীর সার্বিক উন্নয়নে গণমাধ্যমকর্মীদের উপজেলা প্রশাসনের পাশে থেকে সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) সভাপতি প্রধান শিক্ষক আখতার আসাদুজ্জামান চান্দু ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মুজিবর রহমান।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সাংবাদিক নেতা শিক্ষক দীপক শেঠ, আব্দুর রহমান, শিক্ষক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, মোস্তাক আহম্মেদ, আসাদুজ্জামান আসাদ, জাহাঙ্গীর আলম লিটন, কামরুজ্জামান, জাহাঙ্গীর হোসেন, এমএ সাজেদ, প্রভাষক সাইফুল ইসলাম, মাস্টার সাইফুল ইসলাম, তরিকুল ইসলাম, রাজু আহমেদ, জুলফিকার আলী, ফারুক হোসেন রাজ, গোলাম রসুলসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, রুলী বিশ্বাস নড়াইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার থেকে গত ৮ মে কলারোয়ায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে যোগদান করেন। তার নিজ জেলা বাগেরহাট।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় ইয়াবা ও গাঁজাসহ দম্পতি গ্রেপ্তার

কলারোয়ায় পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রামবিস্তারিত পড়ুন

সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ থেকে বৃত্তি প্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা

কলারোয়ার সোনাবাড়ীয়া একাডেমিক নলেজ কোচিং থেকে প্রাথমিকে বৃত্তিপ্রাপ্ত ৪ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়াবিস্তারিত পড়ুন

কলারোয়ায় টানা বৃষ্টিতে ১২ হাজার হেক্টর জমির বীজতলা নষ্ট, দিশেহারা কৃষক

গত বৃহস্পতিবার রাতের টানা ভারী বর্ষণে সাতক্ষীরার কলারোয়া উপজেলার বিস্তীর্ণ এলাকার কৃষিজমিবিস্তারিত পড়ুন

  • নতুন পানিতে দেশি মাছ ধরার উৎসব, রাজগঞ্জের খাল-বিলে মাছ শিকারে মানুষের ঢল
  • কলারোয়ায় জামায়াতের দিনব্যাপী মহিলা শিক্ষা শিবির অনুষ্ঠিত
  • কলারোয়ায় কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের প্রস্তুতি সভা
  • কলারোয়ায় জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপিত
  • কলারোয়া উপজেলার বিভিন্ন দপ্তর পরিদর্শনে এমপি অধ্যক্ষ ইজ্জত উল্লাহ
  • কলারোয়া পৌরসভা : দুই পাশে উন্নত সড়ক, মাঝখানে ৪০০ মিটারের দুর্ভোগ
  • কলারোয়ার চন্দনপুর ঘোড়া দৌড় প্রতিযোগিতা থেকে মোটরসাইকেল চুরি
  • কলারোয়ায় ভ্রাম্যমান আদালতে দুই হোটেল মালিককে জরিমানা
  • কলারোয়ার সেই অন্ধ ঘোড়ার দেখভাল করা কলেজছাত্রের পাশে তারেক রহমান
  • সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিবকে জনতা ব্যাংকারদের ফুলেল শুভেচ্ছা
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের বিদায় ও দোয়ানুষ্ঠান
  • যুব ও তরুণদের ক্রীড়ামুখী করতে হবে : সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক হাবিব