বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জের নলতায় হত দরিদ্র সাধারণের মাঝে রোজার উপহার বিতরণ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার নলতায় অর্ধসহস্রাধিক হত দরিদ্র সাধারণ মানুষের পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে পবিত্র রমজানের উপহার।

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে সাদামাঠা আয়োজনে প্রয়াত আত্মীয় স্বজনসহ এলাকাবাসীর প্রতি দোয়া কামনা করে সুশৃংখলভাবে শুরু হয় এ আয়োজন।

উপহার প্রদানের আয়োজক ব্যবসায়ী আলহাজ¦ জাহিদুল হক বলেন, উপহার, যাকাত, দান দেয়ার নিয়ম হলো একহাত দিলে নিজের অন্যহাতও জানবে না। তারপরও আমাদের ভুল হয়ে যায়। তার বাবা দাদা আমল থেকে তারা নিয়ম করে পবিত্র রমজানের উপহার ও ঈদের উপহার তারা দিয়ে থাকেন।

তারা যেন হাজী বাড়ি থেকে এই সাধারণ কাজটি নিয়মিত করে যেতে পারেন তার জন্য দোয়া চান সব মানুষের কাছে।

উপহার প্রদান অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি, সাধারণ সম্পাদক সাইফুল বারী সফু ও সুকুমার দাস বাচ্চু, আহছানিয়া মিশনের কর্মকর্তা মো: ইঊনুস আলী।

অনুষ্ঠানে দোয়া পাঠ করেন মাও: আরাফাত আলী।
কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সাইফুল বারী সফু বলেন উপহার প্রদানের আয়োজক ব্যবসায়ী আলহাজ্ব জাহিদুল হক বংশ পরম্পরায় এই উপহার প্রদানের কাজটি করে থাকেন। পারিবারিকভাবে তাদের মধ্যে রয়েছে সামাজিক দায়বদ্ধতা ও মানবিক সেবার প্রয়োজনীয় জ্ঞান ও ব্যাবহারিক আচরণ।

কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাস বাচ্চু বলেন, সেবার মানসিকতা নিয়ে নলতার সামাজিক ব্যক্তিত্ব জাহিদুল হক অত্যন্ত সাধারণ মানুষ। তিনি সব সময় এধরনের সেবা করে থাকেন। এবার সেই মানসিকতা নিয়ে কাজ করে যাচ্ছেন।

আহছানিয়া মিশনের কর্মকর্তা মো: শিক্ষক মো: ইউনুছ আলী বলেন, এবারে ঈদে জাহিদুল হক কতৃক সাধারণ মানুষের মধ্যে প্রদানকৃত উপহার প্যাকেজে রয়েছে প্রতিজনে ১০ কেজি চাল, ৩ কেজি ডাল ও শাড়ি লুঙ্গি।

একই রকম সংবাদ সমূহ

রামপালে ৪৪২ মেগাওয়াট সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্পের অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় মোট ১৬ হাজার ২০৭ কোটিবিস্তারিত পড়ুন

দল-মতের ঊর্ধ্বে উঠে মুক্তিযোদ্ধাদের নির্ভুল তালিকা করা হবে: মুক্তিযুদ্ধমন্ত্রী

মুক্তিযোদ্ধাদের তালিকায় অমুক্তিযোদ্ধাদের অন্তর্ভুক্তির অভিযোগ এবং ১৯৭১ সালের শহীদ ও বীরাঙ্গনাদের তালিকাবিস্তারিত পড়ুন

জামিন পেলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে: গাজী নজরুলের বিষয়ে বিচারক

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের আত্মহত্যার প্ররোচনা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজীবিস্তারিত পড়ুন

  • দুর্গাপূজার ছুটি পাবে না জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠান
  • রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বশাসিত প্রতিষ্ঠানে পে-স্কেল কার্যকরের নির্দেশ
  • দুর্গোৎসবে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আওয়ামী লীগ ভারতে বসে ষড়যন্ত্র করছে: রাশেদ খাঁন
  • ভোমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জলাবদ্ধতা, নতুন ভবন নির্মাণের আবেদন
  • মাসউক’র ভিডব্লিউবি কর্মসূচীর প্রশিক্ষণ কার্যক্রম পর্যবেক্ষন জোরদার
  • প্রধানমন্ত্রী খেলাধুলাকে পেশা হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দিতে চান: মাহদী আমিন
  • আগামী বছর চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হচ্ছে ৪টি নতুন বই: শিক্ষামন্ত্রী
  • রাষ্ট্রীয় সম্মানি পাবেন ২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তি
  • ২২ জেলায় হচ্ছে ‘শিশু স্বর্গ’: স্বাস্থ্য প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ পুলিশের নতুন মুখপাত্র কামারুম মুনিরা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর: তথ্যমন্ত্রী