শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে আটক ৩, চুরিকৃত মোটরসাইকেল উদ্ধার

মো: আবু বক্কর সিদ্দিক, কালিগঞ্জ (সাতক্ষীরা): সিসি ক্যামেরার ফুঁটেজ দেখে সাতক্ষীরার শ্যামনগর থেকে মোটরসাইকেল চুরির অভিযোগে কালিগঞ্জ থেকে ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। চোরচক্রের স্বীকারোক্তি মোতাবেক সাতক্ষীরার বাঁকাল এলাকা থেকে উদ্ধার করা হয়েছে চুরি হওয়া মোটরসাইকেল।

মোটরসাইকেলের মালিক শ্যামনগর পৌরসভার বাদঘাটা এলাকার আব্দুল হামিদের ছেলে সাইফুল ইসলাম (৩০) জানান, (২১ মার্চ) সকাল ১১ টার দিকে শ্যামনগর উপজেলা পশু হাসপাতালের সন্নিকটে মডার্ণ ক্লিনিকের গলি থেকে তার ব্যবহৃত ডায়াং ৮০ সিসি মোটরসাইকেলটি চুরি হয়।

এঘটনায় শ্যামনগর থানায় অজ্ঞাত ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সিসি ক্যামেরার ফুঁটেজসহ চুরির ঘটনাটি গণমাধ্যমে প্রকাশিত হলে ওই ফুঁটেজ দেখে শনিবার সকালে কালিগঞ্জ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ ফাহিম আহমেদ প্রথমে কুশুলিয়া ইউনিয়নের মহৎপুর গ্রামের নুরুজ্জামানের ছেলে শাহেদ গাজীকে (১৬) জিজ্ঞাসাবাদ করেন।

সে চুরির সাথে সংশ্লিষ্ট থাকার কথা স্বীকার করলে তার দেয়া তথ্যের ভিত্তিতে অপর সহযোগী মহৎপুর গ্রামের শেখ রফিকুল ইসলামের ছেলে শরিফুল ইসলাম (৩৭) ও মথুরেশপুর ইউনিয়নের দেয়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে পাউখালী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের নবম শ্রেণির ছাত্র শাহেদ হাসানকে (১৬) আটক করা হয়। তবে পালিয়ে গেছে অপর সহযোগী দেয়া গ্রামের দুখে মিয়ার ছেলে আলী হোসেন (১২)।

আটক শরিফুল ইসলাম জানান, মোটরসাইকেল চুরি করে তিনি কালিগঞ্জ হাসপাতাল সড়কে অবস্থিত হামিদ আর্টের মালিক আব্দুল হামিদের কাছে ১০ হাজার টাকায় বিক্রি করেন। মোটরসাইকেল ক্রয়ের পরপরই আব্দুল হামিদ নলতায় জনৈক ব্যক্তির কাছে বিক্রি করে দেন।
পরবর্তীতে তাদের তথ্যের ভিত্তিতে সাতক্ষীরার বাঁকাল এলাকা থেকে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করে কালিগঞ্জ থানায় আনা হয়।

কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহিন বলেন, বিষয়টি যাচাই করে দেখা হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো যাবে।

তবে রাত ৮ টায় শেষ খবর পাওয়া পর্যন্ত আটক ৩ চোর ও উদ্ধারকৃত মোটরসাইকেল শ্যামনগর থানায় নেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক

যশোরের মনিরামপুর উপজেলার কুলটিয়া ইউনিয়নে কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগে দুইবিস্তারিত পড়ুন

তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?

চলতি মাসের শুরুতে ভারতের রাষ্ট্রপতির দপ্তর থেকে পাঠানো একটি বার্তা দ্রুত কূটনীতিকবিস্তারিত পড়ুন

নারীদের উন্নয়ন হলে দেশ এগিয়ে যাবে : সমাজকল্যাণ মন্ত্রী

সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, নারীদের উন্নয়নবিস্তারিত পড়ুন

  • রংপুরে চার খুনের আলামত ধুয়েমুছে ফেলা হয়নি: আরএমপি
  • অনুমোদন পেলে বৃহস্পতিবারের মধ্যে পে-স্কেলের প্রজ্ঞাপন, কার বেতন কেমন বাড়ছে?
  • চাঁপাইনবাবগঞ্জে পানিতে ডুবে একসঙ্গে পাঁচ শিশুর মৃত্যু
  • আইনশৃঙ্খলা ও উন্নয়ন দেখভালের দায়িত্বে ৩০ মন্ত্রী, প্রতিমন্ত্রী ও হুইপ
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • ৪ হাজার এসআই, ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে : সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
  • ধর্ষণের আলামত মেলেনি তবে ময়নাতদন্তে মিললো চাঞ্চল্যকর তথ্য
  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ইউপি দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন
  • বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠাবে সরকার
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • প্রধানমন্ত্রী ইসলামের আদর্শকে দেশে প্রতিষ্ঠিত করছেন: মঈন খান