শনিবার, আগস্ট ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে মৎস্য ঘেরে বিষ প্রয়োগ থানায় অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জে স্বত্ব দখলীয় ভিটা নিয়ে আপন ভাইয়ের মৎস্য ঘেরে বিষ প্রয়োগের অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার বাজারগ্রামে গত ২৯ মে শুক্রবার রাতে। এই ঘটনায় ভুক্তভোগী মৃত্যু শেখ আজগার আলীর পুত্র আজমল হোসেন কালিগঞ্জ থানায় গত ২৬ শে জুন শুক্রবার এক অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও পারিবারি সূত্রে জানা যায়, কালিগঞ্জ উপজেলার কুশুলিয়া ইউনিয়নের বাজারগ্রামের মৃত আজগার আলীর বড় পুত্র শেখ আকমল হোসেন (৪৫) কল মিস্ত্রি। পারিবারিক গোলোযোগের সূত্র ধরে আপন ছোট ভাই শেখ আজমল হোসেনের ঘেরে গত ২৯ মে সোমবার গভীর রাতে ঘেরে বিষ প্রয়োগ করে। এতে করে শেখ আজমল হোসেনের প্রায় ২ লক্ষাধিক টাকার বিভিন্ন প্রজাতির মাছ মারা যায়। অভিযোগকারী আজমল হোসেন তার বড় ভাই শেখ আকমল সহ অজ্ঞাত আরও কয়েকজন কে বিবাদী করে থানায় অভিযোগ দায়ের করেন। ক্ষিপ্ত হয়ে আকমল ও তার বাহিনী ছোট ভাই আজমল কে জীবন নাশের হুমকি দেয় এমনকি তার মটরসাইকেল সহ অন্যান জিনিস পত্র কেড়ে নেওয়ার কথা বলে।

সরেজমিনে যেয়ে দেখা যায়, বাজারগ্রামে এলাকাবাসী সহ কুদ্দুস, রবিউল ও রেজাউল আরও অনেকে মহিলারা এপ্রতিনিধি কে বলে সে সবার সামনে বলছে এ তো শুধু মাত্র ঘেরের মাছ মেরেছি এর পরে আজমলের অনেক কিছু ক্ষতি সাধন করব এমন কি ওকে এলাকায় বসবাস করতে দেবো না। ঘটনাস্থলে যেয়ে আরও জানা যায়, ইতি পূর্বে আকমল কল মিস্ত্রি হওয়ায় বিভিন্ন সময় পুরাতন কল, মোবাইল সহ অনেক কিছু চুরি করে। এব্যাপারে কালিগঞ্জ বাজারগ্রামে ফলের দোকানে মোবাইল চুরির দায়ে জেল খাটে এবং জরিমানাও দেয়, অভিযোগ কারী আজমল হোসেন বলেন তার বড় ভাই আকমল হোসেন মাদক সেবন ও মাদক ব্যবসায়ীর সাথে জড়িত আছে। যা এলাকায় অনেকে জানে। এমনকি সে বিভিন্ন সময় জাল দলিল করে এলাকার জমি দখল করে থাকে। তার প্রমানে ১৯৮৬ সালে কালিগঞ্জ সাবরেজিষ্ট্রি অফিসে ৫৯৭৮ নং দলিলে ১৩/০৭/১৯৮৬ তারিখে মুল দলিল থাকার স্বত্বেও সাটিফাই কপি তুলে তাতে ভুঁয়া দাগ নং বসিয়ে জাল জালিয়াতির মাধ্যমে ছোট ভাই আজমলের জমি দখল করিয়াছে।

একারণে ভুক্তভোগী আজমল হোসেন কল মিস্ত্রি আকমলের হাত থেকে রেহাই পেতে অত্র এলাকার প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

একই রকম সংবাদ সমূহ

কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত

বাংলাদেশ আনসার ও ভিডিপি বাহিনী কালিগঞ্জ উপজেলা কর্তৃক আয়োজিত দশ দিনব্যাপী মৌলিকবিস্তারিত পড়ুন

কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা

ভারতের কলকাতায় একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার দুই বাসিন্দার মৃত্যুরবিস্তারিত পড়ুন

দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নের পশ্চিম মৌতলা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মেহের আলীবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা
  • সাতক্ষীরায় কোন্দলের শিকার তৃণমূলের জনপ্রিয় নেতা কাজী সোহেল
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কালিগঞ্জে ছেলে হত্যার প্রধান আসামি গ্রেফতার ও বিচারের দাবিতে বৃদ্ধা মায়ের সংবাদ সম্মেলন
  • সাংবাদিকের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ, পিআইওর বিরুদ্ধে ডিসির কাছে অভিযোগ
  • কালিগঞ্জে পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক ৪
  • সাতক্ষীরায় শহীদ জায়েদার ২৮তম শাহাদাত বার্ষিকীতে ভূমিহীন সমাবেশ অনুষ্ঠিত
  • কালীগঞ্জে স্বর্ণের দুলের লোভে শিশুকে হত্যা: বিক্ষুব্ধ জনতার গণধোলাইয়ে ঘাতক নারী নিহত
  • রাফাত হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শাস্তির দাবিতে কালিগঞ্জে বিক্ষোভ ও মানববন্ধন