সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কালিগঞ্জে হতদরিদ্র প্রতিবন্ধীরা পেলো শীতবস্ত্র

সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড খুলনা শাখার অর্থায়নে ও সুশীলন এর আয়োজনে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১১ জানুয়ারী) দুপুরে কালিগঞ্জ সুশীলন এর আঞ্চলিক কার্যালয় অসহায় হতদরিদ্র ১০০ জন প্রতিবন্ধীদের মাঝে শীতবস্ত্র প্রদান করা হয়।

সুশীলনের নির্বাহী কমিটির সভাপতি ও বিশিষ্ট সাহিত্যিক প্রাবন্ধিক গাজী আজিজুর রহমানের সভাপতিত্বে ও সুশীলনের এরিয়া ম্যানেজার রিয়াজুল ইসলামের সঞ্চালনায় শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুশীলন’র উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সোশ্যাল ইসলামী ব্যাংক খুলনা শাখার সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট মোসলেম উদ্দিন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান দিপালী রানী ঘোষ, মথুরেশপুরের নব নির্বাচিত ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, উপজেলা সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সোশ্যাল ইসলামী ব্যাংক সাতক্ষীরা জেলা শাখার ব্যবস্থাপক রাশেদুল ইসলাম, শ্যামনগর শাখার ম্যানেজার জাকিব হোসেন, সুশীলনের খুলনা অফিসের কমলেশ বিশ্বাস প্রমুখ।

প্রধান অতিথি খুলনা সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোসলেম উদ্দিন উদ্দিন বলেন, দারিদ্রতা দূরীকরণে ও আর্থসামাজিক উন্নয়নে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড মানুষের কল্যাণে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, তিনি সুশীলনের মাধ্যমে প্রতিবন্ধী হতদরিদ্র ব্যক্তিদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে পেরে সন্তোষ প্রকাশ করে বলেন আগামীতে এ ধরনের সামাজিক কাজ আরো করতে চাই।
এ জন্য সকলের সহযোগিতা কামনা করেন তিনি।

উপ-পরিচালক মোস্তফা আখতারুজ্জামান পল্টু বলেন, আমরা উপজেলার কুশুলিয়া, মথুরেশপুর ও তারালী তিনটি ইউনিয়নের প্রকৃত হতদরিদ্র প্রতিবন্ধীদের চিহ্নিত করে শীতের সময় তাদেরকে শীতবস্ত্র দিতে পেরে আমরা ধন্য।

কৃষি লোন এর নির্বাহী কমিটির সভাপতি আজিজুর রহমান বলেন, সুশীলন সমাজে পিছিয়ে পড়া মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করে আসছে, সুশীলন শুধু কালীগঞ্জের নয় সারাদেশের সকল মানুষের কাছে একটি গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে সক্ষম হয়েছে।
তিনি শীতবস্ত্র প্রদান এই মহৎ কে স্বাগত জানিয়ে আগামীতে এ ধরনের সহযোগিতার জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড কে আহবান জানান।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় টিকটকের পরিচয়ে পরকীয়ায় ঘর ছারলেন এক সন্তানের জননী!

সাতক্ষীরার ভোমরা ইউনিয়নের নবাতকাটি গ্রামে এক গৃহবধূকে টিকটকের মাধ্যমে পরিচয়ের সূত্র ধরেবিস্তারিত পড়ুন

কালিগঞ্জের চৌমুহনী ডিগ্রী মাদ্রাসায় এমপি রবিউল বাশারের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যানিকেতন দারুল উলুম চৌমুহনী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সাতক্ষীরা-৩বিস্তারিত পড়ুন

কালিগঞ্জে স্বাস্থ্য কমপ্লেক্স ও এসিল্যান্ড অফিসে এমপি রবিউল বাশারের আকস্মিক পরিদর্শন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সহকারী কমিশনার (ভূমি) অফিস আকস্মিক পরিদর্শনবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
  • কালিগঞ্জের মৌতলায় ৫ কিলোমিটার জুড়ে খালের দুই পাশে বৃক্ষরোপণ
  • ধর্ষণ, চাঁদাবাজি ও অন্যের বাড়িঘর ভাংচুরের ঘটনায় কালিগঞ্জের হেমায়েত বিএনপি থেকে বহিষ্কার
  • সাতক্ষীরার কালিন্দী সীমান্তে পুশ-ইনের অপচেষ্টা বিএসএফের, বিজিবির দৃঢ়তায় ব্যর্থ
  • কালিগঞ্জে বিরোধপূর্ণ জমি নিয়ে আইনসম্মত সমাধানের আহ্বানে সংবাদ সম্মেলন
  • কালিগঞ্জের পানিয়া আনসার ও ভিডিপি ক্লাবে ১০ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ সমাপ্ত
  • কলকাতায় অগ্নিকাণ্ডে সাতক্ষীরার ২ জনের মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনরা
  • দীর্ঘ রোগ ভোগের পর সাতক্ষীরার কালিগঞ্জে মুক্তিযোদ্ধা মেহের আলীর মৃ*ত্যু
  • কালিগঞ্জে গলায় ফাঁস দেওয়ার ঘটনায় চিকিৎসাধীন শিশুর করুণ মৃ*ত্যু
  • কালিগঞ্জে ব্র্যাকের যুব উদ্যোক্তা উন্নয়ন প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত
  • কালিগঞ্জের কৃষ্ণনগরে যুবকদের উদ্যোগে রাস্তা সংস্কার
  • জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে কালিগঞ্জে হাফেজে কুরআন সংবর্ধনা