কেশবপুরের এসিল্যান্ড ইরুফা সুলতানার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা


যশোরের কেশবপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি)ইরুফা সুলতানার পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়। তিনি ১বছর ৬মাস কেশবপুরে কর্মরত ছিলেন।
সদ্য পদোন্নতি পেয়ে খুলনা বিভাগীয় কমিশনার এর কার্যালয়ে নিযুক্ত হবেন বলে জানা গেছে।
উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হল রুমে বুধবার দুপুরে অফিসার্স ক্লাব ও নির্বাহী অফিসারের পক্ষ থেকে এবিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদায়ী অতিথি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইরুফা সুলতানা।
উপজেলা কৃষি অফিসার ঝতু রাজ সরকার, মৎস্য অফিসার সজিব সাহা,যুব উন্নয়ন কর্মকর্তা পুলোক কুমার সিকদার, মহিলা বিষয়ক কর্মকর্তা রুপালি রানী, শিশু বিষয়ক কর্মকর্তা বিমল কুমার কুন্ডু, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
এদিকে বুধবার সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ের হল রুমে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এম এম আরাফাত হোসেনের সভাপতিত্ব বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধনা প্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি)ইরুফা সুলতানা।
সাগরদাঁড়ি ইউনিয়ন ভূমি উপ সহকারী শহিদুল ইসলাম এর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি)কার্যালয়ের সার্ভেয়ার মিরাজ হোসেন, পাঁজিয়া ইউনিয়ন উপ সহকারী ভূমি কমিশনার আব্দুল খালেক, সদর ইউনিয়ন উপ সহকারী ভূমি কমিশনার কবির হোসেন প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়নে কর্মরত সহকারী ভূমি কমিশনার এবং অফিস সহকারী কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক
মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক
যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন


