সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

উত্তরণ আয়োজিত আইসিভিজিডি ২য় পর্যায় প্রকল্পের পরিচিতি সভা

খুলনার ডুমুরিয়া অফিসার্স ক্লাব মিলনায়তনে আইসিভিজিডি ২য় পর্যায় প্রকল্পের পরিচিতি সভা বুধবার সকালে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব খাদ্য কর্মসূচীর আর্থিক সহায়তা, ডুমুরিয়া উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সার্বিক তত্বাবধানে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ কর্তৃক আয়োজিত ইনভেস্টমেন্ট কম্পোনেন্ট ফর ভালনারেবল গ্রুপ ডেভেলপমেন্ট (আইসিভিজিডি) এর আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রীনা মজুমদার।

উত্তরণ আইসিভিজিডি প্রকল্পের প্রোগ্রাম ম্যানেজার খন্দকার ইয়াছিন বিল্লাহ’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন আইসিভিজিডি প্রকল্পের পরিচালক মোস্তফা কামাল।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ ও খুলনা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা।

সভায় ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন জাতিসংঘ বিশ্ব খাদ্য কর্মসূচী থেকে নাইমুল গণি সাইফ, কাকলী চক্রবর্ত্রী, মাহফুজ আলম, জেসমিন নাহার এবং তাসনিম তাবাচ্ছুম।

সভায় আইসিভিজিডি প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য, স্টেকহোল্ডারদের ভূমিকা এবং এর কঙ্খিত ফলাফল নিয়ে আলোচনা করা হয়।
প্রকল্পের আওতায় বাংলাদেশের ৬৪টি জেলার ৬৪টি নির্বাচিত উপজেলার সরকারী ভিজিডিকার্ডধারী ১লক্ষ সুবিধাভোগী পরিবারকে নগদ আর্থিক অনুদান প্রদান এবং বিভিন্ন আয়বর্ধনমূল ককর্মকান্ডে সম্পৃক্ত করার পাশাপাশি জীবনমান উন্নয়নের জন্য বহুমুখী প্রশিক্ষণ প্রদান করা হবে।
এরই ধারাবাহিকতায় ডুমুরিয়া উপজেলাতে ১৫০০ ভিজিডি কার্ডধারী পরিবার এই প্রকল্পের সুবিধাভোগী হিসেবে সহযোগীতা পাবেন বলে সংশ্লিষ্টরা জানান।

একই রকম সংবাদ সমূহ

তালায় জুয়েলারি দোকানে দুর্ধর্ষ চুরি, ২৩ লাখ টাকার মালামাল লুটের দাবি

সাতক্ষীরার তালা বাজারের রত্না জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর)বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় কৃষকের ছেলে হলেন সহকারী জজ, আনন্দে ভাসছে পরিবার ও গ্রাম

একজন কৃষক বাবা, গৃহিণী মা। নিজেরা খুব বেশি দূর পড়াশোনা করতে পারেননি।বিস্তারিত পড়ুন

তালায় গাছের চারা বিতরণ

পৃথিবীর জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় দ্রুত ও সম্মিলিত পদক্ষেপ এর অংশ হিসাবেবিস্তারিত পড়ুন

  • তালায় নায়েবকে ‘ম্যানেজ’ করে রাস্তার পাশের ২৫ মেহগনি গাছ কাটার অভিযোগ
  • ডেঙ্গু প্রতিরোধে তালার খলিলনগরে সচেতনতামূলক সভা
  • তালায় ২৯ জন উপকারভোগীর মাঝে ছাগল, ভেড়া ও ঘর বিতরণ
  • তালায় তৃণমূল সংগঠনের সদস্যদের সম্মেলন অনুষ্ঠিত
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • ভুল অস্ত্রোপচারের অভিযোগে রোগীর মৃত্যু, তালায় সার্জিক্যাল ক্লিনিক বন্ধ, বিক্ষোভ
  • সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবের বড় ভগ্নিপতির ইন্তেকাল, তালা প্রেসক্লাবের শোক
  • ‎তালায় নেক্সাস প্রোগ্রামিং শক্তিশালীকরণে যুব অ্যাডভোকেসি সভা
  • তালায় গ্রামীণ সড়ক মাস্টারপ্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • তালায় বাড়িতেই মজুত নকল ও ভেজাল সার-কীটনাশক! ব্যবসায়ীর কারাদণ্ড
  • তালা সরকারি কলেজ ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান, ডেঙ্গু সচেতনতা কর্মসূচি
  • ফুসফুস নষ্ট হয়ে গেছে, বাঁচতে চান বাবা: মেয়ের আকুতি