বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে নারীকে মারপিটের ঘটনায় থানায় অভিযোগ

কেশবপুরে পাওনা টাকা চাইতে গেলে এক নারীকে মারপিট করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ওই নারী সোমবার থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর পৌরসভার হাবাসপোল গ্রামের আব্দুল আলিমের স্ত্রী রেশমা বেগম (৫০) তার এলাকার জনৈক ডাক্তার সাইফুজ্জামানের কাছে সাড়ে চার লাখ টাকা ও চায়ের দোকানদার তরিকুল ইসলামের কাছে সাড়ে ছয় হাজার টাকা পান। রোববার বিকেল ৫টার দিকে শহরের ভোগতীনরেন্দ্রপুরের নোনাডাঙ্গা মোড়ে তাদের কাছে পাওনা টাকা চাইতে গেলে ওই এলাকার মৃত মোনছোফ গাজীর ছেলে মনির উদ্দিন গাজী (৫০) তাকে পিছন দিক থেকে বাঁশের লাঠি দিয়ে মারপিট করে ফুলা জখম করে। তার সাথে কোন লেনদেন ও শত্রæতা না থাকা স্বত্তে¡ও খামখেয়ালীভাবে তাকে মারপিট করা হয়েছে।

এ বিষয়ে মনির উদ্দিন গাজী বলেন, ওই নারীর সাথে এ ধরনের কোন ঘটনা ঘটেনি।

এ ব্যাপারে কেশবপুর থানার উপ-পরিদর্শক হাসান আলী বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টির তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

পায়ের ওপর ট্রাক, তিন সন্তান ও বৃদ্ধা মাকে নিয়ে মানবেতর জীবন সাগরের

দুই বছর আগে পায়ের ওপর দিয়ে ট্রাক চলে যাওয়ার পর থেকেই থমকেবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে ৫ম শ্রেণির ছাত্রীর মুখের কাছে কাগজ দিয়ে অজ্ঞান, অপহরণের চেষ্টার অভিযোগ

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে মাদ্রাসার সামনে এক ছাত্রীকে অপরিচিত এক ব্যক্তি কাগজবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে প্রক্রিয়াজাত শিশু খাবারের ছড়াছড়ি, বাড়ছে স্বাস্থ্যঝুঁকি

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ বাজারসহ আশপাশের বিভিন্ন এলাকায় শিশুদের জন্য তৈরি ওবিস্তারিত পড়ুন

  • মণিরামপুরে গরু চুরির হিড়িক, ১০ দিনে অন্তত ৩০ গরু চুরি
  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষীকী সফল করতে আলোচনা সভা
  • মণিরামপুর ও রাজগঞ্জে দেদারছে বিক্রি হচ্ছে ‘জেলি পুশ’ চিংড়ি
  • সৌদিতে চাকরি না পেয়ে দেশে ফেরা, টাকা চাইতে গিয়ে ৩ জনকে মারধরের অভিযোগ
  • মণিরামপুরে শাশুড়িকে পিটিয়ে হত্যার অভিযোগ, পুলিশের হাতে পুত্রবধূ ও তার মা
  • বেনাপোল স্থলবন্দরে ফর্রলিফট দুর্ঘটনায় শ্রমিক আহত
  • সাবেক প্রতিমন্ত্রীর পিএস পরিচয়ে প্রতারণার অভিযোগ, যুবলীগ নেতা গাজী আসাদ আটক
  • কবিরাজির আড়ালে জাল টাকা তৈরির অভিযোগ, মনিরামপুরে দুইজন আটক
  • সন্তান হারানোর শোকের মধ্যেই হতদরিদ্র বাবার একমাত্র সম্বল ভ্যান চুরি
  • পারখাজুরা বাওড়ে শাপলা তুলতে গিয়ে পানিতে ডুবে দুই শিশুর মৃ*ত্যু
  • ক্যানসারে আক্রান্ত তাসলিমার চিকিৎসায় আর্থিক সহায়তার আবেদন
  • কলকাতায় অগ্নিকাণ্ড: দেশে ফিরলো ৬ বাংলাদেশির মরদেহ