বৃহস্পতিবার, অক্টোবর ২২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে তীব্র গরমে ডায়রিয়া আক্রান্তদের অধিকাংশই শিশু

তীব্র গরমে বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। ডায়রিয়ায় আক্রান্তদের অধিকাংশই শিশু।যশোরের কেশবপুরে তীব্র গরমে ডায়রিয়া শুরু হয়েছে। ডায়রিয়ায় আক্রান্তদের অধিকাংশই শিশু। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, ৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। এর মধ্যে রয়েছে ৫ জন শিশু ও ২ জন নারী। তীব্র গরমের কারণে হঠাৎ করেই বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পাশাপাশি পল্লী চিকিৎসকেরাও ডায়রিয়ায় আক্রান্ত রোগীদের চিকিৎসা দিচ্ছেন। স্বাস্থ্য সহকারীরা বাড়ি বাড়ি ডায়রিয়া সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।

কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হওয়া রোগীরা হলেন- উপজেলার হিজলডাঙ্গা গ্রামের ৯ মাস বয়সী মেয়ে হুমায়রা খাতুন পিতা মনিরুল ইসলাম, জাহানপুর গ্রামের প্রতাপ দাস (১০) পিতা অশোক দাস, নাগোরঘোপ গ্রামের ৮ মাস বয়সী ছেলে পারভেজ পিতা জহিরুল, মজিদপুর গ্রামের মুসলিমা বেগম (২৪) স্বামী বশির আহমেদ, জামলগঞ্জ গ্রামের আলেয়া বেগম (২৫) স্বামী শহিদুল ইসলাম। কাঁকবাধাল গ্রামের রিমি খাতুন (৪) পিতা আতিয়ার রহমান।

এছাড়াও উপজেলার বিভিন্ন ফার্মেসীর পল্লী চিকিৎসকগন বলেন, তারা প্রতিদিনই ডায়রিয়ার আক্রান্তদের চিকিৎসা দিচ্ছেন।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন বলেন, ৭ জন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। এর মধ্যে ৫ জন শিশু ও ২ জন নারী রয়েছে। পর্যাপ্ত স্যালাইনসহ ডায়রিয়ার হাসপাতালে রয়েছে। এছাড়াও স্বাস্থ্য সহকারীরা বাড়ি বাড়ি পৌঁছে ডায়রিয়া সংক্রান্ত বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন। হঠাৎ করে প্রচন্ড তাপমাত্রা বেড়ে যাওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’

যশোরের মণিরামপুর উপজেলার ঝাঁপা ইউনিয়নের চণ্ডীপুর গ্রামের কৃতী সন্তান ও রাজগঞ্জ সরকারিবিস্তারিত পড়ুন

যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু

যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জে প্রথম বিয়ের কথা জানাজানি হওয়ায় দ্বিতীয় স্ত্রীর সঙ্গেবিস্তারিত পড়ুন

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

যশোরের মণিরামপুরে পানিতে ডুবে জুনায়েদ নামের ৪ বছরের এক শিশু মারা গেছে।বিস্তারিত পড়ুন

  • কক্সবাজারের রিসোর্টে আগুন, দুই মেয়েসহ যশোরের দম্পতির মৃত্যু
  • বেনাপোলে বিদেশি পিস্তল ও গুলিসহ যুবক আটক
  • মুরগিবাহী ভ্যানের ছাউনিতে মিললো পিস্তল-গুলি, আটক ভ্যানচালক
  • চাহিদার চেয়ে ১ কোটি টন বেশি চাল উৎপাদন
  • শার্শা থেকে কলারোয়া সীমান্তে মাদক নেটওয়ার্কের বিস্তার, আলোচনায় আমজাদ
  • রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম
  • যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর
  • শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১
  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল