শনিবার, জুলাই ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কেশবপুরে মসজিদের বারান্দায় ৬ বছরের ছাত্রীকে ধর্ষণচেষ্টা, ইমাম আটক

যশোরের কেশবপুরে শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে পুলিশ ইমরান হোসেন নামে এক মসজিদের ইমামকে আটক করেছে।

সোমবার সন্ধ্যায় তিনি মসজিদের বারান্দায় আরবি পড়ানো শেষে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন।

এ ঘটনায় শিশুর পিতা বাদী হয়ে থানায় মামলা করেছেন।

মঙ্গলবার সকালে ওই ইমামকে যশোর আদালতে সোপর্দ করা হয়।
এছাড়া শিশুর জবানবন্দী নেওয়ার জন্য আদালতে পাঠানো হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার মধ্যকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মসজিদে পৌরসভার ভবানীপুর এলাকার খোরশেদ আলীর ছেলে ইমরান হোসেন (২৪) প্রায় ৪ বছর ইমামতি করেন ও শিশুদের আরবি পড়ান। সোমবার সন্ধ্যায় তিনি মসজিদের বারান্দায় আরবি পড়ানো শেষে অন্যদের ছুটি দিয়ে ওই শিশুকে থাকতে বলেন। পরে তাকে একা পেয়ে ধর্ষণচেষ্টা চালান।

শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানালে এলাকাবাসী ইমামকে আটক করে সোমবার রাতে পুলিশের হাতে তুলে দেন। ঘটনা উল্লেখ করে শিশুটির বাবা বাদী হয়ে ওই ইমামের বিরুদ্ধে থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

এ ব্যাপারে কেশবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) জসীম উদ্দীন জানান, আটক ইমাম ইমরান হোসেনকে মঙ্গলবার সকালে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে। অপরদিকে শিশুটির জবানবন্দি নেওয়ার জন্য আদালতে প্রেরণ করা হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোল-মোংলা রেলপথে ৩ লাখ দেশি খেজুরের আঁটি ছড়িয়ে ইতিহাস

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : দেশীয় ঐতিহ্য সংরক্ষণ, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎবিস্তারিত পড়ুন

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিল নিয়ে যা বললেন প্রতিমন্ত্রী

রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ পাওয়া গেছে। এবিস্তারিত পড়ুন

নতুন ৩ উপজেলা ও ১ থানা ঘোষণা হলেও বঞ্চিত রাজগঞ্জ

হেলাল উদ্দিন, রাজগঞ্জ : দেশে নতুন করে আরও ৩টি উপজেলা ও ১টিবিস্তারিত পড়ুন

  • বৃষ্টিতে কাদার সাগরে মনিরামপুর-ঝিকরগাছা সড়ক, দুর্ঘটনার শঙ্কা
  • মাথায় বোঝা, কাঁধে সংসার: মনিরামপুরের ৯৬ অঞ্চলের পল্লীবধূদের নিরলস জীবনসংগ্রাম
  • শুভেন্দু অধিকারীর কাছে ৫০০ কেজি আম উপহার পাঠালো বাংলাদেশ
  • রেলপথের দুই পাশে ১৬০ কেজি দেশি খেজুরের আটি ছড়িয়ে সবুজায়নের উদ্যোগ
  • শিক্ষা অফিসের পরিচয়ে ফোন, পিন-ওটিপি চেয়ে প্রতারণার চেষ্টা : আতঙ্কে অভিভাবকরা
  • নতুন রূপে ভবদাহ সুইচ গেট, দর্শনার্থীদের পদচারণা বাড়ছে এলাকায়
  • বাবাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল ছেলের, রাজগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃ*ত্যু
  • মুক্তেশ্বরী নদীতে অবৈধ পাটা ও নিষিদ্ধ জালের দৌরাত্ম্য, হুমকির মুখে পানিপ্রবাহ ও মৎস্যসম্পদ
  • মনিরামপুরে ডোবার পানিতে বিদ্যুতায়িত হয়ে কৃষকের মৃ*ত্যু
  • ১০ টাকায় বিক্রি চাষির পটোল, ২৫-৩০ টাকায় কিনছেন ক্রেতা
  • ‘২৫ জিবি ফ্রি ইন্টারনেট’ অফারের ফাঁদে নতুন প্রতারণা, ওটিপি দিলেই ঝুঁকিতে ব্যক্তিগত তথ্য ও অর্থ
  • মাধ্যমিক শিক্ষার্থীদের উপবৃত্তির অর্থ দ্রুত প্রদানের দাবি