বৃহস্পতিবার, জুন ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ক্যান্সারে আক্রান্ত ফাতেমা বাঁচতে মানবিক সহায়তা কামনা

কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধি: ক্যান্সারে আক্রান্ত কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগরের ফাতেমা (৩০) বাঁচতে চায়। অল্প বয়সে তার জীবনে নেমে এলো এক ভয়ানক অন্ধকার। তার অবস্থা এখন সংকটাপন্ন। জরুরী অপারেশন সহ প্রয়োজনীয় চিকিৎসায় অন্তত ৫ লাখ টাকা প্রয়োজন তার। কিন্তু পরিবারের পক্ষে এ টাকা জোগাড় করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় সরকার, সমাজের বিত্তবান, প্রবাসী দানশীল ব্যক্তিদের কাছে চিকিৎসা সহায়তা কামনা করেছে তার পরিবার।

ক্যান্সারে আক্রান্ত ফাতেমা খাতুন সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের মোঃ জিয়াদ আলীর পুত্র‌ দিনমজুর মোঃ নুর হোসেনের স্ত্রী ও একই ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মোঃ হায়াত আলী মোড়লের কন্যা। সে ১ পুত্র ও ১কন্যা সন্তানের জননী। ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর থেকে তিনি কোনো কাজ করতে পারেন না।

ফাতেমার স্বামী মোঃ নুর হোসেন জানান আমিও আমার স্ত্রী ফাতেমা খাতুন অভাবের তাড়নায় বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় ইট ভাটায় শ্রমিক হিসেবে কাজ করতাম। গত বছর বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তার স্ত্রীর টনসিল অপারেশন করা হয়। অপারেশন করার পর ওখানের মাংস ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে পরীক্ষার জন্য পাঠালে তার ক্যান্সার শনাক্ত হয়। ব্যয়বহুল চিকিৎসা তার পক্ষে করা সম্ভব নয় বলে ডাক্তাররা তাকে হোমিও চিকিৎসকের শরণাপন্ন হওয়ার জন্য পরামর্শ প্রদান করায় তিনি সর্বস্ব শেষ করে সাধ্যমতো হোমিও চিকিৎসা করান। এখন তার চিকিৎসার ব্যয়ভার বহন করার কোনো সামর্থ্য নেই। তার অবস্থা দিন দিন খারাপ হচ্ছে। খাওয়া দাওয়া প্রায় বন্ধ হয়ে গেছে। বর্তমানে সে ঢাকা মহাখালী ক্যান্সার হাসপাতালে ভর্তি রয়েছেন। ডাক্তার জরুরী ভিত্তিতে তার ৪ টি কেমোথেরাপি দেওয়ার জন্য বলেছেন। তার পুরো চিকিৎসার জন্য এ মুহূর্তে অন্তত ৫ লাখ টাকার প্রয়োজন। এ অবস্থায় তিনি মানবিকতার দৃষ্টিতে তার ২ জন সন্তানের মুখের দিকে চেয়ে তার স্ত্রীর জীবন বাঁচাতে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব সাহায্য করলে তার স্ত্রীর চিকিৎসা চালিয়ে যেতে পারবে ততটুকু সহায়তা করার জন্য সমাজের বিত্তবান, দানশীল ও প্রবাসীদের সহযোগিতা কামনা করেছেন।

ফাতেমা কে আর্থিক সহায়তা পাঠাতে যোগাযোগ- বিকাশ /নগদ (পার্সোনাল) নাম্বার:০১৭১৭৮৫৭৮১৩ ও নুর হোসেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, কালিগঞ্জ শাখা, মুদারাবা সঞ্চয়ী হিসাব নং ৩৩৭৮৯।

একই রকম সংবাদ সমূহ

জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে আ.লীগের উত্থাপিত প্রশ্ন নাকচ জাতিসংঘের

বাংলাদেশের ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থাবিস্তারিত পড়ুন

পদত্যাগ ইস্যুতে নিজের অবস্থান তুলে ধরলেন দীপেন দেওয়ান

ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে পদত্যাগ করে হঠাৎ আলোচনায় আসেন পার্বত্য চট্টগ্রামবিষয়কবিস্তারিত পড়ুন

এখনও দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চলছে: মির্জা ফখরুল

তারেক রহমানের নেতৃত্বে দেশকে সামনের দিকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা কামনা করেছেনবিস্তারিত পড়ুন

  • বেতন দ্বিগুণের পথে, নতুন পে-স্কেল নিয়ে জোর প্রস্তুতি
  • বিশ্বকাপ ফুটবলের সম্প্রচার করতে পারে বিটিভি
  • জামিন পেয়ে কারামুক্ত সাবেক মেয়র আইভী
  • ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী
  • বিদ্যুতের দাম বাড়লো
  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • জ্বালানি তেল সাশ্রয়ে সরকারের নতুন নির্দেশনা
  • শ্রিম্প হ্যাচারী এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সেব এর জরুরী সাধারণ সভা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • মশক নিধন সফরে বাধা: ‘ষড়যন্ত্রের’ অভিযোগ চসিক মেয়রের!
  • রাষ্ট্রীয় মর্যাদায় মা-বাবার পাশে চিরনিদ্রায় শায়িত তোফায়েল আহমেদ