মঙ্গলবার, সেপ্টেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘ক্লাইমেট ক্লিক’ প্রতিযোগিতায় প্রথম শ্যামনগরের শাহিন আলম

বাংলাদেশ ও বিশ্বজুড়ে জলবায়ু সংকট মোকাবেলায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ফটোগ্রাফি প্রতিযোগিতা ও ভার্চুয়াল প্রদশর্নী ‘ক্লাইমেট ক্লিক’ এ প্রথম স্থান অধিকার করেছেন সাতক্ষীরার উপকূলীয় শ্যামনগর উপজেলার পাতাখালি গ্রামের এস এম শাহিন আলম।

বৃহস্পতিবার (১২ আগস্ট) রাতে ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস, বাংলাদেশ মডেল ইয়ুথ পার্লামেন্ট ও প্রকাশ আয়োজিত এই ফটোগ্রাফি প্রতিযোগিতা ও ভার্চুয়াল প্রদশর্নীর প্রতিযোগীদের নাম প্রকাশ করা হয়। উপকূলীয় জেলাসহ সারা দেশ থেকে এ প্রতিযোগিতায় অসংখ্য তরুণরা অংশগ্রহণ করেন।

আন্তর্জাতিক যুব দিবস ও কোস্টাল ইয়ুথ এ্যাকশন হাবের প্রথম বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিস এর সমন্বয়ক সোহানুর রহমান প্রতিযোগিদের নাম প্রকাশ করেন। প্রতিযোগীদের নাম প্রকাশকালে উপস্থিত ছিলেন জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশী রাষ্ট্রদূত রাবাব ফাতিমা, ইয়াং পিপল একশন এইডের ম্যানেজার নাজমুল আহসান, ব্রিটিশ কাউন্সিল ‘প্রকাশ’ এর টিম লিডার জেরি ফক্স। আলোচনা সভায় সারা বাংলাদেশ থেকে দেড় শতাধিক যুব অংশ নেন।

ফটোগ্রাফি প্রতিযোগিতায় প্রথম হওয়া প্রসঙ্গে এস এম শাহিন আলম বলেন, ‘শত কথা একটি ছবির মাধ্যমে প্রকাশ করা যায়, সবচেয়ে বড় কথা আমরা যে বৈশ্বিক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছি তা বিশ্ববাসীর কাছে তুলে ধরতে চাই। তৃণমূল থেকে আমাদের সমস্যা আমি ছবির মাধ্যমে তুলে ধরতে ভালোবাসি। প্রতিযোগিতায় প্রথম হওয়া আমার কাছে যতটা না গর্বের তার থেকে বেশি গর্বের জায়গা আমরা যে ভালো নেই তা জানাতে পারছি।’

তিনি আরও বলেন, ‘অন্যান্য উপকূলীয় অঞ্চলের থেকে সাতক্ষীরা বেশি ক্ষতিগ্রস্ত সেটা এই প্রথম হওয়ার মাধ্যমেও প্রকাশ পেলো। ভবিষ্যতে উপকূলের অবস্থা ছবির ভাষায় আরো প্রকাশ করতে চাই।’

শাহিন আলমের অর্জনে তাকে শুভেচ্ছা জানিয়েছে সাতক্ষীরার শিক্ষার্থীদের মোর্চা সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটি। সংগঠনটির সভাপতি শেখ শাকিল হোসেন বলেন, ‘মেধা, পরিশ্রম ও নিষ্ঠার মাধ্যমে শাহিন উপকূলের মুখপাত্রে পরিণত হয়েছে। শাহিন আলম সাতক্ষীরার শিক্ষার্থীদের জন্য অনুসরণীয়।’

শাহিন আলম সাতক্ষীরা স্টুডেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক, ইয়ুথনেট ফর ক্লাইমেট জাস্টিসের জেলা সমন্বয়ক ও সাতক্ষীরা সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থী।

একই রকম সংবাদ সমূহ

শ্যামনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ও হরিনগর ইউনিয়নের দুটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে প্রায়বিস্তারিত পড়ুন

শ্যামনগরে নেতৃত্ব উন্নয়ন ও সাংগঠনিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ

শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ও বুড়িগোয়ালিনী ইউনিয়নে নেতৃত্ব বিকাশে নারী, পুরুষ ও যুবদেরবিস্তারিত পড়ুন

শ্যামনগরে নারী অধিকার ও জেন্ডার সমতা বিষয়ক সচেতনামূলক কর্মশালা

নারীর অধিকার প্রতিষ্ঠা ও জেন্ডার সমতা নিশ্চিতকরণ ও সামাজিক গ্রহণযোগ্যতা বৃদ্ধি এবংবিস্তারিত পড়ুন

  • শ্যামনগরের বুড়িগোয়ালিনী ইউনিয়ন জনপ্রতিনিধির সাথে অনগ্রসর সম্প্রদায়ের সংলাপ অনুষ্ঠিত
  • অনৈতিক সম্পর্কের কথা জেনে ফেলায় প্রলোভন দেখান এমপি গাজী নজরুল
  • সাতক্ষীরায় তাপপ্রবাহকালীন স্বাস্থ্যঝুঁকি ও আগাম প্রস্তুতি বিষয়ক মহড়া
  • শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে স্থানীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়ন কর্মশালা
  • এলজি অ্যাম্বাসেডর ২০২৬ মনোনীত শ্যামনগরের হাবিবুল্লাহ আল মামুন
  • বন্ধ মৌসুমে সুন্দরবনের নদীতে মাছ ধরার সময় ৪ জেলে আটক
  • সাতক্ষীরার শ্যামনগরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
  • দুই বছর পরও শেষ হয়নি সাতক্ষীরা কারাগার থেকে পালানোর অধ্যায়, ধরা পড়লেন আরও দুই বন্দী
  • সাতক্ষীরায় চার শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ পরীক্ষার্থী ফেল
  • শ্যামনগরে চোখের আড়ালে পানিতে ডুবে প্রাণ গেল ৩ বছরের শিশু
  • সুন্দরবনে বাঘের আক্রমণে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে স্বাবলম্বী করল আইএফএসডি ফাউন্ডেশন
  • ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করছে ধর্ম ব্যবসায়ীরা: বিএনপি নেতা ড. মনিরুজ্জামান