বুধবার, সেপ্টেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

‘কড়া লকডাউনের’ প্রথম দিনে কলারোয়ায় ৮ জনের করোনা শনাক্ত

দেশব্যাপী ‘কড়া লকডাউনের’ প্রথম দিনে কলারোয়ায় নতুন আরো ৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

বৃহষ্পতিবার (১ জুলাই) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র‌্যাপিড এন্টিজেন কিটস দিয়ে পরীক্ষায় ৬ জনের ও সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আরটি পিসিআর ল্যাবে পরীক্ষায় ২ জনের করোনা শনাক্ত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমানের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য পরিদর্শক (এইচআই) গোলাম সরোয়ার।

তিনি জানান, ‘এদিন র‌্যাপিড এন্টিজেন কিটসে ১৭ জনের নমুনা পরীক্ষায় ৬ জন ও সাতক্ষীরা মেডিকেলের পিসিআরে অপর ২ জনের করোনা শনাক্ত হয়েছে। তবে শনাক্ত হওয়াদের মধ্যে দু’জনের বাড়ি কলারোয়ার পার্শ্ববর্তী ঝিকরগাছা উপজেলা বাকড়ায়। তারা কলারোয়া হাসপাতালে এসে নমুনা পরীক্ষা করান।’

তিনি আরো জানান, ‘কিছুদিন আগে শনাক্ত হওয়া কলারোয়ার অনেকেই ইতোমধ্যে সুস্থ হয়েছেন। করোনা ঠেকাতে স্বাস্থ্যবিধি মানতেই হবে। মাস্ক পরিধানের বিকল্প নেই।’

নতুন করে করোনা শনাক্ত ব্যক্তিরা হলেন র‌্যাপিড এন্টিজেন কিটসে কয়লা ইউনিয়নের আলাইপুরের আকবর আলীর স্ত্রী মোছা. কুলছুম (৪৫), পৌরসভাধীন তুলশীডাঙ্গার মোজাহার আলীর পুত্র আব্দুল গফুর (৮৫), মুরারীকাটির বিজয় কৃষ্ণের স্ত্রী রাধা রানী দাস (৬২), গদখালীর আনছার আলীর পুত্র হাফিজুর রহমান (৩৪) ও ঝিকরগাছার বাকড়ার ছকিনা খাতুন (৫৫), একই গ্রামের মোতাহার রহমান (৬০) এবং পিসিআরে সোনাবাড়িয়া ইউনিয়নের মাদরার মোছা. ডালিয়া (৩৬) ও বাবলু রহমান (৩১)।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ার দেয়াড়ায় অসহায় এতিমের পাশে দফাদার ফাউন্ডেশন, ইঞ্জিনচালিত ভ্যান বিতরণ

মোস্তফা হোসেন বাবলু : সাতক্ষীরার কলারোয়া উপজেলার দেয়াড়ায় অসহায় ও দরিদ্র মানুষেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরষ্কার বিতরণ

কলারোয়ায় দু’দিনব্যাপী ৫৩তম গ্রীষ্মকালীন জাতীয় ক্রীড়া প্রতিযোগিতার উপজেলা পর্যায়ের সমাপনী ও পুরষ্কারবিস্তারিত পড়ুন

ট্রাক কিনেও কাগজগত্র না পেয়ে ভুক্তভোগীর কলারোয়া প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

কলারোয়ায় পুরাতন ট্রাক ক্রয়ের পর প্রয়োজনীয় কাগজপত্র হস্তান্তর না করা এবং পাওনাবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এমপির উপস্থিতিতে ফাইনাল ম্যাচ পরিত্যক্ত, মাঠে উত্তজেনা!
  • কলারোয়া শিশু ল্যাবরেটরী স্কুলে সাংস্কৃতিক প্রতিযোগিতা
  • কলারোয়া আলিয়া মাদরাসার শিক্ষক আহসান হাবিব মন্টুর দাফন সম্পন্ন
  • কলারোয়ায় প্রবাসীর ঘর নির্মাণে অনিয়ম, জাল চুক্তিপত্রে অতিরিক্ত টাকা দাবি
  • কলারোয়ায় বিএনপি নেতা বাচ্চুর পিতা শেখ আব্দুল আজিজ আর নেই
  • কলারোয়ার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে গাছের চারা বিতরণ ও রোপণ
  • ভাষা সৈনিক ও শিক্ষক নেতা শেখ আমানুল্লাহ’র মৃত্যু বার্ষিকীতে স্মরণসভা ও দোয়া
  • কলারোয়ায় বাঁশের ভাসমান সাঁকোয় নদী পারাপার, টেকসই সেতু নির্মাণের দাবি
  • কলারোয়ায় মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে ৬ মাসের কারাদন্ড
  • কলারোয়ায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে এক সন্তানের জননীর অবস্থান
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • কলারোয়ায় ২৫ পিস ইয়াবাসহ আটক ১