সোমবার, আগস্ট ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খুলনার কয়রায় জামায়াতের কর্মী সম্মেলন উপলক্ষ্যে পরিকল্পনা সভা

খুলনার কয়রা উপজেলায় আগামি ২৬ ডিসেম্বর অনুষ্ঠিত হবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন।
এ সম্মেলনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছেন জামায়াত ইসলামীর উপজেলা, জেলা ও কেন্দ্রীয় দায়িত্বশীলবৃন্দ।

কয়রা উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহর সঞ্চালনায় এক পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক এবং পাইকগাছা-খুলনা-৬ আসনের এমপি প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদের কয়রাস্থ ৫নং কয়রার নিজ বাসা সংলগ্ন মসজিদে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মাওলানা আবুল কালাম আজাদ বলেন, আগামী ২৬ ডিসেম্বর ২০২৪ তারিখ রোজ বৃহ:বার কয়রা কপোতাক্ষ মহাবিদ্যালয় মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামীর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান ও সেক্রেটারি জেনারেল সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। কর্মী সম্মেলনে প্রধান অতিথি কেন্দ্রীয় আমীর দুপুর ৩ টায় বক্তব্য প্রদান করবেন এবং সেক্রেটারি জেনারেল দুপুর ২ টায় বক্তব্য প্রদান করবেন।

এসময় তিনি বিশেষ গুরুত্ব দিয়ে বলেন, সমাবেশের ১ কিলোমিটার এর মধ্যে কোন যানবাহন পার্কিং করা যাবে না এবং জনদুর্ভোগ ঠেকাতে সকলকে পরামর্শ দেন। এক লক্ষ জনসমাগমের উপস্থিতির পরিকল্পনা ব্যক্ত করে সকলকে আগামীতে একটি সোনার বাংলাদেশ বিনির্মাণে জনগণের সমর্থন নিয়ে দেশ পরিচালনায় ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, কয়রা উপজেলা জামায়াতের ২৫-২৬ সেশনের নির্বাচিত আমীর মাওলানা মিজানুর রহমান, উপজেলা নায়েবে আমীর মাওলানা রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা সাইফুল্লাহ, কয়রা সদর ইউনিয়নের আমীর মো. মিজানুর রহমান, আমাদী ইউনিয়নের আমীর মাওলানা সাজ্জাদুল্লাহ, মহারাজপুর ইউনিয়নের নবনির্বাচিত আমীর শেখ সাইফুল্লাহ, মহেশ্বরীপুর ইউনিয়নে আমীর মো. আবু সাঈদ, দক্ষিণ বেদকাশি ইউনিয়নের আমীর মাওলানা মতিউর রহমান, বাগালী ইউনিয়নের নবনির্বাচিত আমীরসহ ওয়ার্ড ও বিভিন্ন পর্যায়ের দ্বায়িত্বশীলগণ।

একই রকম সংবাদ সমূহ

খুলনায় পুকুরে গোসল করতে নেমে স্কুলছাত্রের মৃত্যু

খুলনা নগরীতে পুকুরে গোসল করতে নেমে শাহেদ মাহমুদ নামে এক স্কুলছাত্রের করুণবিস্তারিত পড়ুন

খুলনার বিএল কলেজের দুই ছাত্রাবাস পরিত্যক্ত ঘোষণা

দক্ষিণ জনপদের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ দৌলতপুর সরকারি বিএল কলেজের দুটিবিস্তারিত পড়ুন

হত্যার পর মেয়ের বস্তাবন্দি লাশ গুমের জন্য মোটরসাইকেলে নিয়ে ঘুরছিলেন বাবা

খুলনায় ১৬ বছর বয়সী মেয়ে নির্জনা হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলকবিস্তারিত পড়ুন

  • সাঁকো ভেঙে যোগাযোগ বিচ্ছিন্ন, নিজেদের টাকায় সাঁকো বানাচ্ছে এলাকাবাসী
  • লোহার রডে পরিষ্কার! বিষাক্ত বোতলজাত পানি, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো মানুষ
  • প্রতিষ্ঠার ৬ বছরেও চালু হয়নি শিক্ষা কার্যক্রম, অনিশ্চয়তায় খুলনা মেডিকেল বিশ্ববিদ্যালয়
  • ডুমুরিয়ায় পোল্ট্রির দুর্গন্ধে বন্দি এক গ্রাম, মেয়ে দেখতে এসে ফিরে যায় পাত্রপক্ষ!
  • খুলনা বিভাগীয় ক্যামেরা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনে যুক্ত হলো সাতক্ষীরা
  • খুলনায় ১২.৫ কেজি গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
  • আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুতি নিতে হবে : জামায়াত আমির
  • হাসপাতালের রান্না মুখে দিয়ে স্বাস্থ্যমন্ত্রী বললেন, ‘এই রান্না আপনার স্ত্রী করলে খাবেন?’
  • খুমেক হাসপাতালে ভ*য়াবহ আ*গুন
  • খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক সভা
  • খুলনায় গ্রাম আদালত সক্রিয়করনে বিভাগীয় এনজিও ওয়ার্কশপ
  • খুলনা বিভাগীয় সাংগঠনিক ওয়ার্কশপে অংশ নিলেন ৫ স্কাউটার