সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোপন নথি ফাঁসের পর ইউক্রেনে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া

ইউক্রেনের পূর্বাঞ্চলে বেশ কয়েকটি শহরে বিমান ও আর্টিলারি হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের পাল্টা আক্রমণ পরিকল্পনাসহ যুক্তরাষ্ট্রের নথি ফাঁস হওয়া নিয়ে যখন উত্তেজনা চরমে, ঠিক সেই সময়ে এমন জোরালো হামলা চালাল রাশিয়া।

ইউক্রেনীয় বাহিনী দাবি করেছে, মঙ্গলবার রুশ সেনারা পূর্ব দোনেৎস্ক অঞ্চলে তাদের জোরালো আক্রমণ চালিয়েছিল। যেখানে বেশ কয়েকটি শহর ভারি বোমাবর্ষণের শিকার হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন। খবর রয়টার্সের।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, এদিকে, ফাঁস হওয়া গোপন নথিপত্র থেকে বেরিয়ে আসছে চাঞ্চল্যকর তথ্য। পশ্চিমা দেশগুলোর স্পেশাল ফোর্সগুলোর সেনা সদস্যরা গোপনে ইউক্রেনে অবস্থান করছেন।

প্রতিবেদনে আরও বলা হয়, ফাঁস হওয়া নথিগুলোর মধ্যে ২২ মার্চের একটি নথিতে উল্লেখ রয়েছে, ইউক্রেনে যুক্তরাজ্যের ৫০ জন, লাটভিয়ার ১৭ জন, ফ্রান্সের ১৫ জন, যুক্তরাষ্ট্রের ১৪ জন এবং নেদারল্যান্ডসের স্পেশাল ফোর্সের একজন সেনা অবস্থান করছেন। তবে ওই নথিতে ইউক্রেনের কোনো অঞ্চলে এসব সেনা অবস্থান করছেন সে বিষয়ে কিছু উল্লেখ নেই।

একই রকম সংবাদ সমূহ

আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার: যুক্তরাষ্ট্র

আওয়ামী লীগের রাজনৈতিক ও সাংগঠনিক কার্যক্রমের ওপর থাকা নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি সম্পূর্ণভাবেবিস্তারিত পড়ুন

প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত: মাহদী আমিন

জাতিসংঘে চার দিনের সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান ১১টি দেশের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক,বিস্তারিত পড়ুন

জাতিসংঘে বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সাইডলাইন বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেকবিস্তারিত পড়ুন

  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • দেশ মেরামতে সরকার থ্রি-আর কৌশল অনুসরণ করছে : প্রধানমন্ত্রী
  • জাতিসংঘে বিরল ইতিহাস গড়লেন প্রধানমন্ত্রী
  • সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
  • রোহিঙ্গাদের মিয়ানমারে ফিরিয়ে নেয়াই একমাত্র সমাধান: জাতিসংঘে তারেক রহমান
  • নেতানিয়াহু জাতিসংঘের মঞ্চে উঠতেই বাংলাদেশসহ ৭৭ দেশের ওয়াকআউট
  • জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
  • জাতিসংঘে খলিলুর রহমানের দপ্তরের ‘লিগ্যাল অফিসার’ হলেন জাইমা
  • গণমাধ্যম কখনো সরকারের শত্রু বা প্রতিপক্ষ নয়: কাদের গনি চৌধুরী
  • উন্নয়নের অধিকার বাস্তবায়নে সম্মিলিত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানাল শামা ওবায়েদ
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান
  • জাতিসংঘে বিশ্বনেতাদের পারিবারিক ঐতিহ্য: ইতিহাসে যুক্ত হলো জিয়া পরিবার