গোপালগঞ্জে ছাত্রীকে ধর্ষণের মামলায় কলেজ শিক্ষক গ্রেপ্তার


গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু কলেজের এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ওই কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক জিএম গোলাম মোস্তফাকেগ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (৮ মে) রাতে তাকে নবীনবাগ থেকে গ্রেপ্তার করা হয় বলে সদর থানার ওসি জাবেদ মাসুদ জানিয়েছেন।
মামলায় অভিযোগ করা হয়, গত সোমবার দুপুরে সমাজবিজ্ঞান বিভাগের স্নাতক (সম্মান) ১ম বর্ষের এক শিক্ষার্থীকে বাসায় ডেকে নিয়ে ধর্ষণ করার অভিযোগ করেন ছাত্রীটির মা।
ওসি জানান, ওই শিক্ষার্থীর মা মঙ্গলবার শিক্ষক গোলাম মোস্তফাকে আসামি করে সদর থানায় মামলাটি দায়ের করেন। মেয়েটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ওই শিক্ষককে পুলিশ গ্রেপ্তার করে।
উল্লেখ, ইতোপূর্বে ওই শিক্ষকের বিরুদ্ধে নারীঘটিত নানা অভিযোগ থাকলেও লোক-লজ্জায় কেউ থানায় অভিযোগ করেনি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত টুঙ্গিপাড়া থানা, বন্ধ কার্যক্রম
হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে বিধ্বস্ত হওয়ার পর গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানার কার্যক্রম বন্ধবিস্তারিত পড়ুন

জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে: গোপালগঞ্জে আইজিপি
গোপালগঞ্জে নাশকতার বিষয়ে জনগণ যা চাইবে, সরকার সে অনুযায়ী সিদ্ধান্ত নেবে বলেবিস্তারিত পড়ুন

আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে: গোপালগঞ্জে আইজিপি
গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি পরিদর্শন শেষে জনগণকে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেবিস্তারিত পড়ুন


