শনিবার, জুলাই ১৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ শেষে যা বললেন মান্না

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। সোমবার (৮ মে) রাত সোয়া আটটায় গুলশানে খালেদা জিয়ার বাসভবন ফিরোজায় প্রবেশ করেন মান্না। সাক্ষাৎ শেষে সাড়ে নয়টার দিকে বের হন তিনি।

এ বিষয়ে সাংবাদিকের মান্না বলেন, অনেক বিষয়ে আলাপ-আলোচনা হয়েছে। প্রথমে নেত্রীর (খালেদা জিয়া) শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছি। জবাবে তিনি বলেছেন- ‘আমি অনেক অসুস্থ। চিকিৎসকদের পরামর্শে বিদেশে চিকিৎসার জন্য যেতে চেয়েছিলাম, কিন্তু সরকার দিচ্ছে না’।

মাহমুদুর রহমান মান্না বলেন, সরকার বলছে আপনার রাজনীতি করতে কোনো বাধা নেই। আমরা আন্দোলনের নেতৃত্বে আপনাকে চাচ্ছি- এমন প্রশ্নের জবাবে মৃদু হেসে খালেদা জিয়া বলেন, আপনারা যারা আন্দোলনে আছেন সবাই অভিজ্ঞ। অনেক আন্দোলনে আপনারা নেতৃত্ব দিয়েছেন।

‘কেউ কেউ বলছেন আন্দোলনের অংশ হিসেবে স্থানীয় নির্বাচনে যাওয়া উচিত। এমন প্রশ্নের জবাবে খালেদা জিয়া বলেন, প্রশ্নই আসে না। এ বিষয়ে আমি কোনো অনুমতি দেবো না।’

ঈদের পর এখন পর্যন্ত বিএনপির কোনো কর্মসূচি নেই, কঠোর আন্দোলন নেই – এমন কথার জবাবে বিএনপি চেয়ারপারসন একমত পোষণ করে বলেন, ‘এটা ঠিক, হাতে সময় নেই। চূড়ান্ত আন্দোলনের বিষয়ে সিরিয়াস হতে হবে। সরকারকে আর সময় দেওয়া যাবে না’, জানান মাহমুদুর রহমান মান্না।

এর আগে বিএনপির অনেক সিনিয়র নেতা দলটির চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাৎ করেছেন। তবে এবারই প্রথম বিএনপির যুগপৎ আন্দোলনের কোনো শীর্ষনেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করলেন।

একই রকম সংবাদ সমূহ

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

প্রতিকূল আবহাওয়া বা অনিবার্য কারণে যারা কোনো বিষয়ে এইচএসসি পরীক্ষা দিতে পারেননিবিস্তারিত পড়ুন

মেধাবী উদ্যোক্তাদের ৫ কোটি টাকা পর্যন্ত সহযোগিতা দেবে সরকার

আইসিটি বিভাগ থেকে স্টার্টআপের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্তবিস্তারিত পড়ুন

অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ৭ জেলায় বন্যা, প্রাণহানি বেড়ে ৪৪

টানা অতিবৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড়ধসে দেশের সাত জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতিরবিস্তারিত পড়ুন

  • নতুন নয়, বিদ্যমান কারিকুলামই পরিমার্জন করা হচ্ছে: মাহদী আমিন
  • প্রাথমিক বৃত্তির ফল প্রকাশ, বৃত্তি পেল ৭৯২৪৬ জন
  • স্থানীয় সরকার নির্বাচন, কাউন্সিল ও সাংগঠনিক প্রস্তুতিতে বিএনপির জোর
  • বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে ভয়াবহ ৯ বন্যা
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
  • আমাদের কঠিন সময়ে পরম সহানুভূতিশীল ছিলেন জমির উদ্দিন: জামায়াত আমির
  • সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার জমির উদ্দিন মারা গেছেন
  • দেশে আগামী ১০০ বছরেও আর কোনো গণ–অভ্যুত্থান হবে না: রুমিন ফারহানা
  • আইএমএফের সঙ্গে নতুন ঋণ নিয়ে বৈঠক শুরু কাল, আলোচনা হবে নতুন বেতনকাঠামো নিয়ে
  • ৯০ ভাগ সিসিইউ রাজধানীতে, প্রান্তিক মানুষ কীভাবে সেবা পাবে: ডা. জুবাইদা রহমান
  • দুর্যোগ মোকাবিলায় ১০ নির্দেশনা প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী তারেক রহমান