শনিবার, অক্টোবর ১০, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

গোলাপে সুবাসিত এক বিদ্যাপীঠ!

গোলাপ ফুল ফুটে আছে বাগান জুড়ে। নানা প্রজাতি ও বর্ণের গোলাপময় এক স্বপ্নিল বাগান স্কুল আঙিনায়। ফুলের সুবাসে সুবাসিত বিদ্যাপীঠটি হলো কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

দৃষ্টিনন্দন এই স্কুলের শিক্ষার্থীরা ফুলের ঘ্রাণ নিয়েই নিত্য বেশ করে শ্রেণিকক্ষে। স্কুলময় তাই ছড়িয়ে পড়ে গোলাপের সৌরভ। সরেজমিনে স্কুল প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, সবখানেই নান্দনিকতার ছোঁয়া। কোমলমতি শিক্ষার্থীদের মানসপটে ছাপ ফেলতে পারে, এমন নানা উপকরণে ভরা স্কুলটি। যা ছোট-বড় সকলেরই ভালো লাগবে নি:সন্দেহে। কথা হয়, এই সকল সৃজনকর্ম সুনিপুণভাবে সম্পন্ন করা প্রধান শিক্ষক মুজিবুর রহমানের সাথে। তিনি জানান, স্কুলে একটি গোলাপ ফুলের বাগান করতে চেয়ছিলেন আপন চিন্তা থেকেই। স্কুলের প্রবেশ পথে চারপাশে লোহার বেড়া স্থাপন করে একটি গোলাপ ফুলের বাগান তৈরি করেন।

২০২০ সালে গোলাপ বাগানটির নামকরণ করা হয় রোজ গার্ডেন। যা উদ্বোধন করেন সেসময়ের উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী জেরিন কান্তা। এছাড়া স্কুলটিতে আরও একটি বাগান রয়েছে যার নাম সবুজ বাগান। স্কুলের এই রোজ গার্ডেনে রয়েছে লাল, সাদা, গোলাপী, হলুদাভসহ নানা রঙের গোলাপ। প্রধান শিক্ষক জানান, ফুলের দর্শন ও সুবাস শিক্ষার্থীদের হৃদয়-মনে এক ধরনের স্নিগ্ধতা এনে দেয়। যা তাদেরকে স্বচ্ছ মননশীলতার জন্ম দিবে। বিকশিত- আলোকিত মানুষ হওয়ার দূর যাত্রায় তাদের অনুপ্রাণিত করে তুলবে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় জামায়াতের লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত

বাংলাদেশ জামায়াতে ইসলামী কলারোয়া উপজেলা শাখার উদ্যোগে লিডারশিপ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টে মুকুন্দপুর চ্যাম্পিয়ন

কলারোয়া উপজেলার কেঁড়াগাছিতে জমজমাট আয়োজনের মধ্য দিয়ে শেষ হয়েছে কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্ট।বিস্তারিত পড়ুন

কলারোয়ায় সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিতে বাড়তি আয়ের স্বপ্ন কৃষকের

সোনালী আঁশের পাশাপাশি পাটকাঠিও এখন কৃষকের বাড়তি আয়ের উৎস হয়ে উঠছে। পাটবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় এবার সাদা তিলের তৈরি দুর্গা প্রতিমা
  • কলারোয়ায় মাধ্যমিক শিক্ষক সমিতির কমিটি গঠনে সার্চ কমিটির সভা
  • কলারোয়া বেত্রবতী হাইস্কুলে বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সভা
  • কলারোয়ায় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
  • কলারোয়ার হিজলদী হাইস্কুল অ্যালামনাই অ্যাসোসিয়েশনের কমিটি গঠন
  • কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড
  • কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন
  • কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু
  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ