মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঘরে বসে মিলছে বহু অফারের ফ্রি সিমকার্ড, কিনলেই বিপদ!

বিনামূল্যে সিমকার্ড, সঙ্গে বিভিন্ন অফার! এর জন্য কোথায়ও যেতে হচ্ছে না, মিলছে ঘরে বসেই। সিম কার্ডের মতো এত বহুল ব্যবহৃত একটা জিনিস কোনো টাকা ছাড়াই এত সহজে পেলে নিতে সমস্যা কোথায়? এমন চিন্তা থেকেই খুলনার বিভিন্ন এলাকার নিম্ন আয়ের মানুষেরা বিভিন্ন জনের কাছ থেকে সিমকার্ড সংগ্রহ করেছেন। এরপর বেশ একে একে বেশ কয়েকজন পড়েছেন বিপদে!

খুলনার শিরোমণি গিলাতলা এলাকার বাসিন্দা ৫২ বছর বয়সী লাইলি বেগম। কখনো বাড়ির গণ্ডি পার না হলেও দিনাজপুরের ফুলবাড়ি থানায় তার বিরুদ্ধে পড়েছে প্রতারণার অভিযোগ। রাকিব নামের এক ব্যক্তির কাছ থেকে অনলাইনে পণ্য বিক্রির কথা বলে ৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

লাইলি বেগম বলেন, ‌‘গত ১৩ মার্চ বিনামূল্যে সিম বিক্রির কথা বলে তার আঙ্গিনায় আসেন এক যুবক। নানান অফারের প্রলোভন দেখিয়ে জাতীয় পরিচয়পত্র ও বায়োমেট্রিক তথ্য নিয়ে সিম রেজিস্ট্রেশন করেন। তবে পরবর্তীতে আঙ্গুলের ছাপ অস্পষ্টের অজুহাতে কোনো সিম না দিয়েই চলে যায় ওই যুবক। আর সেই সিম ব্যবহার করা হয়েছে দিনাজপুরের রাকিবের অর্থ লোপাটে।’

শুধু লাইলি বেগম নন, এমন প্রতারণার ফাঁদে পড়েছেন গিলাতলা এলাকার অর্ধশত পরিবার।

প্রতারণার শিকার পান্না মিয়া বলেন, ‘কয়েকদিন আগে গলায় একটি সিম কোম্পানির আইডি কার্ড ঝুলিয়ে মাস্ক পরা এক যুবক আমাদের এলাকায় আসে। সিম কিনতে কোনো টাকা লাগবে না বরং সিমে থাকবে ১০০ মিনিট টকটাইম ও ৬ জিবি ইন্টারনেট। এমন অফার দিলে আমরা জিজ্ঞাসা করি, আপনাদের তাহলে লাভ কী? সেই যুবক জানায়, একাধিক সিম বিক্রি করলে তাদের কমিশন থাকে। এরপর আমিসহ প্রতিবেশীরা মোট ৭-৮ জন সিম নিতে চাই। এই ৭-৮ জনের জাতীয় পরিচয়পত্র, আঙ্গুলের ছাপ, চোখের আইরিশের তথ্য নেয় ওই যুবক। কিন্তু কিছুক্ষণ পর বলে আঙ্গুলের ছাপ অস্পষ্ট তাই সিম দেয়া যাবে না। ৭-৮ জনের মধ্যে মাত্র ২ জনকে সিম দেয়। তারপর সে চলে যায়।

তিনি জানান, তাদের এলাকার আরও ৫০-৬০ জনকে এভাবে সিম বিক্রির কথা বলে সিম দেয়নি। দুই দিন আগে লাইলি বেগমকে থানা থেকে ফোন দিয়েছে, এখন তারাও ভয়ে আছেন।

তিনি বলেন, আমরা এলাকাবাসী সবাই মিলে বাংলালিংক অফিসে গিয়েছিলাম, আমাদের নামের সিমগুলো সাময়িক বন্ধ করা হয়েছে।

এ ঘটনার নগরীর খান জাহান আলী থানায় অভিযোগ দায়ের করেছেন লাইলি বেগমসহ ভুক্তভোগী পরিবার।

এদিকে দিনাজপুরের ফুলবাড়ি এলাকার রাকিবুল ইসলাম রাকিবের মামা আশরাফুল ইসলাম জানান, রাকিব অনলাইনে ইটালিয়ান সিরামিক বিক্রির একটি পেজে পণ্যের জন্য অর্ডার করে। তার পণ্যটির অর্ডার নিয়ে প্রথমে ৩৪০ টাকা ও পরে ২,৫০০ টাকাসহ দফায় দফায় ৮ হাজার টাকা নেয়। পরে পণ্য না দিয়ে সিম বন্ধ করে রাখে। এ বিষয়ে থানায় অভিযোগ করলে সিমের মালিক লাইলি বেগমের পরিচয় পাওয়া যায়।

বিভিন্ন সূত্রের তথ্য বলছে, প্রত্যন্ত অঞ্চল ও নিম্ন আয়ের মানুষদের টার্গেট করে ফাঁদে ফেলছে প্রতারকরা। আর এসব সিম ব্যবহার করে অনলাইন প্রতারণা, সাইবার ক্রাইম, অপহরণের মুক্তিপণ আদায়সহ ভয়াবহ অপরাধমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে। প্রতারণা এড়াতে সচেতনতার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা।

খুলনা বিশ্ববিদ্যালয়ের আইন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক পুনম চক্রবর্তী বলেন, ডিজিটাল প্লাটফর্মে যত ধরনের অপরাধ রয়েছে তার সবই সিমের মাধ্যমে করা সম্ভব। এই ধরনের প্রতারণা খুবই ভয়াবহ। সাধারণ মানুষকে আরও বেশি সচেতন হতে হবে।

পুলিশ বলছে, অন্যের বায়োমেট্রিক তথ্য জালিয়াতি করে সিম কিনছেন অপরাধীরা। ফলে অপরাধকাণ্ডে এসব সিম ব্যবহার করেও তারা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোহাম্মদ তাজুল ইসলাম বলেন, অপরাধীরা বিভিন্ন পন্থায় অপরাধ করছে। পুলিশ অপরাধী শনাক্তে কাজ করছে। অপরাধ করে কেউই পার পাবে না। আর এসব প্রতারণা এড়াতে সাধারণ মানুষের আরও বেশি সচেতন হওয়া প্রয়োজন।

একই রকম সংবাদ সমূহ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ

২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার সময়সূচি পরিবর্তন করা হয়েছে। পরিবর্তিত এবিস্তারিত পড়ুন

মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।বিস্তারিত পড়ুন

স্থানীয় সরকার নির্বাচন খুব বেশি দেরি হবে না: সিইসি

ভালো ভোট করার কমিটমেন্টে নির্বাচন কমিশন অটল রয়েছে জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারবিস্তারিত পড়ুন

  • দলের নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা: রিজভী
  • প্রথমে অর্থনীতি স্থিতিশীল হবে, এরপর ধীরে ধীরে গতি ফিরবে: অর্থমন্ত্রী
  • দীনেশ ত্রিবেদীর সঙ্গে সীমান্ত হাট পুনরায় চালুসহ বহু বিষয়ে আলোচনা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
  • একাদশে ভর্তির নীতিমালা প্রকাশ, আবেদন শুরু ২ সেপ্টেম্বর
  • বিএনপি জুলাই সনদের পথেই এগোতে চায়, আমাদের ওপর আস্থা রাখুন: আইনমন্ত্রী
  • অর্থবছরের সময় পরিবর্তন ও কর্মপন্থা নির্ধারণে কমিটি গঠন
  • রাষ্ট্রপতির সঙ্গে সৌদির রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • ৬ মাসে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম
  • নুসরাত হত্যা মামলার রায়: অধ্যক্ষ সিরাজসহ ২ জনের মৃত্যুদণ্ড বহাল
  • রাজধানীর আরও ৫০টি ট্রাফিক সিগনাল পয়েন্টে বসছে এআই ক্যামেরা
  • তারেক রহমানের সফর অনিশ্চিত, কোন পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক?
  • সেপ্টেম্বরে নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান