বৃহস্পতিবার, সেপ্টেম্বর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চার বছর পর বিশ্বকাপ নয়, নতুন পরিকল্পনা ফিফার

ফুটবল বিশ্বকাপের রেশ এখনো কাটেনি। তবে কাতার বিশ্বকাপের বাণিজ্যিক সাফল্যের পর বিশ্বকাপ নিয়ে নতুন পরিকল্পনা করছে ফিফা। ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো চাইছেন, চার বছরের বদলে তিন বছর অন্তর বিশ্বকাপের আয়োজন করতে। তবে সব কিছুই পরিকল্পনার স্তরে রয়েছে। এই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে ফিফার অধীনে থাকা সব দেশ ও ক্লাবগুলির সঙ্গে কথা বলতে হবে তাদের। তারা রাজি হলে তবেই কোনও সিদ্ধান্ত নিতে পারবে ফিফা।

বিশ্বকাপ শেষ হওয়ার আগে ইনফান্তিনো ঘোষণা করছিলেন ক্লাব বিশ্বকাপের। ২০২৫ থেকে নতুন রূপে দেখা যেতে চলেছে ক্লাব বিশ্বকাপ। এখন সাতটি দেশকে নিয়ে এই প্রতিযোগিতা হয়। তিন বছর পর খেলবে ৩২টি দল। এক মাস ধরে চলবে প্রতিযোগিতা। প্রতি বছরের বদলে চার বছর অন্তর আয়োজন করা হবে।

ক্লাব বিশ্বকাপের বিষয়ে ইংল্যান্ডের একাধিক সংবাদমাধ্যমের খবর, ইউরোপীয় ক্লাবগুলি এই প্রস্তাব খারিজ করে দিয়েছে। প্রথমত, সেই সময়ে রমরমিয়ে চলে চ্যাম্পিয়ন্স লিগ এবং বিভিন্ন দেশের ঘরোয়া লিগ। কী ভাবে আরও একটি নতুন প্রতিযোগিতার জন্য সময় বার করা যাবে, তা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। দ্বিতীয়ত, কী ভাবে ক্লাবগুলি যোগ্যতা অর্জন করবে তা জানানো হয়নি। যোগ্যতা অর্জনের জন্যেও যদি নতুন কোনও প্রতিযোগিতায় নামতে হয়, তা হলে ক্লাবগুলি অংশগ্রহণ করবেই না।

উল্লেখ্য, ২০২১ সালে ২৪ দলের ক্লাব বিশ্বকাপ হওয়ার কথা ছিল। মহামারি করোনার কারণে তা বাতিল হয়ে যায়। এর আগেও বার বার বৃহত্তর ক্লাব বিশ্বকাপের প্রসঙ্গ তুলেছে ফিফা। কোনও বারই সঠিক পরিকল্পনা দেখাতে পারেনি তারা। তা ছাড়া, কিছু দিন আগে ‘সুপার লিগ’ বলে যে নতুন প্রতিযোগিতার আয়োজন করার কথা বলা হয়েছিল, ফিফার নতুন প্রতিযোগিতা তারই প্রতিফলন হিসাবে মনে করছেন অনেকে।

এখন ক্লাব বিশ্বকাপ চলে ১০ দিন, খেলে সাতটি মহাদেশের ক্লাব। উত্তর আমেরিকা, এশিয়া, ওশেনিয়া এবং আফ্রিকা মহাদেশের সর্বসেরা দল কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়। বিজয়ী দু’টি দলের বিরুদ্ধে সেমিফাইনালে খেলা হয় ইউরোপ এবং দক্ষিণ আমেরিকার বিজয়ী দলের। সেই দুই ম্যাচের বিজয়ী খেলে ফাইনাল। পরের বছর ক্লাব বিশ্বকাপ হবে মরক্কোয়। সেই বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে রিয়াল মাদ্রিদ, সিয়াটল সাউন্ডার্স, ওয়াইদাদ কাসাব্লাঙ্কা এবং অকল্যান্ড সিটি।

ফিফা সভাপতি ইনফান্তিনোর এমন চাওয়ার সাথে মত আছে আফ্রিকা এবং এশিয়ার। তবে ফিফাকে সমর্থন দিচ্ছেন না উয়েফা এবং দক্ষিণ আমেরিকান কনফেডারেশন। প্রতি তিন বছর পর পর বিশ্বকাপ আয়োজনের পক্ষে নয় তারা। যদিও বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হয়নি ফিফা।

একই রকম সংবাদ সমূহ

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি

আর্জেন্টিনা জাতীয় দলের জার্সিতে আর দেখা যাবে না লিওনেল মেসিকে। দীর্ঘ ২০বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আশাশুনি উপজেলা

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে কালিগঞ্জ উপজেলা দলকে টাইব্রেকারে ৫-৩বিস্তারিত পড়ুন

সাতক্ষীরায় জেলা প্রশাসক কাপের ফাইনাল উপলক্ষে প্রস্তুতি সভা

সাতক্ষীরায় জেলা প্রশাসক (ডিসি) কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উপলক্ষে প্রস্তুতি সভাবিস্তারিত পড়ুন

  • ৩০ আগস্ট সাতক্ষীরা সফরে আসছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ‘কোচ সেজে’ আর বিদেশ ভ্রমণ করতে পারবেন না ফেডারেশন কর্মকর্তারা
  • সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে প্রীতি ফুটবল ম্যাচে ইমারত শ্রমিকদের জয়
  • ভালো খেলোয়াড় হলেও সাকিব ‘নষ্ট ও পচে যাওয়া’ মানুষ: তথ্য উপদেষ্টা
  • সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
  • সাতক্ষীরায় অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতা: গ্যালারিতে উপস্থিত ডিসি-এসপি
  • জাতীয় অনূর্ধ্ব-২১ ক্রিকেট দলের অধিনায়ক রাজগঞ্জের কালাম সিদ্দিকি অলিন
  • সাকিব ‘খুনীর প্রমাণিত দোসর, ফ্যাসিস্ট’: আসিফ আকবর
  • গণঅভ্যুত্থানের বিজয়ের প্রাক্কালে বুলেটে থেমে যায় ক্রিকেটার রিয়ানের স্বপ্ন
  • কলারোয়ার প্রীতি ফুটবল ম্যাচে রায়টাকে হারিয়েছে স্বাগতিগরা
  • কলারোয়ায় জেলা প্রশাসক ফুটবল টূর্ণামেন্টের প্রস্তুতি সভা
  • দেশে ৫০৩টি মিনি স্টেডিয়াম হবে: ক্রীড়া প্রতিমন্ত্রী