সোমবার, সেপ্টেম্বর ২৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

চোখের আলো নিভে গেছে কলারোয়ার কৃষক খাঞ্জাব আলীর, সহায়তার আকুতি

ডান চোখের আলো নিভে গেছে খাঞ্জাব আলীর। তার বয়স (৫৫)। পেশায় দিনমজুর-কৃষক। বাবা ইদু গাজী অনেক আগে মারা গেছেন। স্ত্রী সাবুরা খাতুনের (৪৫) হবে বয়স। সে ডায়াবেটিস রোগে ভুগছে ১০ বছর ধরে। খাঞ্জাব আলীর ৩ মেয়ে জুলেখা, রেখা ও শিখা। এদের সকলের বিয়ে হয়ে গেছে। কোনো ছেলে নেই খাঞ্জাবের।

সাতক্ষীরা জেলার কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের কাঁদপুর গ্রামের বাসিন্দা খাঞ্জাব আলী।

মাঝের পাড়া প্রাইমারী স্কুলের দক্ষিন পাশ দিয়ে পুকুরের দাড়ি বেয়ে যেয়ে একটি বাড়ি পেরুলেই ৩ কাটা জমির ওপর তার বসত ঘর। টিনের বেড়া আর টালির ছাউনি বিশিষ্ট এক কামরার ছোট্ট ঘরটি ছবির মত দেখতে।

খাঞ্জাব আলী জানান, ‘প্রায় ৮ বছর আগে মাঠে ধান কাটতে গিয়ে বাম চোখে কুটো পড়ে খাঞ্জাবের। দু’বছর ভোগার পর ১৬ হাজার টাকা দিয়ে চোখ অপারেশন করে নেয়। সেসময় ডাক্তার বলেছিলো এক বছরের ভেতর তার ডান চোখটিও অপারেশন করতে হবে। পয়সার অভাবে খাঞ্জাব তার অন্য চোখটি আর অপারেশন করতে পারেনি। ফলে আস্তে আস্তে চোখের আলো একেবারেই নিভে গেছে। এখন সে মোটেও দেখতে পায়না ডান চোখে। ডাক্তাররা বলেছেন চোখ অপারেশন করলে আবারো দেখতে পাবে খাঞ্জাব। খরচ পড়বে ৪০ হাজার টাকা।’

‘কিন্তু এত টাকা সে কোথায় পাবে? তাই হাত পা ছেড়ে নিয়তির ওপর ভর করে বসে আছে খাঞ্জাব আলী। চোখে দেখতে পায়না। তাই কেউ কাজেও নেয়না তাকে’ – বলেন তিনি।

খাঞ্জাব আলী আরো বলেন, ‘প্রতিবেশী মোস্তাব আলীর এক খন্ড জমি বরগা নিয়ে ফসল ফলিয়ে কোন রকম জীবন ধারণ করে বেঁচে আছে তার পরিবার। সরকারি কোন অনুদান তার ভাগ্যে জোটেনি আজ পর্যন্ত।’

স্ত্রী সাবুরা অঝোরে চোখের পানি ফেললো কিছুক্ষন। জানালেন, ‘সেও পয়সার অভাবে ওষুধ কিনতে পারছেন না। তারও তো বাঁচতে ইচ্ছে করে।’

তাদের চরম এই দুঃসময়ে কেউ পাশে দাঁড়াতে চাইলে ০১৩১৯- ৪৫৮৫৬৬ নম্বরে কথা বলে নিতে পারেন। হয়তো আমাদের সামান্য সহযোগিতা একটি পরিবারকে বাঁচাতে সাহায্য করতে পারে।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার

কলারোয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামীলীগের এক সদস্যসহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। ICTবিস্তারিত পড়ুন

‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি

“আওয়ামী ফ্যাসিস্ট সরকার নির্বিচারে গুলি চালিয়ে শত শত ছাত্র-জনতাকে হত্যা করেছে। সেইসববিস্তারিত পড়ুন

জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ

আন্তর্জাতিক পর্যায়ের মর্যাদাপূর্ণ অর্থোপেডিক চিকিৎসাবিষয়ক সম্মেলন SICOT Orthopaedic World Congress-2026-এ অংশ নিতেবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন
  • মাছের ঘেরে জাল পাতা নিয়ে বিরোধ, বাবা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ
  • কলারোয়ায় কোরআন প্রশিক্ষণ ও তারবিয়াতি মজলিস
  • কলারোয়ায় যুবদলের সন্ত্রাসবিরোধী সমাবেশ ও মিছিল
  • কলারোয়ার কেঁড়াগাছি ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে মোকন্দপুরের গোলবন্যা
  • কলারোয়ায় বার্ষিক পুষ্টি কর্মপরিকল্পনা বিষয়ে সেমিনার
  • কলারোয়ায় ইউনিয়ন পুষ্টি কর্মপরিকল্পনা অনুষ্ঠিত