শনিবার, অক্টোবর ১৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ছাত্রদলের ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে পুলিশের দুই মামলা

ময়মনসিংহে ছাত্রদলের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংর্ঘষের ঘটনায় কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ ৩৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০০ নেতাকর্মীর বিরুদ্ধে দুটি মামলা করেছে পুলিশ। শুক্রবার সকালে কোতোয়ালি মডেল থানার উপ-পরিদর্শক মানিকুল ইসলাম বাদী হয়ে মামলা দুইটি দায়ের করেন।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, বিস্ফোরক আইনে একটি এবং পুলিশের কাজে বাধা ও পুলিশের ওপর হামলা করায় ঘটনায় পৃথক আরেকটি মামলা করা হয়েছে। ইতোমধ্যে আটক ছাত্রদলের আট নেতাকর্মীকে ওই দুই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে হাজির করে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ ছাড়া ঘটনাস্থল থেকে জব্দ করা ২০টি মোটরসাইকেল নিয়ে ট্রাফিক আইনে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বৃহস্পতিবার ময়মনসিংহের শম্ভুগঞ্জের দক্ষিণ চরকালিবাড়ী দাখিল মাদরাসা মাঠে ময়মনসিংহ উত্তর, দক্ষিণ জেলা, মহানগর এবং কবি নজরুল বিশ্ববিদ্যালয় ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে আলোচনা সভার আয়োজন করা হয। এটি কেন্দ্র করে পুলিশের সঙ্গে ছাত্রদলের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়। এতে ইট-পাটকেল নিক্ষেপ, পুলিশের গুলিবর্ষণ ও লাঠিচার্জের ঘটনা ঘটে। ফলে ছয় পুলিশসহ কমপক্ষে ৩০ জন আহত হন।

একই রকম সংবাদ সমূহ

সব শিক্ষা প্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা

যেসব শিক্ষাপ্রতিষ্ঠানের ভবনের ছাদে ‘সৌর বিদ্যুৎ প্যানেল’ স্থাপন করা সম্ভব, সেসব প্রতিষ্ঠানেরবিস্তারিত পড়ুন

শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আকস্মিক পরিদর্শনকালে এক চিকিৎসককে নিজবিস্তারিত পড়ুন

কক্সবাজারে অগ্নিকাণ্ড, টয়লেটে মিলল আরও ৪ লাশ, নিহত বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দশজনে দাঁড়িয়েছে।বিস্তারিত পড়ুন

  • চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: চিফ হুইপ
  • ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন বাংলাদেশ গড়তে তরুণদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
  • কক্সবাজারে রিসোর্টের আগু.ন নিয়ন্ত্রণে, নিহ.ত বেড়ে ৬
  • মেরুদণ্ডের চিকিৎসায় বিদেশমুখিতা কমাতে সরকারি হাসপাতালে স্পাইন ইউনিটের দাবি
  • সাতক্ষীরায় দুর্গপূজার নিরাপত্তায় ৩১ প্লাটুন বিজিবি মোতায়েন
  • ড. ইউনূসকে ‘হিলারি ক্লিনটন অ্যাওয়ার্ড’ প্রদান, দাঁড়িয়ে সম্মান জানালেন ৪০০ অতিথি
  • মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা, ১৫ নভেম্বরের মধ্যে না মানলে বিপদ
  • দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের
  • বেহেশতের লোভ দেখিয়ে ভোট নিয়ে বিরোধীদল দায়িত্বহীন আচরণ করছেন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী
  • ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে মূল্যস্ফীতির চাপ ও দারিদ্র্য: বিশ্বব্যাংক-আইএমএফ
  • ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু
  • সীমান্তে আটক দুই পুলিশ সদস্যকে ১৫ ঘণ্টা পর ফেরত দিয়েছে বিএসএফ