বুধবার, আগস্ট ১২, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ইন্দোনেশিয়ায় টিকা নিলেই মুরগি উপহার!

বিশেষজ্ঞরা বলছেন, করোনা সংক্রমণ থেকে বাঁচতে টিকা নেওয়ার বিকল্প নেই। এরপরও বিভিন্ন দেশে অনেকের মধ্যে করোনার টিকা নিতে অনীহা দেখা যাচ্ছে। সরকারের পক্ষ থেকে নানামুখী প্রচারণার পরও টিকা নিতে চান না অনেকেই। তাই টিকা নিতে না চাওয়া বয়স্ক মানুষের আগ্রহ তৈরির জন্য অভিনব উপহারের ঘোষণা দিয়েছেন ইন্দোনেশিয়ার পুলিশ ও সরকারি কর্মকর্তারা।

তারা জানিয়েছেন, টিকা নিতে এলে বয়স্ক মানুষেরা প্রত্যেকে উপহার হিসেবে পাবেন জ্যান্ত মুরগি।
মার্কিন সংবাদমাধ্যম সিএনএন গতকাল বৃহস্পতিবার এক প্রতিবেদনে জানায়, অবাক করা এ উপহার দিচ্ছে ইন্দোনেশিয়ার পশ্চিম জাভার কিয়ানজুর রিজেন্সির পুলিশ ও স্থানীয় প্রশাসন। ওই এলাকায় ৪৫ বছর ও তার বেশি বয়সীদের করোনার টিকা দেওয়ার কার্যক্রম চলছে। তবে স্থানীয়দের মধ্যে টিকা নেওয়ার মানসিকতা বেশ কম। বুঝিয়ে, প্রচার–প্রচারণা চালিয়েও অনেককে টিকাকেন্দ্রে আনা যায় না।

স্থানীয় পিকাট সাব-ডিস্ট্রিক্টের সহকারী পুলিশ কমিশনার গালিহ আপরিয়াহ বলেন, ‘করোনার টিকা নিয়ে সেখানকার বয়স্ক মানুষের অনেক দ্বিধা রয়েছে। এর অন্যতম কারণ টিকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভুল তথ্য ও গুজব। বয়স্কদের অনেকের ধারণা, টিকা নিলে করোনা থেকে সুরক্ষা মিলবে না।

বরং তা অন্যান্য অনেক গুরুতর রোগের কারণ হতে পারে। ’
টিকার প্রতি আগ্রহ ফেরাতে সেখানকার পুলিশ একটি অভিনব উপায় বের করেছে। প্রচার করা হয়েছে, ‘বয়স্ক মানুষেরা টিকা নিতে এলেই মিলবে উপহার। স্বাস্থ্যকেন্দ্রে আসুন, করোনার টিকা নিন। জ্যান্ত মুরগি হাতে বাড়ি ফিরুন।

’এমন উদ্যোগে সাড়াও মিলছে বেশ। গালিহ জানান, জ্যান্ত মুরগি উপহার দেওয়ার ঘোষণার আগে এক দিনে ২৫ জনের মতো বয়স্ক মানুষ করোনার টিকা নিতে আসতেন। এখন এ সংখ্যা দাঁড়িয়েছে দৈনিক ২৫০ জনে।

তবে বয়স্ক মানুষকে জ্যান্ত মুরগি উপহার দেওয়ার পাশাপাশি করোনার টিকা নিয়ে ইতিবাচক মনোভাব গড়ার প্রচেষ্টাও অব্যাহত রয়েছে। গালিহ বলেন, ‘টিকা নিয়ে মানুষের মধ্যে আগ্রহ বাড়াতে আমরা বাড়ি বাড়ি যাচ্ছি। মানুষকে টিকার উপকারিতা বোঝাচ্ছি। স্বাস্থ্যকর্মী, পুলিশ ও সেনাসদস্যরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে অক্লান্ত পরিশ্রম করছেন। কেন্দ্রগুলোতে টিকা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। ’সূত্র: সিএনএন।

একই রকম সংবাদ সমূহ

হাসিনার বক্তব্যের সঙ্গে ভারতের সম্পর্ক নেই : জয়সওয়াল

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন, দিল্লিতে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার

লিবিয়ার রাজধানী ত্রিপোলি থেকে অপহরণের শিকার ১৩ বাংলাদেশি অভিবাসীকে উদ্ধার করেছে দেশটিরবিস্তারিত পড়ুন

ভিসা নিয়ে নতুন নীতিমালা যুক্তরাষ্ট্রের

যুক্তরাষ্ট্র ভিসা, গ্রিন কার্ডসহ অভিবাসন-সংক্রান্ত বিভিন্ন সুবিধার আবেদন প্রক্রিয়ায় কড়াকড়ি আরোপ করেবিস্তারিত পড়ুন

  • আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা
  • স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত
  • শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান
  • বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা
  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা