মঙ্গলবার, আগস্ট ২৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনগণের বাইরে চিন্তা করলেই পতিত সরকারের মতো পরিণতি হবে: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন সতর্ক করে বলেছেন, রাষ্ট্র ও সমাজ পরিচালনার দায়িত্বপ্রাপ্তরা যদি জনগণের প্রত্যাশা ও চিন্তা থেকে বিচ্যুত হন, তবে তাদের পরিণতিও বিগত পতিত স্বৈরাচারী সরকারের মতো হবে। তিনি বর্তমান সরকারকে ইতিহাসের শিক্ষাগুলো পাথেয় করে পথ চলার আহ্বান জানান।

তুরস্কের ইস্তাম্বুলে বাংলাদেশ কনস্যুলেটে আয়োজিত মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় বৃহস্পতিবার (২৬ মার্চ) সন্ধ্যা ৬টায় এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বক্তব্যের শুরুতেই তথ্যমন্ত্রী মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। ২০২৪ সালের রাজনৈতিক পরিবর্তনের প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, ‘বিশেষ করে ২০২৪ সালের ৫ আগস্টের স্বৈরাচার পতনের যে ব্যাখ্যা এবং অভিজ্ঞতা তার আলোকে আমাদের বুঝতে হবে। বর্তমানে আমরা যারা জনগণের ভোটে নির্বাচিত হয়ে রাষ্ট্র ও সমাজকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব পেয়েছি, আমাদের ইতিহাসের এই শিক্ষাগুলোকে পাথেয় করে চলতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন যে, রাষ্ট্র পরিচালনার মূল শক্তি হতে হবে জনগণের মনোজগৎ ও তাদের আকাঙ্ক্ষা। জনগণের বাইরে গিয়ে চিন্তা করলেই চরম বিপর্যয় নেমে আসার আশঙ্কা থাকে।

উল্লেখ্য, তুরস্ক সরকারের আমন্ত্রণে ‘ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক কমিউনিকেশন সামিট (স্ট্র্যাটকম) ২০২৬’-এ অংশ নিতে বৃহস্পতিবার দুপুরে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন ইস্তাম্বুল পৌঁছান। রাষ্ট্রীয় সফর ও সম্মেলন শেষে আগামী ৩০ মার্চ সকালে তার দেশে ফেরার কথা রয়েছে।

একই রকম সংবাদ সমূহ

আগস্টের শেষেই খুলছে মালয়েশিয়ার শ্রমবাজার: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

আগস্টের শেষে মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে বলে আভাস দিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ওবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • ম্যানিলায় খলিলুর-জয়শঙ্করের শুভেচ্ছা বিনিময়
  • মালয়েশিয়ায় ২ বছরে এক লাখ ৩০ হাজার অভিবাসী গ্রেফতার
  • ওমরাহ ভিসার মেয়াদ ১ বছরে উন্নীত করলো সৌদি আরব
  • রোমে বাংলাদেশ দূতাবাসে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস পালিত
  • প্রবাসী কার্ড চালু হচ্ছে চলতি মাসেই, মিলবে যেসব সুবিধা
  • ৫ বছরে বিদেশে ১ কোটি দক্ষ কর্মী প্রেরণের পরিকল্পনা সরকারের
  • জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি আইরিন খান, উপ-স্থায়ী প্রতিনিধি ওয়াহিদুজ্জামান
  • বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
  • খামেনির শেষ শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে খাবার বিতরণ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী