মঙ্গলবার, আগস্ট ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

পাকিস্তানের সাবেক মন্ত্রী বলেছে

জনসংখ্যা নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ পাকিস্তান, সফল বাংলাদেশ

পাকিস্তান যা পারেনি, তা বাংলাদেশ পেরেছে। বাংলাদেশ একটি সুষ্ঠু জনসংখ্যা নীতি প্রণয়ন করতে পেরেছে। নিয়ন্ত্রণ করতে পেরেছে জন্মহার। কিন্তু এই কাজে পুরোপুরি ব্যর্থ পাকিস্তান। এসব কথা বলেছেন পাকিস্তানেরই সাবেক এক মন্ত্রী। তার দাবি, ১০ বছর ধরে বাংলাদেশে প্রজননের যে হার, তা যদি পাকিস্তানেও থাকতো, তাহলে পাকিস্তানিদের মাথাপিছু জিডিপি অন্তত ১৫ শতাংশ বেশি হতো।

পাকিস্তানের সাবেক অর্থমন্ত্রী মিফতাহ ইসমাইলের মতে, দেশটির বর্তমান আর্থ-সামাজিক দুর্দশার বড় কারণ জনসংখ্যা নিয়ন্ত্রণে পরিকল্পনার অভাব। এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য তাদের সামনে একটাই পথ খোলা, তা হলো জনসংখ্যা পরিকল্পনায় নজর দেওয়া।

সম্প্রতি করাচিতে আয়োজিত এক অনুষ্ঠানে সাবেক অর্থমন্ত্রী বলেন, পাকিস্তানে যদি প্রতি বছর ৫৫ লাখ শিশু জন্ম নেয়, তাহলে জনসংখ্যা পরিকল্পনায় মনোযোগ দেবেন কখন? তিনি বলেন, আমরা এখানে আটকে গেছি।

বক্তব্যে বাংলাদেশ, তিউনিশিয়া ও মিশরের নাম উল্লেখ করে মিফতাহ ইসমাইল বলেন, পাকিস্তানের মতো এসব দেশেও মুসলিম সমাজ বিদ্যমান। অথচ তারা সবাই জনসংখ্যা পরিকল্পনা করেছে, শুধু আমরা করিনি।

সাবেক মন্ত্রী আরও বলেন, গত ১০ বছরে বাংলাদেশের প্রজনন হারের সঙ্গে যদি আমাদের মিল থাকতো, তাহলে দেশের মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) অন্তত ১৫ শতাংশ বেশি হতো।

সুষ্ঠু পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের পাশাপাশি শ্রীলঙ্কার মতো অন্যান্য দক্ষিণ এশীয় দেশগুলো উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে বলে উল্লেখ করেন এ পাকিস্তানি রাজনীতিবিদ।

তিনি আরও বলেন, গত ৭৫ বছরে ‘ভুল নীতির’ কারণেই সমস্যায় জর্জরিত পাকিস্তান। সাবেক মন্ত্রী বলেন, আমরা যখন পাকিস্তান প্রতিষ্ঠা করি, তখন প্রথম ১১ বছরে সাতজন প্রধানমন্ত্রী পরিবর্তন করেছি। তারপর ছিল বিচারপতি মুনির পরিচালিত বিচারব্যবস্থা, যা আইয়ুব খান, ইস্কান্দার মির্জা ও অন্যান্য শাসকদের জারি করা সামরিক আইন অনুমোদন করেছিল।

পিএমএল-এন নেতা বলেন, আমরা যখন বারবার সরকারপ্রধান পরিবর্তন করছিলাম, তখন পাঁচটি প্রযুক্তি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করেছিল ভারত। গবেষণা ও শিক্ষার মাধ্যমেই তারা আজকের এই পর্যায়ে পৌঁছেছে।

সরকারি হিসাবে, বাংলাদেশের বর্তমান জনসংখ্যা ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। জনশুমারি ও গৃহগণনা ২০২২-এর প্রাথমিক প্রতিবেদনে দেশের জনসংখ্যা ছিল ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। তবে চূড়ান্ত ফলাফলে আরও ৪৬ লাখ ৭০ হাজার ২৯৫ জন যোগ করা হয়।

গত বছরের ২৭ জুলাই বিবিএসের মাধ্যমে বাস্তবায়িত প্রথম ডিজিটাল জনশুমারি ও গৃহগণনা ২০২২ এর প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে সে সময় বলা হয়, বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৫১ লাখ ৫৮ হাজার ৬১৬ জন। এর মধ্যে পুরুষ ৮ কোটি ১৭ লাখ ১২ হাজার ৮২৪, নারী আট কোটি ৩৩ লাখ ৪৭ হাজার ২০৬ এবং তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠী ১২ হাজার ৬২৯ জন।

দেশে বার্ষিক জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ, এক দশক আগে যা ছিল ১ দশমিক ৪৬ শতাংশ। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ১১৯ জন, এক দশক আগে যা ছিল ৯৭৬ জন। মোট জনংখ্যার ৯১ দশমিক ০৪ শতাংশ মুসলিম, হিন্দু ৭ দশমিক ৯৫ শতাংশ। দেশে মোট সাক্ষরতার হার ৭৬ দশমিক ৬৬ শতাংশ।

উইকিপিডিয়ার তথ্যমতে, পাকিস্তানের বর্তমান জনসংখ্যা আনুমানিক ২৪ কোটি ২৯ লাখ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ২৪৪ জন।

সূত্র: ডন, উইকিপিডিয়া
কেএএ/

একই রকম সংবাদ সমূহ

স্পেনের ছোট্ট গ্রাম ‘আভেইয়ানোসা দে মুয়োনো’-তে একসাথে দেখা যাবে দুই সূর্যাস্ত

স্পেনের উত্তরাঞ্চলীয় বার্গোস প্রদেশের ‘আভেইয়ানোসা দে মুয়োনো’ নামের মাত্র ১০ জন বাসিন্দারবিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সঙ্গে সংবাদ সম্মেলনে থাকছেন সাকিব আল হাসান

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে একই সংবাদ সম্মেলনের প্যানেলে যোগ দিচ্ছেন বাংলাদেশেরবিস্তারিত পড়ুন

বেনজীরকে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে: জামিনে মুক্তির খবরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা

পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে দেশে ফিরিয়ে আনতে প্রয়োজনীয় প্রক্রিয়া শুরুবিস্তারিত পড়ুন

  • বেনজীরের জামিন বাতিলে কাজ করছে আমাদের ল’ফার্ম: স্বরাষ্ট্রমন্ত্রী
  • ‘জামিনে মুক্ত’ বেনজীরকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
  • এক সপ্তাহে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি
  • ৫০ দেশের জন্য স্থায়ী হচ্ছে যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড
  • চীন-পাকিস্তানকে মোকাবেলায় ২০০ যুদ্ধজাহাজের নৌবহর গড়ার লক্ষ্য ভারতের
  • বিশ্বকাপ দেখতে গিয়ে কানাডায় রাজনৈতিক আশ্রয় চেয়েছেন ১০ বাংলাদেশি
  • একদিনেই তেলের দাম কমলো ২ শতাংশের বেশি
  • জাপানে ভূমিকম্পে ধসে পড়েছে শপিংমল, বহু হতাহতের শঙ্কা
  • অপেক্ষার অবসান, ফ্রান্সের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নিলেন জিদান
  • লন্ডনের বিলাসবহুল হোটেলে সৌদি যুবরাজের মৃত্যু: তদন্তে মিলল ভয়াবহ মাদক গ্রহণের প্রমাণ
  • মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করেছেন যেসব দেশের রাষ্ট্রপতিরা
  • আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের সিদ্ধান্ত চূড়ান্ত মেসির