শনিবার, অক্টোবর ৩, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

কলারোয়ায় নানান আয়োজনে ঐতিহাসিক ৭ মার্চ পালন

যথাযোগ্য মর্যাদা আর নানান আয়োজনে সাতক্ষীরার কলারোয়ায় ঐতিহাসিক ৭ মার্চ পালিত হয়েছে।

মঙ্গলবার (৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ চত্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আয়োজন করা হয় শিশুদের চিত্রাংকন, বঙ্গবন্ধুর আত্মজীবনী ভিত্তিক রচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান।

আলোচনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিনুল ইসলাম লাল্টু। সেসময় অন্যান্যরাও বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, ‘৭ মার্চ বঙ্গবন্ধুর ১৯ মিনিটের ভাষণ নিরস্ত্র বাঙালি জাতিকে মুক্তির মহান মন্ত্রে উজ্জীবিত করেছিলো। ভাষণে উদ্দীপ্ত হয়ে ৯ মাসের মুক্তিযুদ্ধে এক সাগর রক্তের বিনিময়ে অর্জিত হয় মহান স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে প্রতিষ্ঠা লাভ করে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ।’

পুষ্পমাল্য অর্পণ ও আলোচনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা, বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আলী গাজী, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন, পৌর মেয়র প্রধান শিক্ষক মনিরুজ্জামান বুলবুল, উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী আসাদুজ্জামান সাহাজাদা ও শাহনাজ নাজনীন খুকু, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান, ইউপি চেয়ারম্যান সম মোরশেদ আলী, কলারোয়া সরকারি কলেজের অধ্যক্ষ এসএম আনোয়ারুজ্জামান, প্রভাষক আবুল বাশার, থানার অফিসার ইনচার্জ (ওসি) নাসির উদ্দীন মৃধা, পরিদর্শক (তদন্ত) বাবুল আক্তার, কৃষি অফিসার কৃষিবিদ আবুল হোসেন মিয়া, প্রাথমিক শিক্ষা অফিসার এইচএম রোকনুজ্জামান, নির্বাচন অফিসার মনোরঞ্জন বিশ্বাস, সহকারী প্রোগ্রামার মোতাহার হোসেন, শিল্পকলা একাডেমির কর্মকর্তা শিলা রানী হালদার, শেখ আমানুল্লাহ কলেজের উপাধ্যক্ষ রেজাউল ইসলাম, সহকারী অধ্যাপক ইউনুছ আলী খান, সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম, বঙ্গবন্ধু মহিলা কলেজের সহকারী অধ্যাপক রামাকান্ত সরকার, কলারোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মুজিবর রহমান, মাস্টার অনুপ কুমার, মাধ্যমিক শিক্ষক সমিতির নেতা প্রধান শিক্ষক হরি সাধন ঘোষ, প্রধান শিক্ষক বদরুজ্জামান বিপ্লব, প্রধান শিক্ষক রুহুল আমিন, শিক্ষক নেতা সাংবাদিক দীপক শেঠ, মাস্টার মোস্তফা বাকি বিল্লাহ শাহী, আব্দুল জলিল, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মল্লিক রবি, পাবলিক ইনস্টিটিউটের সভাপতি শেখ শহিদুল ইসলাম, কর্মকর্তা আব্দুর রহমান, মাস্টার উৎপল সাহা, সাংবাদিক সংস্থার সভাপতি কামরুজ্জামানসহ ছাত্রলীগ, তুলশিডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক-পেশাজীবী সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

এদিকে, দিবসটি উপলক্ষ্যে সরকারি বিভিন্ন ভবনে আলোক সজ্জ্বাকরণ করা হয়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল

সাতক্ষীরার কলারোয়ায় মেধাবী শিক্ষার্থীরা বিনামূল্যে পেলো বাইসাইকেল। সাতক্ষীরা জেলা পরিষদের উদ্যোগে কলারোয়াবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় নবীন বরণ ও সুপেয় পানি প্রকল্পের উদ্বোধন