শুক্রবার, সেপ্টেম্বর ৪, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জনসম্মুখে আয়াতুল্লাহ আলি খামেনির কফিন উন্মোচন

ইরানের নিহত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিন আনুষ্ঠানিকভাবে সাধারণ মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য উন্মোচন করা হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানী তেহরানে দেশটির শাসক দল ও শীর্ষ আলেমদের উপস্থিতিতে এই কফিন উন্মোচন করা হয়।

শুক্রবার রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রাতে তেহরানে অত্যন্ত কড়া নিরাপত্তায় একটি সংক্ষিপ্ত ধর্মীয় আচার অনুষ্ঠিত হয়। সেখানে কালো পোশাক পরিহিত শোকার্ত মানুষের উপস্থিতিতে তার কফিনটি প্রথম সামনে আনা হয়।

ইসলামিক রিপাবলিকের প্রতি জনগণের অবিচল আনুগত্য ও ভক্তি প্রদর্শনের অংশ হিসেবে আগামী দিনগুলোতে দেশজুড়ে ব্যাপক আকারে শোকমিছিলের প্রস্তুতি নিচ্ছে ইরান সরকার। আর এসব কর্মসূচিতে সারা বিশ্ব থেকে রাষ্ট্রীয় প্রতিনিধিরা অংশ নিবেন।

চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি বিমান হামলায় ৮৬ বছর বয়সী আলী খামেনি নিহত হন। যুদ্ধকালীন উত্তেজনার কারণে সে সময় তার দাফন স্থগিত করা হলেও, বর্তমানে চলমান সাময়িক যুদ্ধবিরতির মধ্যে এই বিশাল শেষ বিদায়ের আয়োজন করা হচ্ছে। ইরানের পার্লামেন্ট স্পিকার এবং শীর্ষ কর্মকর্তারা কোটি মানুষের সমাগম ঘটিয়ে খামেনির হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্তর্জাতিক মহলে একটি কড়া বার্তা দেওয়ার আহ্বান জানিয়েছেন।

এদিকে, খামেনির উত্তরসূরি ও নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি নিরাপত্তা ঝুঁকির কারণে এই শেষকৃত্য অনুষ্ঠানে সশরীরে উপস্থিত নাও থাকতে পারেন বলে জানা গেছে। তবে বাংলাদেশ, পাকিস্তান, চীন ও আফগানিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ কূটনৈতিক প্রতিনিধিরা এই রাষ্ট্রীয় বিদায় অনুষ্ঠানে যোগ দেবেন বলে নিশ্চিত করেছেন।

একই রকম সংবাদ সমূহ

কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা

সাম্প্রতিক অগ্নিকাণ্ডের পর কলকাতা ভ্রমণরত বাংলাদেশি নাগরিকদের জন্য বিশেষ নির্দেশনা দিয়েছে বাংলাদেশবিস্তারিত পড়ুন

বন্যায় ক্ষতিগ্রস্ত নেপালকে ১ মিলিয়ন ডলার সহায়তা দিলো বাংলাদেশ

আকস্মিক ও ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত নেপালের ত্রাণ ও মানবিক কার্যক্রমেবিস্তারিত পড়ুন

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর বিষয়ে সংসদকে যা জানালেন মন্ত্রী আরিফুল

বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত করতে সরকার কাজ করছে এবংবিস্তারিত পড়ুন

  • আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়ে দিলেন মেসি
  • নেপাল-তিব্বত সীমান্তে আকস্মিক বন্যায় মৃত্যু বেড়ে ৭৫০
  • বন্যার স্রোত আসতে দেখেই ছুটির ঘণ্টা, প্রধান শিক্ষকের দূরদর্শিতায় রক্ষা পেল ১৬৪৩ শিক্ষার্থীর প্রাণ
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • যেখানে ট্রাম্প সেখানেই পুতিন-শি, মিশর-মরক্কো-সুদানে হচ্ছে কী?
  • নেপালের রাসুয়ায় দেখার কী আছে, সেখানে এত পর্যটক যায় কেন?
  • হরমুজ প্রণালি চালু করতে নতুন যেসব শর্ত দিল ইরান
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  • নেপালে মৃতের সংখ্যা বেড়ে ৫৩৮
  • বাংলাদেশের মক্কা চুক্তিতে যোগদান নিয়ে ভারতের এত মাথাব্যথা কেন?
  • নেপালে নিহত বেড়ে ৩৩০, নিখোঁজদের সন্ধানে চলছে অভিযান