মঙ্গলবার, সেপ্টেম্বর ১, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জাতীয় পার্টিই প্রধান বিরোধী দল: জিএম কাদের

জাতীয় পার্টির চেয়ারম্যান ও রংপুর-৩ (সদর) আসনের সংসদ-সদস্য জিএম কাদের বলেছেন, দল হিসাবে দ্বিতীয় সর্বোচ্চ আসন পাওয়ায় জাতীয় পার্টি প্রধান বিরোধী দল। ঘোষণা দেয়া হোক বা না হোক জাতীয় পার্টি বিরোধী দলের ভূমিকা পালন করবে, যা নিয়ম অনুযায়ী।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যকে স্বাভাবিক বলে জানিয়েছেন তিনি।

সোমবার বেলা ৩টায় রংপুর মহানগরীর সেনপাড়ার পৈতৃক নিবাস স্কাইভিউতে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

‘সংসদে জাতীয় পার্টি বিরোধী দল হচ্ছে’-আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এ বক্তব্যের প্রতিক্রিয়ায় জিএম কাদের বলেন, নিয়ম অনুযায়ী আমরাই বিরোধী দল। তবে আনুষ্ঠানিকভাবে এখনো চিঠি বা ঘোষণা পাইনি। জাতীয় পার্টি সংসদে এবং বাইরে সব সময় সরকারের ভুলের বিষয়ে কথা বলা অব্যাহত রাখবে, জনগণের কথা বলবে।

তিনি আরও বলেন, সরকারের সামনে দুটি চ্যালেঞ্জ-দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং রাজনৈতিক অস্থিরতা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় সরকার কতটুকু সক্ষম হবে সেটা এখনই বলা যাচ্ছে না।

জিএম কাদের বলেন, দেশের সার্বিক পরিস্থিতি ভালো নয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের কষ্ট বাড়ছে। সেই সঙ্গে চাকরির সুযোগ কমে যাচ্ছে। এতে মানুষের ক্ষোভ বাড়ছে। এর থেকে উত্তরণ হওয়া দরকার। যত তাড়াতাড়ি উত্তরণ হবে ততই মঙ্গল।

এ সময় তার সঙ্গে ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, সাংগঠনিক সম্পাদক ও জেলার সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক শাফিউর রহমান শাফি, সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, জাতীয় যুব সংহতি রংপুর জেলা সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ।

পরে জিএম কাদের স্টেশন এলাকায় বিহারি ক্যাম্প পরিদর্শন ও নবাবগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।

একই রকম সংবাদ সমূহ

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষার অতন্দ্রপ্রহরী বিএনপি: তারেক রহমান

দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় বিএনপি অতন্দ্রপ্রহরীর ভূমিকা পালন করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীবিস্তারিত পড়ুন

গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিজয়ী সাধারণ সম্পাদক (জিএস), নিষিদ্ধবিস্তারিত পড়ুন

ছিনতাইয়ের অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি ও সম্পাদক স্থায়ী বহিষ্কার

প্রবাসীর পাঠানো স্বর্ণালংকার ছিনতাইয়ের ঘটনায় সম্পৃক্ততার অভিযোগে বিমানবন্দর থানা ছাত্রদলের সভাপতি মো.বিস্তারিত পড়ুন

  • লংমার্চ ও সমাবেশ, পুলিশের সহযোগিতা চায় চট্টগ্রাম জামায়াত
  • দিল্লিতে আওয়ামী লীগ সংশ্লিষ্টদের সেমিনারের চেষ্টা, মিলল না অনুমতি
  • স্থানীয় নির্বাচনে ঐক্যবদ্ধ থাকতে ও একক প্রার্থীর ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর
  • নিকৃষ্টতম অপরাধগুলোর মধ্যে সবচেয়ে ভয়ংকর গুম: প্রধানমন্ত্রী
  • চোখ বেঁধে সীমান্ত দিয়ে শিলং, পরে পাগল ভেবে হাসপাতালে নেয়া হয় : স্বরাষ্ট্রমন্ত্রী
  • গণতান্ত্রিক আন্দোলনে শহীদ ও ভুক্তভোগীদের আকাঙ্ক্ষা পূরণে সরকার অঙ্গীকারবদ্ধ: প্রধানমন্ত্রী
  • অবশেষে দুঃখ প্রকাশ করলেন হাসনাত আবদুল্লাহ
  • আমি নিতাই রায়ের সঙ্গে বসতে চাই না: যুবদল নেতা নয়ন
  • তারেক রহমানের দিল্লি সফর কেন এত গুরুত্বপূর্ণ ভারতের কাছে?
  • সেপ্টেম্বরে স্থানীয় সরকার নির্বাচনের তফসিল, ডিসেম্বরে প্রথম ধাপের ভোট : সিইসি
  • আমরা নতজানু পররাষ্ট্রনীতির কবর রচনা করেছি: পররাষ্ট্রমন্ত্রী
  • এই সংসদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত: স্পিকার