আ.লীগকে আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেলে-পুষে নিরাপদে রাখছে বিএনপি নেতাকর্মিরা: নাহিদ ইসলাম


সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিএনপি আশ্রয়-প্রশ্রয় দিয়ে পেলে পুষে নিরাপদে রাখছে বিএনপি নেতাকর্মিরা বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।
তার দাবি, আওয়ামী লীগের নেতাদের ব্যবসাপ্রতিষ্ঠান ও সম্পদ বর্তমানে বিএনপির নেতাকর্মীদের দখলে রয়েছে। একই সঙ্গে তৈরি পোশাকশিল্পে চলমান অস্থিরতার জন্য সরকারের ব্যর্থতা ও বিএনপির ভূমিকার সমালোচনা করেন তিনি।
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির সাংগঠনিক কার্যক্রম ও স্থানীয় নির্বাচন নিয়ে আয়োজিত মতবিনিময় সভার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন নাহিদ ইসলাম।
তিনি অভিযোগ করেন, সরকার বিরোধী দলের কর্মকাণ্ড পর্যবেক্ষণে গোয়েন্দা সংস্থাগুলোকে সক্রিয় রাখলেও আওয়ামী লীগকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে নমনীয়তা দেখাচ্ছে। তার ভাষ্য, সরকার বিরোধী দল কোথায় যাচ্ছে, কী করছে বা কী বলছে, তা জানতে গোয়েন্দা তৎপরতা চালাচ্ছে। অথচ ভারতে পালিয়ে থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের অবস্থান ও তাদের পরিকল্পনা সম্পর্কে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না।
গার্মেন্টসশিল্পের চলমান আন্দোলনে আওয়ামী লীগের নেতাকর্মীরা যুক্ত হয়েছেন বলেও দাবি করেন এনসিপি আহ্বায়ক। তিনি বলেন, সময়মতো পরিকল্পনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত নিতে না পারায় শিল্প খাতে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আন্দোলনে ফ্যাসিস্টদের অনুপ্রবেশের মাধ্যমে নৈরাজ্য তৈরি হলে তার দায় সরকারকে নিতে হবে। এ ক্ষেত্রে সরকারের গোয়েন্দা সংস্থাগুলোর ব্যর্থতা রয়েছে।
নাহিদ ইসলাম বলেন, গত আট মাসে বিএনপির সরকার পরিচালনার ব্যর্থতা আইনশৃঙ্খলা পরিস্থিতি ও শ্রমিক আন্দোলনের মধ্য দিয়ে স্পষ্ট হয়েছে। একটি আন্দোলন কীভাবে মোকাবিলা করতে হয়, তা বিএনপি না পারলে দায়িত্ব এনসিপিকে দিতে পারে বলেও মন্তব্য করেন তিনি। অন্তর্বর্তী সরকারের সময়ে তারা প্রায় ৫০০টি আন্দোলনে সমঝোতা করেছেন বলে জানান।
তার মতে, সরকারের ওপর জনগণের আস্থা থাকলেই আন্দোলন থামানো সম্ভব। কিন্তু বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা নেই। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি ও নির্বাচনী ইশতেহারের অঙ্গীকারও সরকার পূরণ করেনি বলে অভিযোগ করেন তিনি।
শ্রমিক আন্দোলন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, বিরোধী দলে থাকার সময় বিএনপি শ্রমিক আন্দোলনে উৎসাহ দিয়েছিল। কিন্তু এখন শ্রমিকদের বেতন কাঠামোর কথা বলে তাদের সঙ্গে প্রতারণা করছে। এতে শ্রমিকদেরও দলটির ওপর আস্থা কমেছে।
তবে তৈরি পোশাকশিল্পের গুরুত্ব বিবেচনায় শ্রমিকদের ন্যায্য দাবির পক্ষে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানান তিনি। নাহিদ বলেন, শ্রমিকদের দাবির প্রতি সমর্থন থাকলেও সহিংসতা বা সন্ত্রাসের মাধ্যমে পরিস্থিতি উত্তপ্ত হোক, তা আমরা চাই না। শ্রমিকদের কল্যাণে সরকার সময়োপযোগী সিদ্ধান্ত নেবে বলে প্রত্যাশা করেন তিনি।
মতবিনিময় সভায় এনসিপির যুগ্ম আহ্বায়ক আলী আহসান জোনায়েদ, যুগ্ম সদস্যসচিব এস এম সাইফ মোস্তাফিজ, সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন ও মাহিন সরকারসহ দলের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ

গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সচেষ্ট সরকার, অস্থিরতার সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, গার্মেন্টস শ্রমিকদের জীবনমান উন্নয়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।বিস্তারিত পড়ুন

সংসদ সদস্য হিসেবে শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান
প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিততে ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্য হিসেবে শপথ নিয়েছেন ঠাকুরগাঁও-১বিস্তারিত পড়ুন

শেখ হাসিনার সম্পদ বাজেয়াপ্ত করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিফ প্রসিকিউটরের চিঠি
চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানকালীন মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেকবিস্তারিত পড়ুন


