বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামালপুর-১ আসনে আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদের বিরামহীন প্রচারণা

জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুরের বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ উপজেলায় বিরামহীন প্রচারণা চালাচ্ছেন জামালপুর-১ আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নূর মোহাম্মদ।
তিনি সকাল থেকে শুরু করে মধ্য রাত পর্যন্ত এই দুই উপজেলার বিভিন্ন হাট বাজার, গ্রামে গঞ্জে চষে বেড়াচ্ছেন।
প্রতিদিনই বিভিন্ন ইউনিয়ন, ওয়ার্ডের সভা, পথসভা, মতবিনিময় ও উঠান বৈঠক করে যাচ্ছেন আওয়ামী লীগ প্রার্থী নূর মোহাম্মদ। আওয়ামী লীগের প্রার্থীর চেয়ে নির্বাচনে অংশ নেওয়া অন্যান্য প্রার্থীরা অপেক্ষাকৃত দুর্বল প্রার্থী হলেও বসে নেই নৌকার কান্ডারী নূর মোহাম্মদ। শেখ হাসিনার বার্তা, উন্নয়নের তথ্য জনগণ ও ভোটারদের মাঝে পৌঁছে দিতে নূর মোহাম্মদ দাপিয়ে বেড়াচ্ছেন মাঠে ঘাটে। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রæতি। নিজে শুনছেন সাধারণ মানুষের সমস্যার কথা। চেষ্টা করছেন সমস্যার সমাধানের জন্য।
আগামি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করার লক্ষ্যে আওয়ামী লীগের প্রার্থী নূর মোহাম্মদ ও তার কর্মীরা দিন রাত মাঠে কাজ করে যাচ্ছেন। শুধু তিনিই নয় সাবেক বকশীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ , বর্তমান উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগ , ওয়ার্ড আওয়ামী লীগ সহ কেন্দ্র কমিটির লোকজন ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন ভোটারদের মন জয় করতে।
এছাড়াও ছাত্রলীগ ও কলেজ ছাত্রলীগের নেতা কর্মীরা প্রতিদিনই নৌকার পক্ষে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
নির্বাচনের ফসল নিজেদের ঘরে তুলতে নেতা কর্মীরা অপেক্ষা করছেন ৭ জানুয়ারি পর্যন্ত।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী এম জহির উদ্দিন স্বপন বলেছেন, গণণমাধ্যম শিল্পকে ভিন্নভাবেবিস্তারিত পড়ুন

চীনের পথে প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়ায় দুই দিনের সরকারি সফর শেষে চীনের দালিয়ানের উদ্দেশেবিস্তারিত পড়ুন

  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান
  • শ্যামনগরে স্বামী হ*ত্যার আসামীদের আটকের দাবীতে স্ত্রীর সংবাদ সম্মেলন
  • কলারোয়া আলিয়া মাদ্রাসায় বিমান দূর্ঘটনায় নিহতদের ও অসুস্থদের জন্য দোয়ার আয়োজন করা হয়