বৃহস্পতিবার, অক্টোবর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জামালপুর-১ আসনে প্রচার-প্রচারণায় অংশ না নিতে উপজেলা বিএনপির হুঁশিয়ারী

জিএম সাফিনুর ইসলাম মেজর, বকশীগঞ্জ (জামালপুর): জামালপুর-১ আসনে (বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জ) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোন প্রার্থীর পক্ষে প্রচার-প্রচারণায় অংশ না নিতে দলীয় নেতা কর্মীদের হুঁশিয়ারী দিয়েছেন বিএনপি।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় জামালপুরের দেওয়ানগঞ্জ বিএনপির আহবায়ক ও কেন্ত্রীয় কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ও ১ম যুগ্ন আহবায়ক আবদুর রশিদ সাদা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবিষয়টি নিশ্চিত করেছেন।

ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় দ্বাদশ জাতীয় সংসদে নির্বাচনের তফসিল বাতিলের দাবি করে বিএনপি ও তার সমমনা দলগুলো নির্বাচনে অংশ নেন নি। তাই ফ্যাসিস্ট সরকারের অধীনে বিএনপি নির্বাচনে অংশ নিচ্ছে না।

আন্দোলনের অংশ হিসেবে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সসংগঠনের কোন নেতা কর্মী কিংস পার্টি বা স্বতন্ত্র কোন প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নিতে পারবেন না।

যদি কোন বিএনপির নেতা কর্মী কোন প্রার্থীর প্রচার-প্রচারণায় অংশ নেন দলের সাংগঠনিক নিয়ম অনুযায়ী তাঁর বিরুদ্ধে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে।
সেই সঙ্গে সকলকে দেশ ও গণতন্ত্র রক্ষার আন্দোলনে ঐক্যবদ্ধভাবে সম্পৃক্ত থাকার আহবান জানান তাঁরা।

একই রকম সংবাদ সমূহ

প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণ করে দেওয়া অগণতান্ত্রিক : স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, কেউ কেউ বলেছেন- প্রধানমন্ত্রীর মেয়াদ ১০ বছর নির্ধারণবিস্তারিত পড়ুন

ডব্লিউএসইউপি (WSUP) বাংলাদেশ এর নারী উদ্যোক্তা তৈরির প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে কলারোয়ায় স্যানিটারি ন্যাপকিন বিক্রির মাধ্যমে তরুণ নারীদের আয়বর্ধকবিস্তারিত পড়ুন

সাতক্ষীরার ডিবি গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায় শিক্ষার মানোন্নয়নে আলোচনা

সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর-ব্রহ্মরাজপুর (ডিবি) গার্লস স্কুলে নতুন এডহক কমিটির পরিচিতি সভায়বিস্তারিত পড়ুন

  • মালিকপক্ষের ট্যাক্স ফাঁকি দেয়ার জন্যও মিডিয়া লাগে : তথ্যমন্ত্রী
  • চীনের পথে প্রধানমন্ত্রী
  • সাতক্ষীরা পৌরসভার রূপকল্প ও উন্নয়ন পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
  • রোজা শুরু কবে, জানালেন জ্যোতির্বিদরা
  • সিইসির সঙ্গে বৈঠকে মির্জা ফখরুল
  • ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন স্থগিত চেয়ে রিট
  • ভেনেজুয়েলা নিয়ে ট্রাম্পের ‘জুয়া’, লাভ কাদের?
  • সরকার লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতে সব ব্যবস্থা নিয়েছে : প্রেস সচিব
  • স্কুলছাত্রীদের হিজাব নিষিদ্ধ করলো অস্ট্রিয়া
  • ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও গণভোট হবে উৎসবমুখর : প্রধান উপদেষ্টা
  • ইসলামী ব্যাংকে অবৈধ নিয়োগ বাতিলের দাবিতে মানববন্ধন
  • ইসির পর্যবেক্ষক নিবন্ধন পাচ্ছে ৭৩ প্রতিষ্ঠান