শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জুতা পরতেই বেরিয়ে এলো ৬ ফুট লম্বা বিষধর সাপ!

সাপ, আতঙ্কের একটি নাম। যে কেউই এই প্রাণীটিকে ভয় পায়। কারণ এই সাপের ছোবলে প্রাণনাশের হুমকি থাকে। পথে-ঘাটে দেখা মিলে এই প্রাণীর। তবে এবার জুতার মধ্যে মিলল ৬ ফুট লম্বা এক বিষধর সাপ। যার ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
জুতা পরতেই বেরিয়ে এলো ৬ ফুট লম্বা বিষধর সাপ!

সম্প্রতি এক নারী এই বিপদের মুখোমুখি হয়েছেন। তিনি হয়তো স্বপ্নেও ভাবেননি যে, এমন কিছু অপেক্ষা করে রয়েছে তার জন্য। ওই নারী জুতা পরতে গিয়েই বিশাল সাইজের গোখরা সাপ ফণা তুলে বেরিয়ে আসে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপকভাবে ভাইরাল হয় সেই ভিডিও।

@susantananda3 নামের একটি প্রোফাইল থেকে টুইটারে শেয়ার করা হয় সেই ভিডিও। ভিডিওতে দেখা যায়, র‍্যাকের উপর রাখা এক জোড়া স্নিকার। সেই জুতার ভেতরেই কুণ্ডলী পাকিয়ে বসে রয়েছে একটি গোখরা। জুতার একদম ভেতরের দিকে সেটি কুণ্ডলী পাকিয়ে বসে থাকায় কারও পক্ষে বোঝা সম্ভব ছিল না যে, সাক্ষাৎ মৃত্যু অপেক্ষা করছে জুতার ভেতর।

কিন্তু, ওই নারী স্নেক ক্যাচার দিয়ে খুব সন্তর্পণে পিছনের দিক দিয়ে স্নিকারের ভেতরে একটু খোঁচা মারতেই ফণা তুলে বেরিয়ে আসে গোখরাটি। সে একবার ছোবল মারার চেষ্টাও করে। কিন্তু ওই নারী খুবই সতর্ক থাকার ফলে কোনো বিপদ ঘটেনি।

গোখরাটিকে উদ্ধার করার জন্য এক স্নেক ক্যাচারকে ডাকা হয়। এর ফলে এই যাত্রায় জুতা পরার আগেই ওই বিষধর সরীসৃপটিকে চিহ্নিত করা সম্ভব হয়েছে এবং গোখরার কামড় থেকে রক্ষা পাওয়া যায়।

একই রকম সংবাদ সমূহ

হঠাৎ ‘উঠে দাঁড়াল’ ঝড়ে উপড়ে পড়া গাছ, এলাকায় চাঞ্চল্য

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবারবিস্তারিত পড়ুন

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির কাজ কী?

৪০ বছর পর দ্বিতীয় বাংলাদেশি হিসেবে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতির পদে বসতেবিস্তারিত পড়ুন

হিজাব পরে ড্রামসে ঝড় তোলা কে এই তরুণী?

সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েক দিনের ব্যবধানে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন এক তরুণী। হিজাববিস্তারিত পড়ুন

  • মালয়েশিয়ায় ১৬ বছরের নিচের শিশুদের জন্য নিষিদ্ধ হচ্ছে সামাজিকমাধ্যম
  • যুক্তরাষ্ট্রে মশক নিধন শেখার দরকার নেই, ডোবার পাশে বসলেই উপায় বের হবে : প্রধানমন্ত্রী
  • বৃদ্ধা মায়ের মরদেহে পচন ধরলেও খোঁজ নেয়নি কেউ
  • ১৮ বছরের নিচে তামাক ও নিকোটিন পণ্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ: প্রধানমন্ত্রী
  • ক্যানসারের চিকিৎসায় আশার আলো: ইনজেকশনে সম্পূর্ণ টিউমার নির্মূল সম্ভব
  • ইরানে আমাদের হামলা করা উচিত হয়নি: ডোনাল্ড ট্রাম্প
  • আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বাংলাদেশের ‘ডোনাল্ড ট্রাম্প’
  • ভাইরাল সেই ভিডিওতে ট্রাম্প কি সত্যিই চীনা প্রেসিডেন্টের নোটবুকে উঁকি দিয়েছিলেন?
  • ৬ হাজার বছর পুরোনো পাহাড়ের গুহায় তামার কারখানা!
  • কারাগারে বন্দীর সঙ্গে বিয়ে হলো ভুক্তভোগীর
  • ছদ্মবেশে মাঝরাতে রাস্তায় নারী পুলিশ কমিশনার, ৩ ঘণ্টায় ৪০ কুপ্রস্তাব
  • ধর্ষণ মামলায় নির্দোষ ইমাম কারাগারে, ডিএনএ টেস্টে মিলল চাঞ্চল্যকর তথ্য