মঙ্গলবার, অক্টোবর ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

জেলা পর্যায়ে কলারোয়ার ইউএনও এবং শিক্ষা অফিসারের শ্রেষ্ঠত্ব অর্জন

দীপক শেঠ, কলারোয়া : জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩’ প্রতিযোগীতায় সাতক্ষীরা জেলার শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী অফিসার মনোনিত হয়েছেন রুলী বিশ্বাস ও শ্রেষ্ট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হয়েছেন এইচ,এম রোকনুজ্জামান।

জাতীয় শিক্ষা পদক-২৩’ প্রতিযোগীতায় জেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় শিক্ষক- শিক্ষিকা, ব্যক্তি, প্রতিষ্ঠান, কর্মকর্তা ও কর্মচারীগণের বাছাই প্রতিযোগীতায় ১ম স্থান অধিকারীদের প্রকাশিত ওই নামের তালিকায় কলারোয়া উপজেলা প্রশাসনের প্রধান কর্মকর্তা ও প্রাথমিক শিক্ষা অফিসের প্রধান কর্মকর্তা ১ম স্থান অধিকার করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন।

সাতক্ষীরা জেলা প্রাথিমক শিক্ষা অফিসার হোসনে ইয়াসমিন করিমী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, উপজেলা ব্যাপি শিক্ষাক্ষেত্রে সরকারের উন্নয়ন ও সাফল্যে অবদান রাখার জন্য কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুলী বিশ্বাস ও উপজেলা শিক্ষা অফিসার এইচ, এম রোকনুজ্জামান ১ম স্থান অধিকার করে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন। তিনি গৌরবান্বিত। কলারোয়া উপজেলা প্রশাসনের প্রধান কর্মকতা ইউএনও রুলী বিশ্বাস ও প্রাথমিক শিক্ষা অফিসার এইচ, এম রোকনুজ্জামান জেলা পর্যায়ে শ্রেষ্ঠত্ব লাভ করায় উপজেলার সকল দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক- কর্মচারী, স্কুল পরিচালনা কমিটির কর্মকর্তা,অভীভাবকগণ, সূধীমন্ডলী ও শিক্ষক সমাজের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

উল্লেখ্য, এ ছাড়া জাতীয় শিক্ষা পদক ২৩’ প্রতিযোগীতায় বাছাই কমিটির প্রকাশিত ওই তালিকায় জেলা পর্যায়ে প্রধান শিক্ষক- প্রধান শিক্ষিকা সহ বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের নামের তালিকা প্রকাশ করা হয়েছে বলে জানা যায়।

একই রকম সংবাদ সমূহ

কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনের কারাদণ্ড

মোস্তফা হোসেন বাবলু,: সাতক্ষীরার কলারোয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জনকে কারাদণ্ড ও জরিমানাবিস্তারিত পড়ুন

কলারোয়ায় হুতিদের আগ্রাসনের প্রতিবাদে মানববন্ধন

সাতক্ষীরার কলারোয়ায় সৌদি আরব ও পবিত্র মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদেবিস্তারিত পড়ুন

কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃ/ত্যু

সাতক্ষীরার কলারোয়ায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর করুণ মৃত্যু হয়েছে। তারা আপনবিস্তারিত পড়ুন

  • কলারোয়ায় ৮০জন মেধাবী শিক্ষার্থী বিনামূল্যে পেলো বাইসাইকেল
  • কলারোয়ায় নকল-ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ঔষধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত
  • অল্প বয়সীদের হাতে স্মার্টফোন মানেই কবর রচনা : সাতক্ষীরার ডিসি
  • কলারোয়ায় অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে ভ্যান ও হুইলচেয়ার বিতরণ
  • কলারোয়ায় আ.লীগ সদস্যসহ দুই ব্যক্তি গ্রেফতার
  • ‘ন্যায়-ইনসাফের সমাজ গড়ে ছাত্র-জনতার রক্তের ঋণ শোধ করব’: কলারোয়ায় ইজ্জত উল্লাহ এমপি
  • জাপানে আন্তর্জাতিক অর্থোপেডিক কংগ্রেসে অংশ নিচ্ছেন ডা.মোঃ মাহমুদুল হাসান পলাশ
  • কলারোয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
  • সাতক্ষীরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম বাস্তবায়নে কলারোয়ায় মতবিনিময় সভা
  • কলারোয়ায় ইলিশ যেনো রুপকথায়! সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে
  • কলারোয়ায় পৃথক অভিযান ও মামলায় ৭ ব্যক্তি আটক
  • কলারোয়া আলিয়া মাদ্রাসা ও কলারোয়া মডেল হাইস্কুলে বিশুদ্ধ পানির পয়েন্ট উদ্বোধন