সোমবার, অক্টোবর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় বোমা তৈরীর সময় বিস্ফোরিত হয়ে ইউপি সদস্য নিহত!

যশোরের ঝিকরগাছা উপজেলায় বোমা তৈরীর সময় বিস্ফোরিত হয়ে লিটন নামে এক ইউপি সদস্যে নিহত হয়েছে।

সোমবার দিবাগত রাত দুইটার দিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়।

লিটন ঝিকরগাছা উপজেলার হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল ওহাবের ছেলে ও বর্তমানে পাঁচপোতা আট নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য।

স্থানীয় সূত্র জানায়, ‘সোমবার দুপুর একটার দিকে ঝিকরগাছা উপজেলার পাঁচপোতা গ্রামের মৃত রফিক মেম্বারের বাড়িতে লিটন মেম্বার সহ কয়েকজন বোমা তৈরী করছিল। এ সময় অসাবধানতাবসত একটি বোমা বিস্ফোরিত হলে সে গুরুতর জখম হয়। এ সময় তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে গোপন স্থানে নিয়ে চিকিৎসা দিচ্ছিলেন। কিন্তু তার অবস্থার অবনতি হয় সন্ধ্যার পর অ্যাম্বুলেন্সে করে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার উদ্দেশ্যে নেওয়া হচ্ছিল। পথিমধ্যে মানিকগঞ্জ পৌঁছালে রাত আড়াইটার দিকে গাড়িতেই তার মৃত্যু হয়।’

উল্লেখ্য লিটন মেম্বার ঝিকরগাছা পাঁচপোতা গ্রামের আওয়ামী লীগ নেতা ওমর আলী হত্যাকাণ্ডের অন্যতম আসামি ছিলেন।

ঝিকরগাছা হাজারীবাগ ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান বলেন, ‘সোমবার দুপুরে ঝিকরগাছা পাঁচপোতা গ্রামের মৃত রফিক মেম্বারের বাড়িতে কয়েকজন মিলে ককটেল তৈরি করেছিল। এসময় একটি ককটেল বিস্ফোরিত হলে সে গুরুতর আহত হয়। তার সাথে থাকা লোকজন তাকে উদ্ধার করে প্রথমে অজ্ঞাত স্থানে রেখে চিকিৎসা দিচ্ছিল। রাতে তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্সে করে ঢাকা পাঠায়। ঢাকা যাওয়ার পথেই রাত আড়াইটার দিকে তার মৃত্যু হয় বলে শুনেছি।’

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক বলেন, ‘স্থানীয়দের মাধ্যমে ঘটনার সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কিন্তু আহত কাউকে পাওয়া যায়নি। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে দুপুর দুইটার দিকে হঠাৎ করে উচ্চ শব্দে কি যেন বিস্ফোরিত হয়েছে। তবে স্থানীয়রা এর থেকে বেশি কিছু বলতে পারেনি। অনুসন্ধান করে জানা গেছে বোমা বিস্ফোরিত হয় একজন বোমায় গুরুতর জখম হয়েছে। পুলিশ সাধ্যমত চেষ্টা করেছে তাকে খুঁজে বের করার কিন্তু পারেনি। সকালে শোনা গেছে লিটন মেম্বার বোমা তৈরি করার সময়ে বিস্ফোরিত বোমায় গুরুতর জখম হয়েছিল। উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়ার পথে রাত আড়াইটার সময় তার মৃত্যু হয়েছে। সংবাদ পেয়ে লিটনের বাড়িতে যাওয়া হয়েছে এবং মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।’

এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হবে বলে তিনি জানান।

এদিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাভারণ সার্কেলের সিনিয়র এএসপি জুয়েল ইমরান, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, পুলিশ পরিদর্শক মেজবাহ উদ্দিন আহমেদ, বাঁকড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ রিপন বালা, এস আই সিরাজুল ইসলাম, এস আই সাইদুজ্জামান।

একই রকম সংবাদ সমূহ

রাজশাহীতে মনিরামপুরের শারমিনের বাজিমাত, ‘মাইন্ড ম্যারাথন-২৩’-এ রাজশাহী বিভাগে প্রথম

শিশু-কিশোরদের মেধাভিত্তিক প্রতিযোগিতা ‘মাইন্ড ম্যারাথন-২৩ (সিজন-৩)’-এর জাতীয় পর্যায়ের পরীক্ষায় ষষ্ঠ শ্রেণির মেধাবিস্তারিত পড়ুন

যশোরের অভয়নগরে জলবায়ু ঝুঁকিপূর্ণ পরিবারের মাঝে জীবিকা উপকরণ হস্তান্তর

জলাবদ্ধতা ও জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা করে স্থানীয় জনগোষ্ঠীর জীবন-জীবিকা টেকসই করারবিস্তারিত পড়ুন

শার্শা সীমান্তে ৭ কোটি ৬৭ লাখ টাকার স্বর্ণ জব্দ, আটক ১

যশোরের শার্শা সীমান্ত দিয়ে ভারতে পাচারের প্রস্তুতিকালে ২৬টি স্বর্ণের বারসহ রিপন হোসেনবিস্তারিত পড়ুন

  • শার্শায় সন্ত্রাস ও ষড়যন্ত্রের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ
  • মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ
  • চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
  • পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল
  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা