রবিবার, নভেম্বর ৮, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

দেবহাটায় আম বাগানে নারীর মরদেহ উদ্ধার

সাতক্ষীরার দেবহাটা উপজেলার সুশীলগাথী এলাকা থেকে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়েরর দক্ষিণ পাশের আম বাগান থেকে ওই মরদেহ উদ্ধার হয়।

উদ্ধার হওয়া মরদেহটি উপজেলার বসন্তপুর গ্রামের আজিবর রহমান আজুর স্ত্রী তাসলিমা খাতুন (৪৫) এর বলে স্থানীয়রা জানান।

স্থানীয় ইউপি সদস্য আরমান হোসেন জানান, ‘সুশীলগাথী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পার্শ্ববর্তী ফসলের ক্ষেতে কাজ করতে গেলে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা আমাকে জানালে আমি ঘটনাস্থলে পৌঁছে থানা পুলিশকে অবহিত করি। মৃতের মুখমন্ডল শুকনো রক্তাক্ত ছিলো।’
তিনি জানান, ‘মৃত মহিলার বাড়ি আমার ওয়ার্ডের বসন্তপুর গ্রামে। সে জিয়াদ আলী গাজী ছেলে আজিবর রহমান আজুর স্ত্রী তাসলিমা খাতুন (৪৫)।’

স্থানীয় ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী জানান, ‘কয়েকদিন আগে আজিবর আমার কাছে গিয়েছিল। তার পরিবারে অশান্তি হচ্ছে বলে জানান। তবে আজু তার স্ত্রীকে বিভিন্ন সময় নির্যাতন করত বলে আমি জানতাম।’

স্থানীয়রা জানান, ‘আজিবের ১ ছেলে ও ১ মেয়ে। স্ত্রী ও সে নিজে দিনমজুরের কাজ করে সংসার পরিচালনা করে আসছিলো। টাকার জন্য স্ত্রীকে প্রায় সময় মারপিট করে বাড়ি থেকে তাকে বের করে দিতো।’

দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার সাহা জানান, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। নিহতদের স্বামী পলাতক আছে।

একই রকম সংবাদ সমূহ

সাতক্ষীরায় আব্দুর রাজ্জাকের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

সাতক্ষীরা সদরের মাহমুদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী মরহুম আব্দুর রাজ্জাকের স্মরণে একবিস্তারিত পড়ুন

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা জাসাসের বর্ণাঢ্য র‍্যালি

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র‍্যালিবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা সরকারি কলেজে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সরকারিবিস্তারিত পড়ুন

  • শহীদ প্রেসিডেন্ট জিয়া বেঁচে থাকবেন কোটি মানুষের প্রাণে : প্রধান শিক্ষক মমিনুর
  • সাতক্ষীরায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
  • জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে সাতক্ষীরা সরকারি হাইস্কুলে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
  • সাতক্ষীরার ডিবি গার্লস হাইস্কুলে ‘ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ‘বিজ’-এর কৃষি কর্মসূচির আওতায় ফলজ, বনজ ও ঔষধি চারা বিতরণ
  • সাতক্ষীরার আলিপুর গার্লস হাইস্কুলে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ পালিত
  • সাতক্ষীরায় ১ কোটি ৩৯ লাখ টাকার হেরোইন ও মাদক তৈরির কাঁচামাল জব্দ
  • সাতক্ষীরা সীমান্তে বিজিবির অভিযানে ৫ লাখ টাকার চোরাচালানি পণ্যসহ আটক ১
  • সাতক্ষীরায় ফুলকুঁড়ি আসরের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী ও পুরস্কার বিতরণী
  • সাতক্ষীরার সাত উপজেলায় প্রাথমিক বিদ্যালয়ে পরিচ্ছন্নতা অভিযান
  • দিনভর ভোমরা ইউনিয়ন ঘুরে মানুষের খোঁজখবর নিলেন এমপি মুহাদ্দিস আব্দুল খালেক
  • সাতক্ষীরায় জাতীয় অধ্যাপক ডা. এম আর খানের ১০ম মৃত্যুবার্ষিকী পালিত