শনিবার, জুন ৬, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছার পেন ফাউন্ডেশনের উঠান বৈঠক

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে যশোরের ঝিকরগাছার পেন ফাউন্ডেশনের স্বপ্নলোকের পাঠশালায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকালে পেন ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান স্বপ্নলোকের পাঠশালা’র অভিভাবক, বিদেশ ফেরত মহিলা ও যশোর-বেনাপোল রেল লাইনের দুইধারে বসবাসরত ছিন্নমূল পরিবারের ৮০জন মহিলাদের পিরিয়ডকালীন করণীয় বিষয়ক হাইজিন কিটস বিতরণ করা হয়েছে।

মোবারকপুর কলেজপাড়ার স্বপ্নলোকের পাঠশালার ২য় ক্যাম্পাসে রাইটস যশোরের সহযোগিতায় পেন ফাউন্ডেশনের বাস্তবায়নের অনুষ্ঠানে প্রধান অতিথি রাইটস যশোর’র নির্বাহী পরিচালক বিনয় কৃষ্ণ মল্লিক।

পেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও স্বপ্নলোকের পাঠশালা’র প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মেঘনা ইমদাদ’র সভিপতিত্বে প্রধান আলোচক ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী।

বিশেষ অতিথি ছিলেন স্বপ্নলোকের পাঠশালা’র সভাপতি ও কথা সাহিত্যিক সফিয়ার রহমান, রাইটস্ যশোরের প্রোগ্রাম ম্যানেজার এসএম আজাহারুল ইসলাম, প্রজেট অফিসার প্রণব ধর, পেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ইমদাদুল হক ইমদাদ, সাংবাদিক আফজাল হোসেন চাঁদ, স্বপ্নলোকের পাঠশালা’র ২য় ক্যাম্পাসের শিক্ষক বিথী খাতুন প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক রিজন বিশ্বাস।

একই রকম সংবাদ সমূহ

বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ২ ছাত্রলীগ কর্মী আটক

যশোরের বেনাপোলে ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে দুই ছাত্রলীগ কর্মীকে আটক করেছে পুলিশ।বিস্তারিত পড়ুন

অপ্রাপ্তবয়স্ক চালকের দৌরাত্ম্য: নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে ট্রাক্টরে মাটি পরিবহনে বাড়ছে দুর্ঘটনা ও পরিবেশঝুঁকি

যশোরের মনিরামপুর উপজেলার নেংগুড়াহাট-রাজগঞ্জ সড়কে অদক্ষ ও অপ্রাপ্তবয়স্ক কিশোর চালকদের দিয়ে ট্রাক্টরবিস্তারিত পড়ুন

ভারত ‘খুনি রাষ্ট্র’ এবং বিএসএফ ‘খুনি বাহিনী’: নাসীরুদ্দীন পাটওয়ারী

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী প্রশাসনকে উদ্দেশ্য করে প্রশ্নবিস্তারিত পড়ুন

  • এবার বেনাপোলে নাসীরুদ্দীন পাটওয়ারীর গাড়িতে হামলা
  • পুশব্যাক চেষ্টা ব‍্যর্থ : বেনাপোল সীমান্তে বিজিবি-বিএসএফ মুখোমুখি অবস্থানে
  • ফরিদপুরের ভাঙ্গায় ট্রাক-প্রাইভেটকার দুর্ঘটনায় নিহত ৫, সবাই যশোরের
  • চতুর্থ স্তম্ভের নীরব কান্না- কষ্টে দিন কাটে অনেক সংবাদকর্মীর পরিবার
  • মনিরামপুরে সড়ক দুর্ঘটনা মোটরসাইকেলের দুই আরোহী নিহত
  • মনিরামপুরে চার মাদকসেবীর জেল-জরিমানা
  • যশোরের রাজগঞ্জ উপস্বাস্থ্য কেন্দ্রে ওষুধ সংকট, চিকিৎসা সেবা ব্যাহত
  • মনিরামপুরে অবৈধভাবে কৃষিজমি খনন ও মাটি বিক্রি ৫ অভিযানে কারাদণ্ড ও জরিমানা
  • যশোরের শার্শায় ৩ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে গ্রেপ্তার ১
  • যশোরের রাজগঞ্জে পানিতে ডুবে তিন ছাগলের মৃত্যু
  • যশোরের ঝিকরগাছায় বাঁশঝাড়ে মিলল যুবকের র*ক্তা*ক্ত ম*রদে*হ
  • যশোরের রাজগঞ্জে নিয়ন্ত্রণহীন প্রক্রিয়াজাত খাবারে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি