সোমবার, নভেম্বর ৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছার শংকরপুরে বিএনপি নেতার জানাজায় বিএনপির কেন্দ্রীয় নেতা অমিত

যশোরের ঝিকরগাছা উপজেলার ১০ নং শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ মরহুম আব্দুল কাদের মেম্বারের নামাজে জানাজায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় কমিটির (খুলনা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিত।

বুধবার সকাল ১০টায় তিনি ঝিকরগাছা উপজেলার শংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজা নামাজে শরিক হন। এর আগে তিনি মরহুমের শেক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। নামাজ শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

জানাজার আগে মরহুমের স্মৃতিচারন করেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির আহবায়ক মোর্তজা এলাহী টিপু, শংকরপুর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আব্দুল গনি মিলন, শংকরপুর ইউপি চেয়ারম্যান জামায়াত নেতা মাওলানা নিছার উদ্দিন, বাগঁআচড়া ফাজিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও কুলবাড়িয়া মসজিদের ইমাম মাওলানা হাবিবুর রহমান।

জানাজায় অন্যদের মধ্য অংশগ্রহণ করেন, যশোর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেন খোকন, সাবেক সহ-সভাপতি ও জেলা আহবায়ক কমিটির সদস্য এড. মোহাম্মদ ইসহক, সাবেক যুগ্ম-সম্পাদক ও জেলা আহবায়ক কমিটির সদস্য আব্দুস সালাম আজাদ ও আলহাজ¦ মিজানুর রহমান খাঁন, জেলা বিএনপি নেতা আলী হোসেন মদন, শার্শা উপজেলা বিএনপির সভাপতি খাইরুজ্জামান মধু, সাধারন সম্পাদক আবুল হাসান জহির, বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক খোরশেদ আলম, শহিদুল ইসলাম, ইমরান সামাদ নিপুন, আশফাকুজ্জামান খাঁন রনি, পৌর বিএনপির যুগ্ম-আহবায়ক হুমায়ুন কবীর, হাবিবুর রহমান মন্টু, রাশেদুল মমিন সুজন, বাঁকড়া ইউনিয়ন বিএনপির সভাপতি বি এস এম আলী আকবার, হাজিরবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ মিজানুর রহমান, শংকরপুর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মাস্টার ফয়জুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এনামুল হক, শফিউল্লাহ খাঁন লিটন, ইসমাইল হোসেন সোহাগ, শাহিন আহম্মেদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক কবির হোসেন বাবু, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল, জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টু, উপজেলা যুবদলের আহবায়ক মোনাজ্জেল হোসেন লিটন, সদস্য সচিব নাজমুল হক নাজু, উপজেলা কৃষকদলের সাধারন সম্পাদক মিজানুর রহমান, শার্শা উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক মনিরুল ইসলাম মনি, ঝিকরগাছা পৌর যুবদলের আহবায়ক আরাফাত হোসেন কোমল, সদস্য সচিব মইনুল ইসলাম জনি, শার্শা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সবুজ হোসেন, ঝিকরগাছা পৌর ছাত্রদলের আহবায়ক শামিম রেজাসহ বিভিন্ন রাজনৈতিক সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, বার্ধক্যজনিত কারনে মঙ্গলবার বিকাল ৫ টার দিকে শংকরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল কাদের মেম্বার ইন্তেকাল করেন। মুত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।

একই রকম সংবাদ সমূহ

​তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকী পালিত: সদরের ১৬ মসজিদে জায়নামাজ ও কার্পেট বিতরণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর জাতীয় স্থায়ী কমিটির প্রয়াত সদস্য, সাবেক মন্ত্রী এবংবিস্তারিত পড়ুন

ভারতে যাওয়ার সময় ‘স্টপ লিস্টে’ নাম থাকায় নিষিদ্ধ যুবলীগ নেতা আটক

মোঃ ওসমান গনি, বেনাপোল (যশোর): ভারতে যাওয়ার সময় বেনাপোল স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশবিস্তারিত পড়ুন

যশোরে ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যান দুমড়েমুচড়ে, নিহত ঝিকরগাছার চালক

যশোর সদর উপজেলার জয়কৃষ্ণপুর এলাকায় ট্রেনের ধাক্কায় কাভার্ডভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫)বিস্তারিত পড়ুন

  • শার্শার বাগআঁচড়ায় বিএনপির প্রয়াত নেতা তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী পালিত
  • তরিকুল ইসলামের ৮ম মৃত্যুবার্ষিকীতে শার্শার বাগআঁচড়ায় প্রস্তুতিমূলক সভা
  • শার্শার কায়বায় প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ
  • যশোর বোর্ডে ১৬ প্রতিষ্ঠানের সবাই ফেল, ৩ কলেজে শতভাগ পাস
  • ঔষধি গাছ চাষে বাড়তি আয়ের সুযোগ: সবুজ পাতার আড়ালে সচ্ছলতার হাতছানি
  • যশোরে দুই হাজার পিস ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার: জব্দ প্রাইভেটকার
  • থানা থেকে এক কিলোমিটার দূরে মাদকের স্বর্গরাজ্য শার্শার ত্রিমোহনী
  • ডিএনএ পরীক্ষায় পরিচয় নিশ্চিত, মণিরামপুরে ফিরছে আগুনে নিহত একই পরিবারের চারজনের মরদেহ
  • যশোরের রাজগঞ্জে পিকআপের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের
  • ছুটি শেষে বেনাপোল স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
  • ৪১ বছরের শিক্ষকতা জীবনে ছুটি নিয়েছিলেন মাত্র ৮ দিন, না ফেরার দেশে ‘ওমর স্যার’
  • যশোরের রাজগঞ্জে বিষপানের পর বাঁওড়ে ঝাঁপ, যুবকের মৃত্যু