শনিবার, সেপ্টেম্বর ৫, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

যবিপ্রবি সাংবাদিক সমিতির নবনির্বাচিত সভাপতি মোসাব্বির, সম্পাদক নাজমুল

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (যবিপ্রবিসাস) তৃতীয় কার্যনির্বাহী পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকাল ১০.০০-১২.০০ ঘটিকা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরে নির্বাচন অনুষ্ঠিত হয়।

সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালের কণ্ঠের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মোসাব্বির হোসাইন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক খোলা কাগজের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নাজমুল হোসাইন। আগামী ১ বছরের জন্য তারা এ দায়িত্ব পালন করবেন।

প্রধান নির্বাচন কমিশনার ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আলম হোসেন, নির্বাচন কমিশনার সহকারী প্রক্টর সমীরণ মন্ডল ও জনসংযোগ কর্মকর্তা মো. আব্দুর রশিদের উপস্থিতিতে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

কমিটির নির্বাচিত অন্যান্য সদস্যরা হলেন সহ-সভাপতি পদে দৈনিক আমাদের নতুন সময় ও দ্যা বাংলাদেশ পোস্টের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জহুরুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে দৈনিক দেশ রূপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সজীবুর রহমান, অর্থ সম্পাদক পদে সময় টিভি অনলাইনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ওয়াশিম আকরাম, সাংগঠনিক সম্পাদক পদে দৈনিক বিজনেস বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইয়াসির আরাফাত, প্রচার, প্রকাশনা ও দপ্তর সম্পাদক পদে ক্যাম্পাস লাইভের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এটিএম মাহফুজ, তথ্য ও প্রযুক্তি সম্পাদক পদে দেশ সংবাদের জোবায়ের হাসান নির্বাচিত হয়েছেন। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসাবে রাসেদুর রহমান, রুহুল আমিন ও ফরিদ হাসান নির্বাচিত হয়েছেন।

নির্বাচন চলাকালীন সময়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন নির্বাচন পর্যবেক্ষণ করতে নির্বাচন কমিশন কার্যালয়ে (অস্থায়ী) আসেন। নির্বাচন বিষয়ে উপাচার্য বলেন, তোমরা সঠিক গণতন্ত্র চর্চার মাধ্যমে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করবে এবং বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সর্বদা সচেষ্ট থাকবে।

একই রকম সংবাদ সমূহ

প্রাথমিকের ১ কোটি ১০ লাখ শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার: ববি হাজ্জাজ

প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেছেন, আগামী বছর থেকে দেশের প্রায়বিস্তারিত পড়ুন

এনটিআরসিএর মাধ্যমেই হবে শিক্ষক নিয়োগের সুপারিশ, বদলাচ্ছে পরীক্ষা পদ্ধতি

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের সুপারিশের দায়িত্ব বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষেরবিস্তারিত পড়ুন

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্ত করে প্রজ্ঞাপন দাবি

জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুমোদন দিয়েছে সরকারের মন্ত্রিসভা। তবে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরাবিস্তারিত পড়ুন

  • গোলাম রাব্বানীর ছাত্রত্ব বাতিল, রাশেদ খাঁনকে জিএস ঘোষণা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট
  • রোজার পরেই এসএসসি পরীক্ষা, আপাতত পেছানোর পরিকল্পনা নেই: শিক্ষামন্ত্রী
  • শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি : শিক্ষামন্ত্রী
  • কলারোয়ায় ‘মা’-ই শ্রেষ্ঠ শিক্ষক শীর্ষক সেমিনার
  • চীন-বাংলাদেশ ভোকেশনাল এডুকেশন, ট্রেনিং অ্যান্ড রিসার্চ সেন্টার প্রতিষ্ঠায় এমওইউ স্বাক্ষর
  • শিক্ষা খাতে বাংলাদেশ-চীন সংযোগে বাড়বে কর্মসংস্থান ও পেশাগত সম্ভাবনা : মাহ্দী আমিন
  • ফ্যাসিবাদ ঠেকাতে শিক্ষার্থীরা নজরুলের গান গাইতে গাইতে রাস্তায় নেমেছিল: রুহুল কবির রিজভী
  • দেশে নতুন কোনো শিক্ষানীতি প্রণয়ন করা হবে না: শিক্ষা প্রতিমন্ত্রী
  • বাংলাদেশ ও চীনের মধ্যে পিপল-টু-পিপল কানেক্টিভিটিতে শিক্ষাই হোক চালিকাশক্তি : মাহদী আমিন
  • ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন
  • ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষার তারিখ প্রকাশ
  • মেয়েদের সর্বজনীন উপবৃত্তি চালুর সম্ভাবনা পর্যালোচনার নির্দেশ প্রধানমন্ত্রীর