মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২৬
প্রধান ম্যেনু

সাতক্ষীরা, দেশ ও বিশ্বের সকল সংবাদ, সবার আগে

ঝিকরগাছায় করোনা প্রতিরোধে সর্বোচ্চ কঠোর অবস্থানে প্রসাশন

খুলনা বিভাগে করোনা পরিস্থিত অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ার জেরে যশোরের ঝিকরগাছা উপজেলা প্রসাশন করোনার বিস্তার রোধে কঠোর অবস্থানে ।

বৃহস্পতিবার সকাল থেকে সরেজমিনে দেখা যায়, ঝিকরগাছায় প্রবেশের সব কয়টি প্রবেশ মুখে পুলিশের বিশেষ চেকপোস্ট বসিয়ে বিভিন্ন অজুহাতে বাজারে প্রবেশের চেষ্টাকারী জনসাধারণকে জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হয়েছে। উপযুক্ত কারণ দেখাতে না পারলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে এমনকি কোন ধরণের ভ্যান, ইজিবাইক বাজারে প্রবেশ করতে পারছেনা। জরুরী সেবাদান কাজে ব্যবহৃত মোটরসাইকেল বাজারে প্রবেশের ক্ষেত্রেও যথাযথ কারণ দেখাতে হচ্ছে।

পুলিশের বাধার মুখে যানবাহন প্রবেশ করতে না পারায় সকাল থেকে বাজারের ব্যাগ হাতে অনেককে পায়ে হেটে বাজারে প্রবেশ করতে দেখা গেছে।

এদিকে চোর পুলিশের খেলা বন্ধে সকাল থেকে উপজেলা প্রসাশন ঝিকরগাছার বিভিন্ন এলাকায় হ্যান্ড মাইকের সাহায্যে সকলকে সতর্ক করেন। যে সকল প্রতিষ্ঠান ও ব্যক্তি স্বেচ্ছাচারীতার চেষ্টা করবে তাদের ব্যবসা প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দেওয়া হবে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহাবুবুল হক ।

জনসচেতনতায় সাথে ছিলেন উপজেলা চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, পৌর মেয়র আলহাজ্ব মোস্তফা আনোয়ার পাশা জামাল, ভাইস চেয়ারম্যান মো. সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান লুবনা তাক্ষী, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ডা. কাজী নাজিব হাসান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রশিদুল আলম, থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক, থানার পরিদর্শক (তদন্ত) মেজবাহ উদ্দিন আহমেদ সহ স্থানীয় গণমাধ্যম কর্মীরা।

একই রকম সংবাদ সমূহ

মণিরামপুরে প্রবাসী বন্ধুর সঙ্গে স্ত্রীর বিয়ে দিলেন যুবক, পরে মিলল ঝুলন্ত মরদেহ

রাজগঞ্জ প্রতিনিধি : প্রবাসী প্রতিবেশীর সঙ্গে স্ত্রীর প্রেমের সম্পর্ক। বিষয়টি টের পেয়েবিস্তারিত পড়ুন

চৌগাছায় পুকুরের পানিতে ডুবে মামা-ভাগনে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

যশোরের চৌগাছায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। ICT কোচিংবিস্তারিত পড়ুন

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে শার্শায় যুবদলের বিক্ষোভ মিছিল

পরিকল্পিত সন্ত্রাস, দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা ও ষড়যন্ত্রের প্রতিবাদে যশোরের শার্শায় বিক্ষোভবিস্তারিত পড়ুন

  • শার্শায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দিল বিএইচই ইউনি
  • মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কা বেনাপোলে, বেড়েছে পণ্য পরিবহনের খরচ
  • বাংলাদেশের ইলিশের দেশে ভারতীয় ইলিশ কেন, হঠাৎ বন্ধ আমদানি
  • বেনাপোল বন্দরের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকার: প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
  • কেশবপুরে গভীর রাতে নির্মাণাধীন বাড়ির দেয়াল ভাঙচুর, সিমেন্ট-রড লুটের অভিযোগ
  • প্রবাসীর স্ত্রীকে গভীর রাতে ঘরে ঢুকে অশ্লীল আচরণের অভিযোগ
  • প্রেসক্লাব যশোরের নবনির্বাচিত কমিটিকে তালা প্রেসক্লাবের শুভেচ্ছা
  • মণিরামপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু : পরিবারকে ৫০ হাজার টাকার সহায়তা
  • যশোরের মাহিদিয়ায় সড়ক দুর্ঘটনায় নছিমন চালক নিহত
  • যশোরের রাজগঞ্জে ৪৫টি গাঁজা গাছসহ নারী গ্রেফতার
  • বাসি ও ছত্রাক ধরা মিষ্টি-দইয়ে সয়লাব রাজগঞ্জের ভাগ্যকূল মিষ্টান্ন ভান্ডার!
  • প্রতারণা মাধ্যমে টাকা আত্মসাৎ, ফের আদালতে মামলা দায়ের